তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

কেতাবের সমর্থক । আসলে কথা হলো সত্যের সাথে তাদের সম্পর্কই বা কি? আর তাদের কেতাবের সমর্থক হয়েছে, তাতেই বা তাদের কি আসে যায়? আল্লাহর নির্দেশকে যতক্ষণ তারা অকাট্য, চূড়ান্ত ও একমাত্র সত্য বলে মেনে না নেয় ততক্ষণ তাদের ঈমানের স্বার্থকতা কি? তারা তো নিজেদের দাসত্ব করে। নিজেদের হঠকারিতা, একণুঁয়েমি ও আত্মস্তরিতার পুজা করে। তারা আল্লাহর কেতাব ও তার পক্ষ থেকে আগত প্রত্যাদেশের নয় বরং নিজেদের প্রবৃত্তির কামনা বাসনার আনুগত্য করে। তার প্রমাণ এই যে, তারা তাদের কাছে আগত পূর্বতন নবীদের হেদায়াত ও দাওয়াতকে প্রত্যাখ্যান করতো । আর এই অকাট্য সত্যটিকে তাদের কাছে তুলে ধরার জন্যে আল্লাহ তায়ালা ও তার নবী মোহাম্মদ (স.)-কে এভাবে শিক্ষা দিচ্ছেন, ‘তুমি বলো, তোমরা যদি সত্যই ঈমানদার হয়ে থাকো, তবে তোমরা ইতিপূর্বে আগত আল্লাহর নবীদের হত্যা করতে কেন?’ অর্থাৎ তোমরা যদি সত্যিই তোমাদের কাছে আগত সত্যের প্রতি ঈমানদার ও অনুগত হয়ে থাকো, তবে সেই সত্যের ধারক ও বাহক নবীদেরকে হত্যা করার কারণ কি? তোমরা তো তোমাদের প্রথম নবী এবং সর্বোচ্চ নির্বাহী হযরত মূসা (আ.)-এর প্রতি আগত সত্যকেও অস্বীকার করেছ । এভাবে কোরআন তাদের মোমেন হবার গালভরা দাবীর মুখোশ খুলে দিয়েছে এবং আসমানী কেতাবের প্রতি তাদের চিরাচরিত অবজ্ঞা ও অস্বীকৃতির মনোভাব প্রকাশ করে দিয়েছে। অতপর ৯২ নং আয়াতে আল্লাহ তায়ালা বলেন, ‘মূসা তোমাদের কাছে সুস্পষ্ট নির্দেশাবলী ও নিদর্শনাবলী নিয়ে এসেছিলো তা সত্বেও তোমরা বাছুরকে পুজা করার জন্যে গ্রহণ করে নিলে, তখন তোমরা অন্যায় আচরণ করেছিলে ।' হযরত মূসা (আ.) সুস্পষ্ট বিধান নিয়ে আসার পর তার বেচে থাকা অবস্থাতেই এভাবে বাছুর পুজায় লিপ্ত হওয়াটা কি তোমাদের ঈমানদারীর পরিচায়ক ছিলো? এ দ্বারা কি প্রমাণিত হয় যে, তোমাদের নিজেদের কেতাবের প্রতি ঈমান রাখার এই দাবী সত্য? শুধু এখানেই শেষ নয়। পাহাড়ের নিচে বসেও একটা অংগীকার নেয়া হয়েছিলো । তারা সে অংগীকারও ভেংগে বিদ্রোহ করেছে । আল্লাহ তায়ালা সেই কথাই তাদের স্মরণ করিয়ে দিয়েছেন, ‘আর যখন আমি তোমাদের অংগীকার নিয়েছিলাম ও তোমাদের মাথার ওপর তুর পর্বত উচিয়ে করে বলেছিলাম যে........... তবে তোমাদের ঈমান তো তোমাদেরকে বড়ই খারাপ নির্দেশ দিয়ে থাকে!’ (আয়াত ৯৩) এ আয়াতের বক্তব্যের ধারা সম্বোধন থেকে সহসাই তথ্য সরবরাহের দিকে পরিবর্তিত হয়েছে শুরুতে বনী ইসরাঈলকে সম্বোধন করে. তাদের আচরণের উল্লেখ করা হয়েছে। তারপরেই মোমেনদেরকে এবং সকল মানুষকে তাদের আচরণের কথা জানানো হয়েছে। শেষাংশে রসূল (স.) কে নির্দেশ দেয়া হয়েছে, তিনি যেন তাদের দাবী করা এই অদভুত ধরনের ঈমানের নিকৃষ্টতা ও হীনতা তাদের মুখের সামনে তুলে ধরেন.এবং বলেন যে, এটা কি ধরনের ঈমান, যা এমন সুস্পষ্ট কুফরীর নির্দেশ দেয় । তো গায়া হত কক যা চিতকার ঘটোবাকর। জমিতে যারে দাড়াতে হচ্ছে। একটি হলো, ‘তারা বললো, আমরা শুনলাম ও অমান্য করলাম ॥ অপরটি হলো, তাদের কুফর কারণ তাদের ডল বাছত রা পরম করলো ছযেছে।! | ২ সূরা আল বাক্ষান্থা_ (১৬০১) পান্না > মনযিল.> www.icsbook.info

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।