তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

চত কাক ছিলো তার শাস্তিস্বরূপই তারা এই ঘৃণা ও বিদ্বেষের আগুণে জ্বলছিলো ৷ আল্লাহ তায়ালা বলেন, ‘তারা বলে, আমাদের হৃদয়দুয়ারবদ্ধ ৷ বরঞ্চ তাদের কুফরীর কারণে আল্লাহ তায়ালা তাদেকে অভিসম্পাত দিয়েছেন। তাই তারা খুব কমই ঈমান এনে থাকে’ অর্থাৎ তারা বলে যে, আমাদের হৃদয় তালাবদ্ধ থাকায় তার ভেতরে নতুন কোনো দাওয়াত ঢুকছে না এবং নতুন কোনো আহ্বায়কের আহ্বান এই কর্ণকুহরে প্রবেশ করছে না । আসলে তারা এভাবে বলতো শুধু এই উদ্দেশ্যে যে, রসূল (স.) ও মুসলমানরা তাদের ব্যাপারে হতাশ হয়ে তাদেরকে দাওয়াত দেয়া ছেড়ে দিক অথবা কি কারণে তারা ইসলাম গ্রহণ করতে পারছে না, তার ব্যাখ্যা দেয়ার উদ্দেশ্যেই এ কথা বলতো । আল্লাহ তায়ালা তাদের কথার জবাবে বলছেন যে, বরঞ্চ আল্লাহ তায়ালা তাদের কুফরীর কারণে তাদের ওপর অভিসম্পাত করেছেন । অর্থাৎ তিনি তাদেরকে তাদের কুফরীর কারণে হেদায়াতের পথ থেকে দূরে হটিয়ে দিয়েছেন। প্রথমে তারাই কুফরীর পথ অবলম্বন করে ও দাওয়াতকে প্রত্যাখ্যান করে । অতপর আল্লাহ তায়ালা তাদেরকে দূরে হটিয়ে দিয়ে ও সুপথ প্রাপ্তির পথে অন্তরায় সৃষ্টি করে তাদের প্রত্যাখ্যানের শাস্তি দিয়ে ‘তারা খুব কমই ঈমান এনে থাকে ৷’ অর্থাৎ তাদের অগ্রিম কুফরী ও প্রাচীন বিভ্রান্তির শাস্তি হিসাবে বিতাড়িত হওয়ার কুফলস্বরূপ তাদের কপালে ঈমান খুব কমই জুটে থাকে । অথবা এর অর্থ এরূপ হতে পারে যে, তারা এমন কট্টর কুফরী করেছে যে, ঈমান তাদের ভাগ্যে খুব কমই জোটে । উপরোক্ত দুটো অর্থই এখানে বক্তব্য ও প্রেক্ষাপটের সাথে প্রযোজ্য । তাদের কুফরী অত্যন্ত জঘন্য প্রকৃতির ছিলো এ জন্যে যে, যে নবীর জন্যে তারা অপেক্ষমান ছিলো, যিনি আসলে তার সাহায্যে তারা সকল অ-ইহুদী গোষ্ঠীগুলোর ওপর বিজয় লাভ করবে বলে আস্ফালন করতো এবং যিনি তাদের কেতাবের সমর্থক একখানা কেতাব নিয়েই এলেন, সেই নবীকেই তারা প্রত্যাখ্যান ও অগ্রাহ্য করলো । তাই আল্লাহ তায়ালা বলেন, ‘যখন তাদের কাছে তাদের কেতাবের সমর্থক একখানা কেতাব নিয়ে নবী এলো, অমনি তারা তাদের কাছে আগত সুপরিচিত সত্যকে অস্বীকার করলো । অথচ ইতিপূর্বে তার সাহায্যে আরবের সকল পৌত্তলিক গোষ্ঠীগুলোকে পদানত করার আশায় তারা বিভোর ছিলো’ এ আচরণটি সত্যিই এত খারাপ ছিলো, তা ধিক্কার ও ক্রোধের উপযুক্ত ছিলো । তাই তাদের ওপর অভিশাপ করা হয়েছে এবং তাদেরকে এভাবে কাফের বলে অভিহিত করা হয়েছে, ‘অতপর কাফেরদের ওপর অভিসম্পাত !' পরের আয়াতটি তাদের এই ঘৃণ্য ভূমিকার জন্যে ভৎসনা করছে এবং তাদের এই ক্ষতিকর ব্যবসার মুখোশ খুলে দিয়েছে যথা, ‘আল্লাহর নাযিল করা কেতাবকে অস্বীকার করার বিনিময়ে অর্থাৎ এই অস্বীকৃতি তথা কুফরী যেন তাদের নিজেদেরই বিনিময় মূল্য । মানুষ নিজেকে কম কিংবা বেশী যে কেনো মূল্যে বিক্রি করে থাকে । তবে কুফরীর বিনিময়ে বিক্রি করলে সেটা হয় সবচেয়ে শোচনীয় ও ক্ষতিজনক ব্যবসা । এটি একটি উপমা হিসাবে পেশ করলেও এটাই হচ্ছে এখানে বাস্তব ঘটনা ৷ দুনিয়ায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এভাবে মহা সম্মানিত ঈমানী কাফেলায় যোগ দেয়নি। তারা আখেরাতে অপমানজনক আযাবের যোগ্যতা অর্জন করে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এ সবের বিনিময়ে তারা কোন্‌ জিনিসটা পেলো? শুধু কুফরী । এটাই তাদের একমাত্র উপার্জন ও একমাত্র প্রাপ্তি । www.icsbook.info

— পৃষ্ঠা ১৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।