তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

[_" কলীর কী যিলালিল লর্আন সংকীর্ণ ও সীমাবদ্ধ হয়ে যায়, তা চিন্তা করাও দুঃসাধ্য । বস্তুত আখেরাতের জীবনের প্রতি বিশ্বাস একটা অমূল্য সম্পদ বটে । ঈমান আনার মাধ্যমে মানুষ তার হৃদয়কে এই সম্পদে সমৃদ্ধ করতে সক্ষম হয়। এ অমূল্য সম্পদ আল্লাহ তায়ালা যখন নশ্বর ক্ষণস্থায়ী অথচ উচ্চাভিলাষী মানুষকে দান করেন, তখন এক চিরস্থায়ী ও শাশ্বত জীবনের সাথে তার সংযোগ প্রতিষ্ঠিত হয়। এই সংযোগের বাতায়ন কেবল তখনই বন্ধ হয়, যখন তার মনমগযে জীবন সম্পর্কে সংকীর্ণ বা বিকৃত ধারণা শেকড় গেড়ে বসে । বস্তুত আখেরাতের প্রতি ঈমান আনার অর্থ শুধু যে আল্লাহর সর্বাত্মক সুবিচার ও কর্মফল দানের গুণটির প্রতি ঈমান আনা তাই নয়, উপরস্তু-এর অর্থ মানব সত্বাকে এমন জীবনী শক্তি দিয়ে ভরে দেয়া যা তাকে পার্থিব জীবনের গন্ডীতে সীমাবদ্ধ রাখে না, বরং চিরন্তন ও শাশ্বত জীবনের সীমাহীন প্রশস্ততা ও ব্যাপ্তি দান করে। সেই প্রশস্তুতা ও ব্যাপ্তি যে কত বড় ও বিরাট, তার সঠিক সীমারেখা ও পরিধি আল্লাহ্‌ তায়ালা ছাড়া আর কেউ জানেনা । এই ঈমান মানব সত্বাকে এতো উন্নত ও মহিমান্বিত করে যে, তা তাকে মহান আল্লাহর সান্নিধ্যে নিয়ে যায় । এখানে আল্লাহ তায়ালা তার রসূল (স.)-কে সমগ্র মানব জাতির সামনে সোচ্চার ঘোষণা ও চ্যালেঞ্জ প্রদানের নির্দেশ দিচ্ছেন, | ‘(হে নবী , তাদের) তুমি বলো, কে সে ব্যক্তি যে জিবরাঈলের শত্রু হতে পারে? (অথচ) সে তো আল্লাহর আদেশে (আল্লাহর বাণীসমূহ তোমার ............ রসূলের-শক্র হয় জিবরাঈলের ও মিকাইলের (তারা একদিন অবশ্যই এটা জানতে পারবে যে,) স্বযং আল্লাহ তায়ালাই হচ্ছেন কাফেরদের বড়ো শত্রু ৷’ (আয়াত ৯৭-৯৮) তাদের জঘন্য চর্সিত্র এই চ্যালেঞ্জের মূলে যে ঘটনাটা রয়েছে, তার ভেতর দিয়ে আমরা ইহুদীদের আরেকটা চারিত্রিক বৈশিষ্ট জানতে পারি। সেটা যথার্থই একটা অভুত চারিত্রিক বৈশিষ্ট্য । আল্লাহ তায়ালা নিজের পছন্দমাফিক তার এক বান্দার ওপর অনুগ্রহ (অর্থাৎ আল্লাহর বিধান) নাযিল করেছেন বলে ইহুদী জাতির ঈর্ষা ক্রোধ সকল সীমা ছাড়িয়ে গিয়ে ছিলো । এ কারণে তারা এত স্ববিরোধী কর্মকান্ডে লিপ্ত ছিলো, যা যে কোনো স্বাভাবিক বিবেকবান মানুষের পক্ষেই ছিলো একেবারে বেমানান । তারা শুনেছিলো যে, জিবরাঈল আল্লাহ তায়ালার কাছ থেকে মোহাম্মদ (স.)-এর কাছে ওহী নিয়ে আসেন । অতপর যখন মোহাম্মদ (স.) এর প্রতি তাদের শত্রুতা চরম ঈর্ষা ও বিদ্বেষের পর্যায়ে উপনীত হলো তখন তারা একটা ভিত্তিহীন কাহিনী ও অসার যুক্তি প্রচার করতে শুরু করলো । সেটি ছিলো এই যে, জিবরাঈল তাদের দুশমন । কেননা তিনি আযাব, গযব ও দুর্যোগ দুর্বিপাক নাযিল করে থাকেন। আর যেহেতু এই জিবরাঈল মোহাম্মদ (স.)-এর কাছে আসেন, তাই তারা ঈমান আনতে পারছে না । জিবরাঈলের পরিবর্তে যদি মীকাইল ওহী আনতেন, তাহলে তাদের ঈমান আনতে আপত্তি থাকতো না । কেননা মীকাইল পৃথিবীতে বৃষ্টি, উর্বরতা ও স্বচ্ছলতার দায়িত্বে নিযুক্ত আছেন। এটি ছিলো আসলে একটা হাস্যকর নির্বুদ্ধিতাপূর্ণ খোঁড়া যুক্তি । কিন্তু হিংসা ও ঈর্ষা মানুষকে নির্বুদ্ধিতার বড় নিম পর্যায়ে নিয়ে যায়। নচেত জিবরাঈলের সাথে তাদের শক্রুতার কী যুক্তি থাকতে পারে? তিনি তো কোনো মানুষ নন যে তাদের পক্ষে বা বিপক্ষে কোনো কাজ করবেন । তিনি তো নিজের ইচ্ছা ও পরিকল্পনায় কিছুই করেন না । তিনি আল্লাহ তায়ালার এক বান্দা মাত্র । আল্লাহ তায়ালা যা আদেশ করেন তিনি শুধু তাই করেন এবং তার বিরুচদ্ধাচরণ করেন না। আয়াতে দ্ব্র্থহীন ভাষায় বলা হয়েছে যে,'জিবরাঈল আল্লাহর ইচ্ছা অনুসারেই তোমার হৃদয়ের ওপর ওহী নাযিল করেছে৷’ | ২ সূরা আল বাকারা ০৫৯১ পারা > সনযিল > www.icsbook.info

— পৃষ্ঠা ১৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।