যাও!’ এটি হলো একটি জ্দ্র, সুলভ্য, ন্যায়পরায়ণ ও বিশ্বাসভাজন জাতির লক্ষণ । আর এটাই অপরাধপ্রবণ ইহুদী জাতির ও ন্যায়নিষ্ঠ মুসলিম জাতির চরিত্রের পার্থক্য । অতপর ১০১ নং আয়াতে আল্লাহ তায়ালা বলেন, আর যখন আল্লাহ তায়ালার পক্ষ থেকে তাদের কাছে এমন একজন রসূল এলো, যে তাদের কাছে বিদ্যমান কেতাবের সমর্থনকারী, তখন কেতাবপ্রাপ্তদের একটি দল আল্লাহর কেতাবকে এমনভাবে পেছনে ফেলে দিল, যেন তারা তার কথা জানেই না৷’ বস্তুত, ইহুদীদের সম্পাদিত যে কোনো চুক্তি তাদের মধ্যকার কোনো না কোনো দল যে ংঘন করতে অভ্যস্ত, এখানে তারই একটি নমুনা তুলে ধরা হয়েছে আল্লাহ তায়ালা তাদের কাছ থেকে যে অংগীকার আদায় করেছিলেন, তার মধ্যে এ প্রতিজ্ঞাও ছিলো যে, তিনি পরবর্তী সময়ে যখন যে রসূলকে পাঠাবেন তার প্রতি তারা ঈমান আনবে এবং তাকে তারা সাহায্য ও সম্মান করবে । কিন্তু যখনই আল্লাহ তায়ালা একজন নবীকে কেতাবসহ পাঠালেন, অমনি তারা সেই প্রতিজ্ঞা ভংগ করলো এবং আল্লাহর কেতাবকে পেছনে ফেলে দিলো । অর্থাৎ উপেক্ষা ও অমান্য করলো । তাদের এই উপেক্ষা ও অমান্যতার শিকার হলো তাদের কাছে বিদ্যমান পূর্বতন কেতাবও, যাতে নতুন নবীর সুসংবাদ রয়েছে, আর নতুন নবীর কাছে আগত নতুন কেতাবও । . আয়াতটির ভেতরে একটি প্রচ্ছন্ন বিদ্বপাত্মক মন্তব্য লক্ষণীয় । আয়াতটিতে বলা হয়েছে যে, যারা কেতাবপ্রাপ্ত হয়েছে তারাই আল্লাহর কেতাবকে পেছনে ফেলে দিলো । অর্থাৎ তারা যদি অজ্ঞ মোশরেক হতো, যারা কখনো কোনো কেতাব পায়নি, তাহলে তারা আল্লাহর কেতাবকে অবজ্ঞা ও উপেক্ষা করলে তা বোধগম্য হতো । অথচ তারা কেতাবপ্রাপ্ত জাতি । আল্লাহর রসূলরাও তাদের সম্পর্কে অবহিত । হেদায়াত ও জ্যোতির সাথে তাদের যোগাযোগ ছিলো। তা সত্তেও তারা কি করলো? তারা আল্লাহর কেতাবকে অবজ্ঞা করলো । তাকে অমান্য করলো ও তদনুযায়ী কাজ করা পরিত্যাগ করলো । তাকে তারা নিজেদের চিন্তা ও কর্মের ময়দান থেকে নির্বাসিত করলো । ‘আল্লাহর কেতাবকে পেছনে ছুড়ে ফেলে দিল। এই বাক্যটি তাদের আচরণকে একটি চরম বে-আদবী, কৃতঘনতা, প্রত্যাখ্যান, নির্বুদ্ধিতা, গোয়ার্তুমি ও ধৃষ্টতা হিসাবে চিহ্নিত করেছে। এর বর্ণনাভংগী এমন শাণিত ও বৈচিত্রময় যে, তা একটি কল্পনার বিষয়কে বাস্তবের জগতে এনে তুলে ধরেছে কল্পনা শক্তি ও উপলব্ধি করতে পারে এ কাজটি কত হিংস্ৰ । ' হ'লুদীদের মাক্বধে যাদু শ্বরীতে এরপর তাদের নিজেদের কেতাবকে সমর্থনকারী আসমানী কেতাবকে পেছনে ছুড়ে ফেলে দিয়ে তাদের কী লাভ হয়েছে? তারা কি এর চেয়ে মহৎ ও উৎকৃষ্ট কিছুর সন্ধান পেয়েছে? কোন সন্দেহাতীত অকাট্য সত্যের কাছে কি তারা আশ্রয় নিতে পেরেছে, কোরআন তাদের যে কেতাবের সমর্থক হয়ে এসেছে, সেই কেতাবকে কি তারা আকড়ে ধরেছে? কখনো নয় । এর একটিও তাদের ‘কপালে জোটেনি ৷ আল্লাহর কেতাবকে পেছনে ছুড়ে ফেলে দিয়ে তারা এমন ভিত্তিহীন অলীক কুসংস্কারের পেছনে ছুটে চলেছে, যার সাথে শাশ্বত সত্যের কোনো সম্পর্ক নেই । এ বিষয়টিই পরবর্তী আয়াতে তুলে ধরা হয়েছে, অর্থাৎ তারা তাদের কেতাবের সমর্থনকারী আল্লাহর নাযিল করা কেতাবকে ত্যাগ করে। শয়তানেরা হযরত সোলায়মানের শাসনকাল সম্পর্কে যে সব অলীক কিচ্ছা কাহিনী শুনাতো এবং যে সব মনগড়া মিথ্যা গুজব রটিয়ে মানুষকে বিভ্রান্ত করতো সেগুলোরই অনুসরণ করতো ৷ তারা বলতো, হযরত সোলায়মান একজন যাদুকর ছিলেন www.icsbook.info
— পৃষ্ঠা ১৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।