তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

“যদি (তোমরা মনে করো যে,) পরকালের নিবাস শুধু তোমাদের জন্যেই নির্দিষ্ট-(পৃথিবীর আর) কোনো মানুষের (এতে কোনো পাওনা) নেই, তাহলে তো (পরকালের সেই পাওনা পাবার জন্যে) তোমরা (খুব তাড়াতাড়িই) মৃত্যুকামনা করো, তোমরা যদি সত্যবাদী হও! (তাহলে তাই তোমাদের করা উচিত) ৷’ (আয়াত ৯৪) এই মোবাহালার নির্দেশ সম্পর্কে কোরআন সাথে সাথেই মন্তব্য করছে যে, তারা কখনো এই মোবাহালার চ্যালেঞ্জ খৃহণ করবে না এবং কখনো নিজেদের মৃত্যু চাইবে না। কেননা তারা জানে যে, তারাই মিথ্যুক ৷ তাই তাদের ভয় হয় যে, আল্লাহ তায়ালা এই দোয়া কবুল করেও বসতে পারেন এবং তাদের প্রাণ সংহার করে ফেলতে পারেন । তারা এও জানে যে, তারা এ যাবত যে কর্মকান্ড করে এসেছে, তা তাদেরকে আখেরাতে সৌভাগ্যের অধিকারী করবে না । বরং নিজেদের মৃত্যু চেয়ে দুনিয়ার জীবনটাও খোয়াবে, আর নিজেদের কৃত অপকর্ম দ্বারা আখেরাতটাকে তো ব্যর্থ করেই রেখেছে । তাই তারা এ চ্যালেঞ্জ কখনো গ্রহণ করবে না । কারণ জীবনের জন্যে তারাই সবচেয়ে বেশী লালায়িত । আর এ দুর্বলতার ক্ষেত্রে তারা ও মোশরেকরা সমান । ‘(হে নবী, তুমি জেনে রাখো) এরা কখনোই নিজেদের মৃত্যু কামনা করবে না, (যুগ যুগ ধরে আল্লাহর সাথে যে আচরণ এরা করেছে) এবং নিজেদের হাত দিয়ে নিজেদের (পরবর্তা জীবনের জন্যে) এরা যা (পাপ) অর্জন করেছে (তার ফলাফল জানার পর) সে ......... তা কখনো (এদের) তার অবশ্যম্ভাবী আযাব থেকে বাঁচাতে পারবে না । আল্লাহ তায়ালা এদের (যাবতীয়) কাজকর্মের পুংখানুপুংখ পর্যবেক্ষণ করেন ৷’ (আয়াত ৯৫-৯৬) মৃত্যুকে আসলেই তারা কখনো কামনা করবে না, এটাই স্বাভাবিক । কেননা তাদের কৃতকর্ম তাদেরকে আখেরাতের কোন শুভ প্রতিদানের আশ্বাস দেয়ার মত নয়। তা তাদেরকে শাস্তি থেকেও রক্ষা করার যোগ্য নয়। তাদের সকল কৃতকর্মের রেকর্ড সেখানে সুরক্ষিত । আর অপরাধীদের নিজেদের ও তাদের কর্মকান্ড সম্পর্কে আল্লাহ তায়ালা সম্যক অবগত রয়েছেন। ইহুদীদের আরো একটা জঘন্য চারিত্রিক বৈশিষ্ট রয়েছে। তাদের সেই বেশিষ্টকে কোরআন এখানে এমন নিখুঁতভাবে চিত্রায়িত করেছে যে, তাতে তাদের হীনতা ও নীচতা খুবই স্পষ্টভাবে ফুটে উঠেছে। সেটি হলো, জীবনের জন্যে সর্বাধিক লালায়িত হওয়া । কেমন জীবন? কোন সম্মানজনক বা বৈশিষ্টমডিত জীবন হতে হবে এমন কোনো কথা নেই, জীবন একরকম হলেই হলো । সাধারণ, তুচ্ছ ও মানবেতর হলেও চলে । এমনকি পোকামাকড় ও কীটপতংগের জীবন হলেও তাদের চলে । যে কোন মানের জীবনেই তারা সস্তুষ্ট । এই হলো ইহুদীদের খাসলাত । অতীত, বর্তমান ও ভবিষ্যত সর্বকালেই তাদের খাসলাত একই রকম । চোখের সামনে থেকে হাতুড়ি সরে গেলই তারা মাথা তুলে দাড়ায় । আর হাতুড়ি দেখা মাত্রই মাথা নোয়ায়। তখন তাদের কপালে কাপুরুষতার লক্ষণ ফুটে ওঠে আর ফুটে ওঠে জীবন ধারণের একটু অবকাশ দানের জন্যে করুণ আকুতি ৷ সেটা যে কোনো রকমের জীবন হোক না কেন! মোশরেকদের মধ্যে থেকেও কেউ কেউ কামনা করে যে, আহা, যদি এক হাজার বছর বাচতে পারতাম! তারা এরূপ বাসনা পোষণ করে এজন্যে যে, তারা আল্লাহর মুখোমুখী হতে হবে এমন কথা কল্পনাও করে না । দুনিয়ার জীবন ছাড়া কোন জীবন আছে তা তাদের ধারণারও অতীত । আর মানুষের মন যখন এরূপ অনুভব করে যে, দূনিয়ার জীবন ছাড়া আর কেনো জীবনের সাথে তাদের কোনো সম্পর্ক ও যোগাযোগ নেই এবং পার্থিব জীবনের গন্ভীর মধ্যে সীমাবদ্ধ সময়টুকু ছাড়া আর কোথাও কোনো সময় তাকে কাটাতে হবে না, তখন জীবন সংক্রান্ত ধারণা যে কত [লুনা আল বা্লল টে ট) লকম সলিল ১] www.icsbook.info

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।