অর্থাৎ তোমার অন্তরের ওপর ওহী নাযিল করতে গিয়ে তিনি শুধু আল্লাহর ইচ্ছাকেই কার্যকর করে থাকেন। অন্তর হচ্ছে ওহী গ্রহণের স্থান । ওহী গ্রহণের পর অন্তর তা উপলব্ধিও করে । আল্লাহর কেতাব অন্তরের ভেতরেই অবস্থান করে ও সংরক্ষিত হয়। কোরআন ‘কলব’ বা হৃদয় শব্দটি দ্বারা গোটা বোধশক্তিকেই বুঝায় । এ দ্বারা শুধু দেহের সুপরিচিত অংগ হৎপিন্ডকেই বুঝায় না । আয়াতে বলা হয়েছে,- ‘এই কেতাবকে জিবরাঈল তোমার অন্তরের ওপর নাযিল করেছে যা আগের সকল কেতাবের সমর্থক এবং মোমেনদের হেদায়াত ও সুসংবাদ ।' বস্তুত, কোরআন সাধারণভাবে তার পূর্বে নাযিল হওয়া সকল আসমানী কেতাবের সমর্থন করে। কেননা সকল আসমানী কেতাবে এবং আল্লাহর দেয়া সকল বিধানের মূল কথা একই । কোরআন তার প্রতি ঈমান আনয়নকারী সকল মানুষের মনকে সুসংবাদ দেয় ও সঠিক পথ দেখায় । এ বিষয়টি স্পষ্ট করে প্রকাশ করা প্রয়োজন ৷ কেননা কোরআনের বক্তব্য মোমেনের হৃদয়ে প্রশান্তি ও সম্প্রীতির ভাব সৃষ্টি করে, জ্ঞানের দ্বারোদঘাটন করে এবং তাকে বহু সুপ্ত ও সূক্ষ্ম ইংগিত ও অনুভূতি প্রদান করে। যে ঈমান আনে না তার হৃদয়ে এ সবের কিছুই সৃষ্টি হয় না। মোমেন এর মাধ্যমে হেদায়াত ও সুসংবাদ লাভ করে, কোরআনে এ কথা একাধিকবার বলা neat মোমেনদের জন্যে রোগ নিরাময় ও করুণাস্বরূপ) ৷’ এসব উক্তি থেকে বুঝা যায় যে, হেদায়াত লাভ কেবল ঈমান আল্লাহভীতি ও অটল বিশ্বাসের ফলেই অর্জিত হয়ে থাকে । কিন্তু বনী ইসরাঈল ঈমানদারও ছিলো না, আল্লাহভীরুও ছিলো না এবং দৃঢ় বিশ্বাসীও ছিলো না । তারা যেমন নবীদের মধ্যে ও তাদের নিয়ে আসা আল্লাহ তায়ালার বিধানের মধ্যে মনগড়া পার্থক্য তৈরী করে নিতো, তেমনি ফেরেশতাদের মধ্যেও তারা বিভেদ ও বৈষম্য সৃষ্টি করতো । বিভিন্ন ফেরেশতার বিভিন্ন নাম ও দায়িত্বের কথা শুনে তারা এরূপ করতো ৷ তারা বলতো! ‘মীকাইলের সাথে আমাদের বন্ধুত্ব আছে । কিন্তু জিবরাঈলের সাথে নেই ।' এজন্যে পরবর্তা আয়াতে জিবরাঈল মীকাইল এবং আল্লাহ তায়ালার সকল ফেরেশতা ও রসূলের কথা এক সাথে উল্লেখ করা হয়েছে। তাদের ভেতরে কোনো ভেদাভেদ করা যায় না তা বুঝানোই এর উদ্দেশ্য । এ দ্বারা এ কথাও জানানো হয়েছে যে, তাদের কোনো একজনের বিরুদ্ধেও শত্রুতা পোষণ করলে সকলের সাথেই শত্রুতা পোষণ করা হয়, এমনকি সেটা স্বয়ং আল্লাহ তায়ালার সাথেও শত্রুতার শামিল হয়ে দাড়ায় । তাই এ ধরনের লোক আল্লাহরও শত্রু এবং কাফের । এরপর ৯৯, ১০০ ও ১০১ নং আয়াতে রসূল (স.)-কে সম্বোধন করে তার ওপর নাযিল করা সত্য বাণী ও আয়াতসমূহের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করা হয়েছে এবং এগুলোকে ফাসেক ও আনল্লাহদ্রোহীরা ছাড়া কেউ অমান্য করে না এ কথা বলা হয়েছে। এখানে বনী ইসরাঈলের কঠোর নিন্দা করে বলা হয়েছে যে, তারা কোনো কালেও কোনো ওয়াদা ও অংগীকার রক্ষা করেনি-চাই তা আল্লাহ তায়ালার সাথে সম্পাদিত হয়ে থাকে, কিংবা তাদের নবীদের সাথে কিংবা মোহাম্মদ (স.)-এর সাথে । সেই সাথে আল্লাহ তায়ালরা কেতাবকে তারা যেভাবে অগ্রাহ্য ও উপেক্ষা করেছে, তারও কঠোর সমালোচনা করা হয়েছে। এ তিনটি আয়াতে আল্লাহ তায়ালা বর্ণনা করেছেন কী কারণে বনী ইসরাঈল তার নাযিল করা সুস্পষ্ট আয়াতসমূহকে অস্বীকার ও অমান্য করতো । এ কারণটি ছিলো www.icsbook.info
— পৃষ্ঠা ১৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।