জন্মগত সৎ প্রবৃত্তি ও বিবেককে এবং ন্যায়ভিত্তিক যুক্তিপ্রিয়তাকে বিকৃত করে দেয় । মানুষের এই সহজাত ন্যায়নীতি প্রবণতা ও সৎ প্রবৃত্তির দাবী এই যে, মানুষ যে আইন ও শরীয়ত অনুসারে জীবন যাপন করবে তার উৎপত্তি যেন একটা চিরস্থায়ী উৎস থেকে হয়। নিত্য পরিবর্তনশীল মানুষের ভাবাবেগ, প্রবৃত্তি ও ঝৌক প্রবণতা যেন তার উৎস না হয়। তার গোড়ায় যেন একটা অটল মানদন্ড থাকে, যা সাময়িক ক্রোধ বা তুষ্টি, রোগ বা সুস্থতা এবং ঝৌোক আবেগের সাথে পরিবর্তিত হয় না এবং মানুষ সেই মানদন্ডকে নিজের প্রবৃত্তির বশীভূত না করে বরং নিজেই তার বশীভূত অনুগত শরণাপন্ন হয়। এরূপ পরিস্থিতিতে পতিত হওয়া থেকে মুসলমানরা যাতে সাবধান হয় এবং পৃথিবীর খেলাফত ও শাসনের যে দায়িত্ব আল্লাহ তায়ালা তাদেরকে দিয়েছেন তা কেড়ে শুনিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও তারা যখন বনী ইসরাঈলের মত পরিস্থিতিতে পতিত হলো আল্লাহর বিধান ও ইসলামী শরীয়তকে বর্জন করে নিজেদের খেয়ালখুশী মোতাবেক চলতে লাগলো এবং সত্যের পথ প্রদর্শনকারীদের কাউকে প্রত্যাখ্যান ও কাউকে হত্যা করলো, তখন আল্লাহ তায়ালা তাদেরকে বনী ইসরাঈলেরই পরিণতি ভোগ করালেন । তাদেরই মত বিভেদ, দুর্বলতা, লাঞ্চনা, অবমাননা, দুঃখ ও দুর্ভোগ তাদের ঘাড়ে চেপে বসলো । এ ভয়ংকর ও শোচনীয় পরিণতি থেকে তাদের উদ্ধার পাওয়ার কোনো উপায় যদি থেকে থাকে, তবে সেটা শুধু আল্লাহ তায়ালা ও তার রসূলের বিধানকে মেনে নেয়া, আল্লাহর কেতাব ও শরীয়তের সামনে নিজেদের কামনা বাসনা ও খেয়াল খুশীকে বিসর্জন দেয়া ও অনুগত করা, আল্লাহর সাথে করা অংগীকার পালন করা । সেই অংগীকারকে শক্তভাবে ধারণ করা ও তার প্রতিটি খুঁটিনাটি বিষয়কে স্মরণ রাখা । একমাত্র এভাবেই আশা করা যায় যে, মুসলিম জাতি তার ইপ্সিত সত্য ন্যায় ও কল্যাণের পথ ফিরে পাবে। নমোকহাশ্ঘমদ (স)-এর সাখে ইহুদীদের প্রতারণা এ পর্যন্ত যা কিছু বলা হলো সেটা ছিলো বনী ইসরাঈলের আপন নবীদের সাথে তাদের অনুসৃত নীতি । কোরআন এখানে তাদের সেই ভ্রান্ত নীতির বর্ণনা দিয়েছে। তারপর পরবর্তী কতিপয় আয়াতে নবাগত রসূল মোহাম্মদ (স.)-এর সাথে তাদের অনুসৃত নীতি ও ভূমিকার বর্ণনা দিচ্ছে। এখানেও দেখা যাচ্ছে, তারা সেই চিরাচরিত চরিত্রেরই পরিচয় দিচ্ছে। তারা যেন হুবহু আগেকার সেই বনী ইসরাঈল, যারা ইতিপূর্বে নবীদের বিরুদ্ধাচরণ করেছে, ‘(নবী আগমনের পর) তারা বলে, (হেদায়াত গ্রহণের জন্যে) আমাদের মন (ও তার যাবতীয় দরজা) বন্ধ হয়ে আছে। (আসল কথা হচ্ছে,) আল্লাহ তায়ালাকে তাদের (এই ভাবে) অস্বীকার করার কারণে .......... এটা কোন্ পর্যায়ের ঈমান-যা একজন ব্যক্তিকে এ ধরনের (খারাপ) কাজের আদেশ দেয়?’ (আয়াত ৮৮-৯৩) এখানে কোরআনের বর্ণনাভংগী অত্যন্ত কঠোর ও তীব্র আকার ধারণ করেছে। কোথাও কোথাও উত্তপ্ত বাক্যবাণ বর্ষণ এবং হুমকি ধমকি ও হুংকার পর্যন্ত উচ্চারিত হয়েছে। বনী ইসরাঈলের আচরণ ও কথাবার্তার জবাবে কোরআন অত্যন্ত কড়া বাক্য উচ্চারণ করেছে। যে সকল আপত্তি ও ওজুহাতের মাধ্যমে তারা সত্যের বিরুদ্ধে নিজেদের অংহকারী ভূমিকাকে আড়াল করতো তা ছিন্ন করে তাদের মুখোশ খুলে দিয়েছে। তারা ছাড়া আর কেউ ইসলামের কল্যাণকর ব্যবস্থা লাভ করুক, তা ছিলো তাদের ভীষণ অপছন্দ এবং এর বিরুদ্ধে ছিলো তাদের ঘোরতর ঈর্ষা, হিংসা ও আক্রোশপূর্ণ জ্রকুটি । ইসলাম ও ইসলামের মহান নবীর বিরুদ্ধে তাদের যে খিলালশ ১ম ২০ www.icsbook.info
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।