আসলে তারা ‘শুনলাম’ কথাটাই শুধু বলে ছিলো। ‘অমান্য করলাম’, একথা তারা মুখ দিয়ে বলেনি । তাহলে তাদের ব্যাপারে একথা উদ্ধৃত করার কারণ কি? আসলে এটা একটা নিঃশব্দ বাস্তবতার জীবস্ত চিত্র । এ জীবন্ত চিত্র এমন ভাষায় চিত্রায়িত করা হয়েছে যে তা একটি সোচ্চার ও সরব ঘটনা বলে মনে হয়। তারা মুখে বলে ছিলো শুনলাম । ' আর কাজের মাধ্যমে বলে দিলো ‘অমান্য করলাম ।' কাজের মাধ্যমে প্রস্ষুটিত বাস্তবতা মুখের কথাকে যে তাৎপর্য দান করে, তা উচ্চারিত ভাষার চেয়েও অনেক বেশী শক্তিশালী ৷ বাস্তবতার এই জীবন্ত প্রতিচ্ছবি ইসলামের একটি চিরন্তন ও ব্যাপক মূলনীতির দিকে ইংগিত দেয় । সেই মূলনীতি এই যে, কর্ম ছাড়া কথার কোনো মূল্য নেই । কৰ্মই একমাত্র বিবেচ্য বিষয় । অন্য কথায়, কর্ম হলো মুখ থেকে উচ্চারিত বক্তব্য ও বাস্তব জগতে সংঘটিত ঘটনার মাঝে সমন্বয়কারী উপাদান এবং এর ওপরই সব কিছুর মূল্যায়ন ও সিদ্ধান্ত নির্ভরশীল । আয়াতের অপর অংশে যে বীভৎস ও ন্যক্কারজনক দৃশ্যটি ফুটে উঠেছে তা হলো, ‘তাদের অন্তরে বাছুরের নেশা পান করানো হয়েছে’ এ একটা বিরল ও নযীরবিহনী দৃশ্য । তাদেরকে পান করানো হয়েছে। অর্থাৎ অন্য কারো ক্রিয়া দ্বারা তাদেরকে পান করানো হয়েছে। কি পান করানো হয়েছে? বাছুর অর্থাৎ বাছুরের নেশা পান করানো হয়েছে। কোথায় পান করানো হয়েছে? তাদের অন্তরে পান করানো হয়েছে। এরপর কল্পনা শক্তি সেই বিভৎস ও নিকৃষ্ট প্রচেষ্টাকে রূপায়িত করতে থাকে । সেই জঘন্য বিদ্বপাত্মক ছবিটিকে চিত্রিত করতে থাকে । ছবিটি এরকম যেন একটি বাছুরকে জোর করে হৃদয়ের অভ্যন্তরে ঢুকানো হচ্ছে। এই বর্ণনাভংগী এত শক্তিশালী যে, এর আসল যে মর্মার্থকে ব্যক্ত করার জন্যে এই বিমূর্ত চিত্র অংকন করা হয়েছে, সেই মর্মার্থই দৃষ্টিপথ থেকে অন্তর্নিহিত হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। সেই আসল মর্মার্থ হলো, বাছুর পূজার প্রতি বনী ইসরাঈলের অদম্য আকর্ষণ ও দুর্নিবার প্রেম । এখানে আরো একধাপ সামনে অগ্রসর হয়ে বুঝানো হচ্ছে যে, বাছুর পূজার প্রেমসুধা তাদেরকে এমনভাবে পান করানো হয়েছে যেন তা অন্তরের অন্তন্থলে মিশে একাকার হয়ে গেছে। এখানেই কোরআনের বর্ণনাভংগীর অপরূপ বৈশিষ্ট প্রকাশ পায়। এটা নিছক মানসিক মর্ম বিশ্লেষণ নয় বরং একটি দৃশ্য চিত্রায়ন ও ছবি উপস্থাপন । কোরআনের চমকপ্রদ বর্ণনাভংগীর এটা প্রধানতম বৈশিষ্ট । ইহুলীদেকর ল্যান্ধারজনক্ গন্লপাবাজ্জী এখানেই শেষ নয়। ইহুদীরা গালভরা বুলি আওড়াতো যে, তারা আল্লাহ তায়ালার প্রিয় মনোনীত এবং একমাত্র হেদায়াতপ্রাপ্ত জাতি, আখেরাতে একমাত্র তারাই সফলকাম হবে এবং তারা ছাড়া আর কেউ পরকালের সাফল্যের কিছুমাত্র অংশ পাবে না বলেও তারা দাবী করতো । এই দাবী করে তারা একথাই বুঝাতে চাইতো যে, যারা মোহাম্মদ (স.)-এর প্রতি ঈমান আনবে তারা আখেরাতে সৌভাগ্যের অধিকারী হবে না । এর পয়লা উদ্দেশ্য হলো রসূল (স.) ও কোরআন মুসলমানদেরকে আখেরাতের যে সাফল্য ও সৌভাগ্যের প্রতিশ্রুতি দেয়, তার প্রতি তাদের বিশ্বাস টলিয়ে দেয়া । এ ব্যাপারে আল্লাহ তায়ালা রসূল (স.)-কে ‘মোবাহালার' চ্যালেঞ্জ দেয়ার আদেশ দিয়েছেন, অর্থাৎ উভয় পক্ষ এক জায়গায় অবস্থান নেবে এবং যে পক্ষ মিথ্যাবাদী সে ধ্বংস হোক-এই বলে আল্লাহর কাছে দোয়া করবে। www.icsbook.info
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।