তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

তারা একদিকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতো, অপরদিকে যে পক্ষই বিজয়ী হোক তার থেকে কিছু না কিছু লাভবান হতো এবং ইহুদী জাতির স্বার্থ রক্ষা করতে সক্ষম হতো । আর আল্লাহর প্রতি যার আস্থা ও নির্ভরশীলতা নেই এবং তার সাথে কৃত অংগীকারের প্রতিও আনুগত্য নেই এটা হচ্ছে তার স্বভাব । তাদের যাবতীয় আস্থা ও নির্ভরশীলতা ছিলো চালাকি ও কূটনীতির ওপর, পার্থিব অংগীকারের ওপর এবং আল্লাহর সাহায্যের পরিবর্তে তাদের মতো অন্য মানুষের ওপর ৷ অথচ ইসলামের প্রতি ঈমান আনা মাত্রই এমন যে কোনো চুক্তিতে আবদ্ধ হওয়া হারাম হয়ে যায়, যা আল্লাহর সাথে করা অংগীকারের বিরোধী এবং স্বার্থ ও নিরাপত্তার নামে যা শরীয়তের বিধানের পরিপন্থী কাজ করতে বাধ্য হতে চায় । বস্তুত ইসলামের চূড়ান্ত কথা হলো, ইসলামের বিধান মেনে চলাতেই মুসলমানের স্বার্থ রক্ষিত হতে পারে, অন্য কোনোভাবে নয়। আর আল্লাহর সাথে করা চুক্তি সংরক্ষণেই মুসলমানের নিরাপত্তা নিশ্চিত হতে পারে। এরপর আলোচনার ধারা এগিয়ে চলেছে নবুওত ও নবীদের প্রতি বনী ইসরাইলের আচরণের বিবরণের মধ্য দিয়ে । তাদের নবীরা যখনই তাদের কাছে এমন মহা সত্য নিয়ে এসেছেন, যে সত্য তাদের কু-প্রবৃত্তির সাথে আপোষ করতে ও মাথা নোয়াতে প্রস্তুত ছিলো না সেই সত্য তখন তারা তাদের প্রতি যে জঘন্য আচরণ করেছে তার বিবর্ণ দেয়া হয়েছে। ‘আমি মূসাকে কেতাব দিয়েছিলাম এবং তারপরে ধারাবাহিকভাবে আরো অনেক রসূল পাঠিয়েছিলাম ৷ ঈসা ইবনে মারইয়ামকে অকাট্য ও উজ্জ্বল নিদর্শনাবলী দিয়েছিলাম এবং তাকে পবিত্র আত্মা দিয়ে সাহায্য করেছিলাম । যখনই তোমাদের কাছে কোনো রসূল তোমাদের খেয়ালখুশীর বিরোধী বক্তব্য নিয়ে এসেছে, তখনি তোমরা কি অহংকারী হয়ে যাওনি এবং কতক রসূলকে মিথ্যুকে সাব্যস্ত ও কতেক রসূলকে হত্যা করোনি?’ (আয়াত ৭৭) ইসলামকে অগ্রাহ্য করার পক্ষে বনী ইসরাঈল এই যুক্তি প্রদর্শন করতো যে, তাদের কাছে নবীদের শিক্ষা পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে এবং তারা তাদের শরীয়ত ও উপদেশ মেনে চলছে । এখানে কোরআন তাদের মুখোশ্‌ উন্মোচন করে দেয় এবং তারা তাদের নবীদের প্রতি, নবীদের উপদেশবাণী ও শরীয়তের প্রতি কেমন অনুগত এবং তাদের প্রবৃত্তির খেয়াল খুশীর পরিপন্থী সত্যের মুখোমুখী হয়ে তারা কেমন চরিত্রের পরিচয় দিয়ে এসেছে, কোরআন তা সম্পূর্ণ নগ্নুভাবে তাদের সামনে তুলে ধরেছে। ইতিপূর্বে তারা আল্লাহর কেতাবপ্রাপ্ত মূসা (আ.)-এর সাথে কি আচরণ করেছে তা তুলে ধরা হয়েছে। এখানে আরো জানানো হচ্ছে যে, তাদের নবীরা হযরত মুসার পরেও ক্রমাগতভাবে এসেছেন এবং তাদের মধ্যে সর্বশেষে আসেন ঈসা (আ.)। আল্লাহ তায়ালা তাকে অকাট্য অলোৌকিক নিদর্শনাবলী দিয়েছিলেন এবং তাকে পবিত্র আত্মা জিবরাঈল (আ.)-এর মাধ্যমে সাহায্য করেছিলেন। এই বিপুলসংখ্যক রসূল এবং তাদের সর্বশেষ রসূল হযরত ঈসা (আ.)-কে তারা কিভাবে অভ্যর্থনা জানিয়েছে? কোরআন তাদের এই আচরণের কঠোর সমালোচনা করেছে এবং তারা নিজেরাও তা অস্বীকার করতে পারে না । এমনকি স্বয়ং তাদের কেতাবেই তার সক্্ষ্য দেয়া হয়েছে। সে সাক্ষ্য হলো এই যে, যে সব নবী তাদের খেয়াল খুশী মত কথা বলেনি, তাদের কাউকে তারা অস্বীকার এবং কাউকে হত্যা পর্যন্ত করেছে। আল্লাহর পথ প্রদর্শকদের ও আল্লাহর প্রেরিত শরীয়তকে প্রবৃত্তির খায়েশ এবং প্রতিনিয়ত পরিবর্তনশীল ভাবাবেগের অনুগত করার অপচেষ্টা এমন একটা খারাপ বৈশিষ্ট, যা মানুষের [[ল্নলবদন্লন ক লক > সলিল ১] www.icsbook.info

— পৃষ্ঠা ১৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।