তাদের না-ফরমানী, অবাধ্যতা এবং স্বভাবের বিকৃতি । কেননা সুস্থ বিবেক ও অবিকৃত স্বভাব আল্লাহর বাণীকে ও আয়াতসমূহকে না মেনে পারে না । সুস্থ বিবেক বুদ্ধি ও অন্তরে এসব আয়াত আপনা থেকেই গৃহীত হয়ে যায় । ইহুদীরা যদি আল্লাহর আয়াতমূহকে অমান্য ও অস্বীকার করে তবে তার কারণ এটা নয়, এসব আয়াতে তার গ্রহণযোগ্যতা প্রমাণকারী কোনো যুক্তি নেই । বরং এর কারণ এই যে, তাদের স্বাভাবিক বিবেক বুদ্ধি বিকারগ্রস্ত ও বিনষ্ট হয়ে গেছে। রসূল (স.)-কে সম্বোধন করে এ কারণটি বুঝিয়ে বলার পর সাধারণ মুসলমান ও সাধারণ জনগণকে লক্ষ্য করে ইহুদাদের সমালোচনা করা হয়েছে এবং তাদের একটা জঘন্য স্বভাবের উল্লেখ করা হয়েছে। সেটি এই যে, ইহুদী সমাজ কলহ কোন্দলে জর্জরিত একটি বহুধা বিচ্ছিন্ন সমাজ । তাদের ঘৃণ্য বিজাতি দিদ্বেষ সত্তেও তারা নিজেরা কখনো কোনো একটি বিষয়েও একমত হয় না এবং কোনো একটি পারস্পরিক প্রতিশ্রুতিও তারা পালন করে না । তারা পারস্পরিক সম্পর্ক বন্ধনও রক্ষা করে না! যদিও তারা স্বজাতির আভিজাত্য ও শ্রেষ্ঠত্ববোধের অন্ধ গর্বে মাতোয়ারা এবং কোনো অ-ইহুদীকে আল্লাহ তায়ালা কোনো গৌরব বা অনুগ্রহে ভূষিত করুন এটা কোনো মতেই পছন্দ করে না, তথাপি তারা নিজেদের মধ্যে এক্যবদ্ধ নয় এবং পরস্পরের মধ্যে সম্পদিত চুক্তি বা অংগীকার রক্ষা করে না, জাতি হিসাবে তারা এক্যবদ্ধ হয়ে কোনো প্রতিশ্রুতি দিলেও তাদের মধ্যে কোনো না কোনো উপদল তা ভংগ করে। এ কথাই বলা হয়েছে ১০০ নং আয়াতে, ‘তাদের এ কি দশা যে, যখনই তারা কোনো প্রতিশ্রুতি দেয়, তখনই তাদের কোন না কোনো উপদল তা ভংগ করে? আসলে তাদের অধিকাংশ লোকই মোমেন নয় ৷' এ কথা সুবিদিত যে, ইহুদীরা তুর পর্বতের পাদদেশে বসে যে প্রতিশ্রুতি স্বয়ং আল্লাহ তায়ালাকে দিয়ে ছিলো, তা তারা ভংগ করেছিলো । তারপর তারা নিজেদের নবীদের সাথে যে অংগীকারে আবদ্ধ হয়ে ছিলো, তাও তারা লংঘন করেছিলো । সর্বশেষে বিশ্ব নবী (স.) মদীনায় আগমনের অব্যবহিত পর তার সাথে তারা যে চুক্তিতে আবদ্ধ হয়, তাও তারা ভংগ করে। সে চুক্তি তিনি তাদের সাথে করেছিলেন কতকগুলো সুনির্দিষ্ট শর্তের ভিত্তিতে । এই চুক্তি লংঘন করে তারাই সর্বপ্রথম তার শত্রুদেরকে তার বিরুদ্ধে যুদ্ধে প্ররোচিত করে ও সাহায্য করে, তার প্রচারিত দ্বীনে তারা নানারকমের খুঁত ধরার অপচেষ্টা করে এবং মুসলমানদের সমাজে বিভেদ, অনৈক্য ও কোন্দল বাধাবার ষড়যন্ত্র করে। কী জঘন্য ইহুদীদের এই চরিত্রটি! অথচ মুসলমানদের চরিত্র ঠিক এর বিপরীত ৷ সে চরিত্রের বর্ণনা রসূল (স.) নিশ্নোক্ত হাদীসে দিয়েছেন, ‘মুসলমানদের সকলের রক্ত ও প্রাণের মর্যাদা সমান । তারা অমুসলিমদের সহায়। তাদের একজন নগণ্য ব্যক্তিও অমুসলিমদের জীবনের নিরাপত্তা দিতে পারে।'’ অর্থাৎ একজন সাধারণ মুসলমানও যদি কোনো অমুসলিমকে নিরাপত্তা দেয়ার ওয়াদা করে, তবে তার সেই ওয়াদা কোনো মুসলমানই ভংগ করে না এবং যখন কোনো চুক্তি সম্পাদিত হয় তখন কোনো ব্যক্তিই তা লংঘন করে না । হযরত ওমর (রা.)-এর খেলাফত কালে মুসলিম বাহিনীর অধিনায়ক হযরত আবু ওবাইদা তাকে চিঠি লেখেন যে, একজন মুসলিম ক্রীতদাস ইরাকের একটি শহরের অধিবাসীদেরকে নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছে, এ ব্যাপারে আপনার সিদ্ধান্ত জানান । হযরত ওমর (রা.) তাকে লেখেন, ‘আল্লাহ তায়ালা প্রতিশ্রুতি পূরণের ওপর অত্যাধিক গুরুত্ব দিয়েছেন । তোমরা এই প্রতিশ্রুতি পূরণ না করলে তোমাদেরকে বিশ্বাসভাজন ও ওয়াদাপালনকারী বলে গণ্য করা হবে না । তাই সে যে প্রতিশ্রুতি দিয়েছে, তা পূরণ করো এবং সে শহরবাসীর ওপর আক্রমণ না করে অন্যত্র সরে Nিলাল্ন ১ম ২১. www.icsbook.info
— পৃষ্ঠা ১৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।