তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

এই বিচ্ছেদ এমন একটি প্রতিক্রিয়া যা আল্লাহর অনুমতিক্ৰমে যাদুর ফলে সংঘটিত হয়ে থাকে । আবার কখনো তিনি তাকে নিক্ত্রীয় ও অচলও করে দিতে পারেন, যদি কোনো বিশেষ উদ্দেশ্যে তেমনটি তিনি চান ৷ বাদ বাকী অন্যান্য যেসব জিনিস সম্পর্কে আমরা জানি যে, একটি জিনিস আরেকটি জিনিসের কারণ ও ফল, সেগুলোর ক্ষেত্রে এ কথাই প্রযোজ্য যে, প্রত্যেক জিনিসের যে প্রভাব প্রতিক্রিয়া ও ফল, সেটা আল্লাহরই সৃষ্টি করা জিনিস । সেখানে আল্লাহর ইচ্ছাতেই এই ফল বা প্রতিক্রিয়া দেখা দেয় । কিন্তু আল্লাহ তায়ালা যখন ইচ্ছা করেন সেই ফলাফল ও প্রতিক্রিয়া বন্ধও করে দিতে পারেন। এরপর কোরআন তাদের শেখা সেই যাদুমন্তরের প্রকৃতি বর্ণনা করছে যে, তাদের জন্যে ক্ষতিকর উপকারী নয়, ‘তারা এমন জিনিস শেখে যা তাদের ক্ষতি সাধন করে কোনোই উপকার করে না !' আর এই অশুভ ও অকল্যাণকর জিনিসটাকে কুফরী বলে আখ্যায়িত করাই এ কথা বুঝানোর জন্যে যথেষ্ট যে, যাদুমন্তর সম্পূর্ণরূপে ক্ষতিকর, তাতে আদৌ কোনো উপকারিতা নেই । ‘তারা জানতো যে, যে ব্যক্তি এটা খরিদ করে তার. জন্যে আখেরাতে কোনো পাওনা নেই ।' ‘অর্থাৎ আখেরাতে সে নিরেট হতভাগা, সকল কল্যাণ থেকে বঞ্চিত ও দেউলে হয়ে যাবে । এই বেচাকেনার প্রকৃত তাৎপর্য যদি তারা জানতো তাহলে দেখতে পেতো- যে যাদুমন্তরের বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রি করে দিয়েছে, তা কত খারাপ জিনিস! বলা হয়েছে, ‘তারা যদি ঈমান আনতো ও আল্লাহ তায়ালাকে ভয় করতো, তবে আল্লাহর কাছে যে প্রতিদান পাওয়া যেতো, তা যে কতো উত্তম, তা যদি তারা জানতো ৷’ (আয়াত ১০৩) আল্লাহ তায়ালার এই উক্তি বাবেলের উক্ত ফেরেশত দ্বয়ের কাছ থেকে যারা যাদু শিখতো এবং যারা সোলায়মানের রাজত্ব সম্পর্কে গাজাখুরী গল্প রটনা করতো, তাদের ক্ষেত্রেই প্রযোজ্য । আর তারা যে ইহুদী জাতি তাতে কোনো সন্দেহ নেই ৷ কেননা তারাই আল্লাহর কেতাবকে পেছনে ছুড়ে ফেলতো অর্থাৎ অবজ্ঞা ও উপেক্ষা করতো এবং ভয়ংকর অকল্যাণকর এই বাতিল জাদু বিদ্যার ভক্ত ছিলো । যাদু প্রসংগে আলো কিচ্ছু কথা ংগত, এখানে যাদুবিদ্যা সম্পর্কে একটা কথা বলা প্রয়োজন, এর দ্বার! ইহুদীরা স্বামী স্ত্রীতে বিচ্ছেদ ঘটাতো, যার তারা ভক্ত ও অনুরক্ত ছিলো এবং যার জন্যে তারা আল্লাহর কেতাবকে পর্যন্ত উপেক্ষা করতো । সকল যুগেই দেখা যায় যে, কিছু লোক এমন কিছু রহস্যময় বিদ্যা বা যোগ্যতার অধিকারী হয়, যার কোনো কূল কিনারা বিজ্ঞান এখনো করতে পারেনি । এ সব রহস্যময় বিদ্যার মধ্যে কোনো কোনটার বিভিন্ন নামকরণ করা হয়েছে বটে । তবে তার নিগূঢ় রহস্য ও নির্দিষ্ট প্রয়োগ প্রণালী আজও জানা যায়নি । উদাহরণস্বরূপ টেলিপ্যাথির কথাই ধরা যাক । দূর থেকে একাধিক ব্যক্তির মানসিক ভাব বিনিময়কে টেলিপ্যাথি বলা হয়। কিন্তু সেটা কি জিনিস? কিভাবেই বা তা ঘটে? কিভাবে একজন মানুষ আরেকজন মানুষকে এত দূরবর্তী স্থান থেকে কোনো বাধা বিঘ্ন ছাড়া ডাকতে বা কিছু বলতে পারে, যা মানুষের স্বাভাবিক আওয়ায বা দৃষ্টিসীমার বাইরে! আর এই হিপনোটিজম বা সম্মোহন বিদ্যাটিই বা কি জিনিস? কিভাবেই তা কাজ করে। একজনের ইচ্ছা আরেক জনের ইচ্ছার ওপর কিভাবে কর্তৃত্বশীল হয় ও তাতে প্রধান্য বিস্তার করে? কিভাবে একজনের চিন্তা আর একজনের চিন্তার সাথে সংযোগ স্থাপন করে এবং সেই সংযোগের সূত্র ধরে www.icsbook.info

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।