নিজের মনের কথা তার মনে ঢুকিয়ে দেয়? আর কিভাবেই বা একজন অপরের কাছ থেকে কোনো : কথা বা ভাব এমনভাবে গ্রহণ করে যেন একটা উনুক্ত বই থেকে সে পড়ছে? বিজ্ঞান এখন পর্যন্ত তার স্বীকৃত এসব শক্তি সম্পর্কে শুধু এতটুকুই বক্তব্য দিতে সমর্থ হয়েছে যে, এক একটা শক্তির এক একটা নাম সে দিয়েছে। কিন্তু সে কখনো এ কথা বলতে পারেনি অমুক জিনিসটা আসলে কী এবং তা কিভাবে ঘটে বা অস্তিত্ব লাভ করে। এ ছাড়া আরো অনেক বিষয় আছে, যা নিয়ে বিজ্ঞান এখনো বিতর্কে লিপ্ত । এর কারণ এটা হতে পারে যে, সে ওগুলো সম্পর্কে সে এখনো যথেষ্ট পর্যবেক্ষণ করে সারতে পারেনি কিংবা ওসবের পরীক্ষা-নিরীক্ষা করা যায় এমন কোনো উপায়ের সন্ধান সে এখনো পায়নি । ভবিষ্যতের পূর্বাভাসদানকারী, স্বপ্নের কথাই ধরা যাক । ফ্রয়েড তো অতীন্দরীয় ও আধ্যাত্মিক কোনো বিষয়কে মানতো চাইতো না । তবুও সে এ জিনিসটির অস্তিত্ অস্বীকার করতে পারেনি । একজন মানুষ ভবিষ্যতের একটা অজানা ব্যাপার স্বপ্নে দেখে এবং তার কিছুকাল পর সত্যি সত্যি তাই ঘটে যায়। এটা কিভাবে হয়? কিছু গোপন অনুভূতি সময় সময় মানুষের মনে ভীড় জমায়, আজও সে সবের কোন সুনির্দিষ্ট নামকরণ করা হয়নি । কিভাবে একজন মানুষ অনুভব করে যে, কিছুক্ষণ পরে একটা ঘটনা ঘটবে বা কোন ব্যক্তির আগমন আসন্ন? তারপর সেই প্রত্যাশা বা ধারণা কোনো না কোনোভাবে দেখা যায় সত্যি সত্যি ঘটেই যায় । মানুষের ব্যক্তি সত্তায় এসব অজানা শক্তি লুকিয়ে থাকতে পারে এ কথা নিছক বিজ্ঞানের কোনো পরীক্ষা নিরীক্ষায় এখনো প্রমাণিত হয়নি এই অজুহাতে সরাসরি অস্বীকার করা ধৃষ্টতা ছাড়া আর কিছু নয় । তবে তার মানে এ নয় যে, যে কোনো কাল্পনিক ব্যাপারকে মেনে নিতে হবে এবং যে কোন কিংবদন্তী বা জনশ্রুতি সিদ্ধ কল্পকাহিনীকে বিশ্বাস করতে হবে। এ সব অজানা রহস্যের ব্যাপারে মানুষের সবচেয়ে নিরাপদ ও সতর্ক প্রতিক্রিয়া এটাই হতে পারে যে, সে উদার মনোভাব পোষণ করবে । সরাসরি মেনেও নেবে না, সরাসরি অস্বীকারও করবে না। আজকে যেসব উপকরণ তার হস্তগত, তার সাহয্যে যে সব জিনিসকে সে উপলব্ধি করতে পারছেনা, এমনও হতে পারে ঘে, সেসব উপকরণ আগামীতে আরো উৎকর্ষ লাভ করলে সে তা উপলব্ধি করতে পারবে । এসব , অজানা বিষয়কে সে নিজের আয়ত্তের বাইরের জিনিস বা বিশ্বজগতের আরো অনেক অজানা জিনিসের অন্তর্গত মনে করে নীরবতাও অবলম্বন করতে পারে । যাদু এ ধরনেরই একটি জিনিস ৷ শয়তান কর্তৃক মানুষকে তা শেখানোর বিষয়টাও তদ্রবূপ । এর একটা উপায় এই হতে পারে যে, শয়তান তার মনের ওপর প্রভাব বিস্তার অথবা কোনো বিশেষ চিন্তা বা ভাবের অনুপ্রবেশ ঘটানোর ক্ষমতা রাখে এবং সেই ক্ষমতা প্রয়োগ করে। এই প্রভাব সে মানুষের অনুভূতিতে বা চিন্তা শক্তিতেও বিস্তার করতে পারে, আবার কোনো বস্তু .বা দেহের ব্যাপারেও করতে পারে । আর কোরআনে ফেরাউনের যাদুকরদের দ্বারা সংঘটিত যে যাদুর কথা বলা হয়েছে, যাদু বিদ্যা প্রকৃত পক্ষে তাই হয়, তবে সেটা নিছক কল্পনা শক্তিকে প্রভাবিত করা বা সম্মোহন জাতীয় একটি প্রক্রিয়া মাত্র । বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই । কোরআনেই বলা হয়েছে যে, ‘তাদের যাদুর প্রভাবে মুসার মনে হচ্ছিলো যেন রশীগুলো দৌড়াচ্ছে।’ এ ধরনের প্রভাব বিস্তার দ্বারা স্বামী স্ত্রীতে বা বন্ধুতে বন্ধুতে বিভেদ ও বিচ্ছেদ সৃষ্টি করাও সম্ভব। কেননা www.icsbook.info
— পৃষ্ঠা ১৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।