তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

বছর কারাদন্ডের আদেশ দেয়া হয় তখন তিনি এতো অসুস্থ ছিলেন যে, সেই আদেশটি শোনার জন্যে আদালতের কাঠগড়া পর্যন্ত পৌঁছাও তার পক্ষে সম্ভব হয়নি । দশ বছরের ক্রমাগত শারীরিক ও মানসিক যুলুম নিপীড়নের পর ১৯৬৪ সালের এপ্রিল মাসে তিনি জেল থেকে মুক্তিলাভ করেন। তদানীন্তন ইরাকী প্রেসিডেন্ট আবদুস সালাম আরিফের ব্যক্তিগত অনুরোধে জামাল নাসের কিছুদিনের জন্যে তাকে মুক্তি দিলেও সে তাকে আবার গ্রেফতারের নানা অজুহাত খুঁজতে থাকে। মুক্তির পর তিনি কায়রোর উপকন্ঠ-‘হুলওয়ানে’ অবস্থান করতে থাকেন । এখানে তার সাথে যারা দেখা করতে আসতেন পুলিশ ও গোয়েন্দা বিভাগের লোকেরা তাদের ওপর কড়া দৃষ্টি রাখতে শুরু করে। এ সময় অন্যান্য আরব দেশগুলো থেকে ইসলামী আন্দোলনের নেতারা পরামর্শ ও দিকনির্দেশনা পাওয়ার জন্যে তার কাছে ছুটে আসতেন ৷ যালেম শাসকদের সাথে মোকাবেলা করে সারা বিশ্বে ইসলামী শাসন প্রতিষ্ঠার সংগ্রামকে জোরদার করার বিষয়েই তারা তার সাথে আলোচনা করতেন বলতে গেলে মধ্যপ্রাচ্যসহ সব কয়টি আরব ভূখন্ডের ইসলামী দলগুলোর জন্যে সাইয়েদ কুতুব ছিলেন তখন প্রেরণার এক বিরাট উৎস । এটাই ফেরাউনের উত্তরসূরী নাসের চক্রের সহ্য হলো না৷ তারা ১৯৬৫ সালের আগস্ট মাসে ভবিষ্যত দেখতে পাচ্ছিলেন । তিনি বললেন, ‘আমি জানি যালেমরা এবার আমার মাথাটাই চাইবে, এতে আমার কোনো দুঃখ নেই । নিজের মৃত্যুর জন্যে আমার কোনো আক্ষেপও নেই । আমার তো বরং সৌভাগ্য যে, আল্লাহ তায়ালার রাস্তায় আমার জীবনের সমাপ্তি হতে যাচ্ছে। আগামীকালের ইতিহাসই এটা প্রমাণ করবে যে, ইখওয়ানুল মোসলেমুন সঠিক পথের অনুসারী ছিলো-না এই দিনের শাসকগোষ্ঠী?’ সাইয়েদ কুতুবের গ্রেফতারের সাথে সাথেই শুরু হলো দলীয় নেতা ও কর্মীদের ব্যাপক গ্রেফতার । লন্ডন থেকে প্রকাশিত ৬৫ সালের ১১ই অক্টোবরের দৈনিক টেলিগ্রাফের মতে এই গ্রেফতারের সংখ্যা ছিলো ৪০ হাজারের ওপর । এদের মধ্যে ৭ শত ছিলেন মহিলা । গ্রেফতারের পর এই বিপুলসংখ্যক নেতা ও কর্মীদের ওপর নির্মম অত্যাচার চালানো হয়। এদের অধিকাংশের ওপরই নাসেরকে হত্যা ও তার হুকুমতকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয় । বৈরুতের একটি পত্রিকা সে সময়ে এ ধরনের এমন একটি খবর প্রকাশ করেছে, যা শুনলে যে কোনো বিবেকবান মানুষই বুঝতে পারবে এদের ষড়যন্ত্র ছিলো কতো হীন, কতো স্থূল! একটি হাস্যস্পদ ঘটনা এক গোয়েন্দা পুলিশের পকেটে ইখওয়ানুল মোসলেমুনের সদস্য হওয়ার ফরম রেখে তাকে জামাল নাসেরের জনসভায় পাঠিয়ে দেয়া হচ্ছে। সভার কাজ শুরু হলে সে ব্যক্তি নাসেরকে লক্ষ্য করে পরপর ১২ রাউন্ড গুলী ছুড়ে, কিন্তু একটি গুলীও নাসেরের শরীরের কোথায়ও লাগে না । যে ব্যক্তিটি গুলী ছুড়েছে সে কিন্তু পালাবারও চেষ্টা করছে না । একদল পুলিশ তাকে গ্রেফতার করে নাসেরের সামনে নিয়ে যায়। নেতা বললো তার পকেট তল্লাশী করে দেখো, ইখওয়ানের কোনো কাগজপত্র পাওয়া যায় কি না। সাথে সাথেই পুলিশের লোকেরা চীৎকার করে উঠলো, হ্যা হ্যা TCT tf www.icsbook.info

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।