যে জিনিসটি তাদেরকে এতবড় ভয়ংকর ক্ষতি মেনে নিতে প্ররোচিত করেছে তা রসূল (স.)-এর বিরুদ্ধে তাদের প্রচন্ড ঈর্ষা ও পরশ্রীকাতরতা ছাড়া. আর কিছু নয়। কেননা নতুন নবী তাদের ভেতরে আসবে বলে তার ৷ প্রতীক্ষায় ছিলো, অতপর আল্লাহ তায়ালা মোহাম্মদ (স.)-কে রসূল বানালেন । আল্লাহ তায়ালা তার যে কোনো বান্দাকে তার অনুগ্রহ বিতরণের জন্যে বাছাই করতে পারেন । অথচ এর বিরুদ্ধেই ছিলো তাদের ক্ষোভ ও হিংসা । এটা ' ছিলো তাদের যুলুম ও বাড়াবাড়ি । এই যুলুমের ফলে তারা আল্লাহর সীমাহীন ক্রোধ ও আক্রোশের শিকারে পরিণত হলো, তদুপরি আখেরাতে অপমানজনক শাস্তি তো বাড়তি প্রাপ্য হিসাবে রয়েছেই, এ সবই তাদের অহংকার ঈর্ষা হিংসা ও ঘৃণ্য বাড়াবাড়ির করুণ পরিণতি ছাড়া আর কিছু নয় । এখানে ইহুদীদের যে স্বভাবটি পরিলক্ষিত হচ্ছে, তা হলো তাদের মজ্জাগত অকৃতজ্ঞতা, অহংকার ও স্বার্থপরতা, যা প্রচন্ড ধরনের গোড়ামি ও বিদ্বেষের পরিবেশেই বেচে থাকে। এই স্বভাবের বৈশিষ্ট এই যে, তা কোনো ভালো জিনিস অন্যের হস্তগত হয়েছে দেখলেই মনে করে যে, তা তার কাছ থেকে কেড়ে নিয়েই অন্যকে দেয়া হয়েছে। যে ব্যাপক মানবীয় বন্ধন সমগ্র মানবজাতিকে ঘনিষ্ঠ ও এক্যবদ্ধ করে রেখেছে, তাকে তারা অনুভবই করে না। এভাবেই ইহুদী জাতি চিরদিন বিচ্ছিন্নভাবে জীবন ধারণ করে এসেছে। তারা সব সময় নিজেদেরকে গোটা মানব জাতির একটা বিচ্ছিন্ন শাখা বলে অনুভব করে তাই সব সময় অন্যান্য জাতির অমংগল কামনা করে থাকে ৷ তাদের অস্তকরণ সকল মানুষের বিরুদ্ধে বিদ্বেষ ও আক্রোশে পরিপূর্ণ । অন্য জাতির বিরুদ্ধে অস্তরে এই নিরন্তর ঘৃণা বিদ্বেষ পোষণের কারণে তারা এ ধরনের মানসিক যন্ত্রণায় জর্জরিত থাকে । আর এই ঘৃণা ও বিদ্বেষের প্রতিক্রিয়া হিসাবে দুনিয়ার অন্যান্য জাতিকেও তারা নানা রকমের আভ্যন্তরীণ বিভেদে অস্থির করে রাখে এবং যুদ্ধ বিগ্রহে লিপ্ত করে ঘোলা পানিতে মাছ শিকার করে তাদের নিজেদের অন্তরে যে বিদ্বেষের আগুন ধিকি ধিকি জ্বলতে থাকে, অন্যদের মধ্যে পারল্পরিক দ্বন্দ সংঘাত লাগিয়ে এবং তাদের যুদ্ধ বিগ্রহ দেখে তার খানিকটা উপশম ও তৃপ্তি অনুভব করে। এভাবে তারা অন্য জাতিগুলোরও সর্বনাশ ঘটায় এবং অন্যদের দ্বারা নিজেদেরও সর্বনাশ সাধনের ব্যবস্থা করে। আর এই সর্বব্যাপী অমংগল সাধিত হয় শুধুমাত্র তাদের উগ্র আত্ম্তরিতা ও বিজাতি-বিদ্বেষের কারণে ৷ আল্লাহ তায়ালা বলেন, ‘কারণ তারা এ ব্যাপারে বিক্ষুন্ধ ও বিদ্রোহমুখর ছিলো যে, আল্লাহ তায়ালা তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকেই নিজের অনুগ্রহ দ্বারা কেন সিক্ত করবেন ৷’ আল্লাহ তায়ালা বলেন, ‘যখন তাদেরকে বলা হয় যে, তোমরা আল্লাহর নাযিল করা এই কেতাবের ওপর ঈমান আনো, তখন তারা বলে, আমাদের ওপর যা .......... তার সমর্থক হওয়া সত্তেও অস্বীকার করে। তুমি বলো, তোমরা যদি সত্যিই ঈমানদার হতে, তবে কী কারণে তোমরা অতীতে আল্লাহর নবীদের হত্যা করতে?’ (আয়াত ৯১) যখনই তাদেরকে কোরআন ও ইসলামের প্রতি ঈমান আনার দাওয়াত দেয়া হতো, তখনই তারা বলতো যে, ‘আমরা আমাদের ওপর যা নাযিল হয়েছে, তার ওপর ঈমান রাখি ৷' তাদের বক্তব্য ছিলো এই যে, আমাদের যা আছে সেটাই যথেষ্ট এবং একমাত্র সেটাই সত্য । তাছাড়া অন্য সব আসমানী কেতাব ও শরীয়তকে তারা অমান্য ও অস্বীকার করতো । এভাবে হযরত ঈসা ও হযরত মোহাম্মদ (স.) উভয়ের আনীত কেতাবকে তারা প্রত্যাখ্যান করতো । কোরআন তাদের এই আচরণে বিস্ময় প্রকাশ করছে । বিস্ময় প্রকাশ করছে তাদের পরবর্তী সময়ে আগত আসমানী কেতাবকে অস্বীকার করতে দেখে ৷ অথচ ওটাও তো তাদের নিজেদের আসমানী [স্রলব্দন্লন্ন _ ৰ বব লান্ম ১ সলিল ১ www.icsbook.info
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।