এবং তিনি নিজের শেখা সেই যাদুমন্তের বলেই প্রকৃতির বিভিন্ন জিনিসকে নিজের বশীভূত ও অনুগত করে নিয়েছিলেন। অথচ কোরআন এ গুজবকে প্রত্যাখ্যান করে বলেছে যে, তিনি যাদুকর ছিলেন না । কোরআন বলছে, ‘সোলায়মান কুফরীতে লিপ্ত হয়নি ।' অর্থাৎ কোরআন যাদুকে কুফরী গণ্য করছে এবং এ জিনিস আয়ত্ত করা ও ব্যবহার করা কোরআনের মতে সোলায়মানের কাজ নয় বরং শয়তানের | কাজ । “শয়তানরাই কুফরতে লিপ্ত হয়েছিলো, তারা মানুষকে যাদু শেখাতো ৷’ ._ কোরআন এ গুজবও অস্বীকার করছে যে, বাবেল নগরীতে বসবাসকারী দু'জন ফেরেশতা হারত ও মারূতের ওপর যাদুমন্ত্র নাযিল করা হয়েছিলো । ‘বাবেল নগরীতে হারূত ও মারূত ফেরেতাদ্বয়ের ওপর তো (যাদুমন্র) নাযিল করা হয়নি ।' স্পষ্টতই প্রতীয়মান হচ্ছে যে, এই দুই ফেরেশতা সম্পর্কে কোনো কিংবদন্তীর গল্প প্রচলিত ছিলো। ইহুদীরা বা শয়তানরা এ কথা রটনা করতো যে, তারা উভয়ে যাদু জানতেন ও তা জনগণকে শেখাতেন এবং প্রচার করতেন যে, তাদের ওপর যাদু নাযিল হয়েছে। কোরআন এই গুজবকেও অস্বীকার করেছে যে, তাদের ওপর যাদু নাযিল করা হয়েছিলো । কোরআন এখানে আসল ঘটনা প্রকাশ করে দিয়েছে যে, এই ফেরেশতাদ্বয়কে সেখানে মানুষকে পরীক্ষা করার জন্যে পাঠানো হয়েছিলো। কেন এটা করা হয়েছে তার কারণ অজ্ঞাত । তারা মূলত যাদু শেখানোর জন্যে নয় বরং তা থেকে মানুষকে সতর্ক করার জন্যেই সেখানে গিয়েছিলেন তাই যখনই কেউ তাদের কাছে যাদু শেখার আবদার করতে যেত, তাকে তারা এই বলে নিরুৎসাহিত করতেন যে, | ‘আমরা পরীক্ষাশ্বরূপ, তুমি কুফরী করো না ৷’ এখানে আরেকবার দেখতে পাই যে, কোরআন যাদুকে এবং যাদু শেখানো ও তার ব্যবহারকে কুফরী বলে ঘোষণা করছে। আর এ কথা হারূত ও মারূত নামক দুই ফেরেশতার মুখ দিয়ে বলিয়েছে। কিছু লোক তাদের কাছ থেকে যাদু শিখতে চাইতো যদিও তিনি তাদেরকে নিষেধ করতেন ও সতর্ক করতেন। এভাবে তাদের সতর্কতাকে উপেক্ষা করে কিছু লোক যাদু শিখে সমাজের কিছু লোকের বিপর্যয়ের কারণ ঘটাতো । আল্লাহ তায়ালা একথাই বলছেন! ‘অতপর তারা তাদের উভয়ের কাছ থেকে এমন জিনিস শিখতো যা দিয়ে স্বামী শ্ত্রীতে বিচ্ছেদ ঘটাতো ৷’ এই অকল্যাণ ও অশুভ জিনিসটা থেকেই ফেরেশতারা তাদেরকে সতর্ক করেছিলেন। এখানে কোরআন দ্বযর্থহীন ভাষায় ইসলামের এই মূলনীতিটা তুলে ধরছে যে, এ বিশ্ব চরাচরে আল্লাহর ইচ্ছা ও অনুমতি ছাড়া কিছুই হয় না! ‘তারা আল্লাহর ইচ্ছা ছাড়া কারো ক্ষতি করতে পারতো না৷’ এ থেকে বুঝা যায় যে, দুনিয়ার বিভিন্ন উপায়-উপকরণ ও উপাদান দ্বারা যা কিছুই সংঘটিত ও সম্পাদিত হয় এবং যে ফলাফলই প্রকাশিত হয়, তা আল্লাহর ইচ্ছা ও অনুমতিক্রমেই হয়। এটি ইসলামের এমন একটি মৌলিক বিষয়, যা প্রত্যেক মোমেনের সুস্পষ্টভাবে বুঝে নেয়া জরুরী । এখানে সবচেয়ে সহজবোধ্য একটি উদাহরণ এভাবে দেয়৷ যেতে পারে যে, আপনি আগুনে হাত দিলে তা পুড়ে যাবে ঠিকই । কিন্তু এই পুড়ে যাওয়াটা আল্লাহর ইচ্ছা ও অনুমতি ছাড়া সম্পন্ন হবে না। আল্লাহই আগুনের মধ্যে পোড়ানোর যোগ্যতা এবং আপনার হাতের মধ্যে পোড়ার অবস্থা নিহিত রেখেছেন। তবে কোনো বিশেষ সময়ে কোনো বিশেষ উদ্দেশ্যে ইচ্ছা করলে এই যোগ্যতাকে তিনি নিক্রীয় করে দিতে সক্ষম, যেমন হযরত ইবরাহীম (আ.)-এর ক্ষেত্রে তিনি আগুনকে নিক্ত্রীয় করে দিয়েছিলেন । স্বামী স্ত্রীতে বিচ্ছেদ ঘটানো যাদুমন্তরের ব্যাপারটাও তদ্ৰূপ ৷ | ২ সূন্না আল বাকাস্বা ৫৬৩১) পারবা > মনযিল > www.icsbook.info
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।