তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

এভাবে তারা সশরীরে উপস্থিত এবং নিজেরাই সাক্ষী থেকে যে অংগীকার করলো সে অংগীকারের সাথে তারা কি আচরণ করলো? এর জবাব পাওয়া যাবে পরবর্তী আয়াতের ব্যাখ্যায় । এখানে ইহুদীদের যে.আচরণের উল্লেখ করা হয়েছে, তা ছিলো আওস ও খাযরাজ গোত্রের ইসলাম খহণের কিছুকাল পূর্বের: ঘটনা । মদীনার এই দুটি গোত্র আওস ও খাযরাজ ছিলো পৌত্তলিক এবং আরবের অন্য সকল গোত্রের চেয়ে পরস্পরের প্রতি বেশী শত্রুভাবাপন্ন । মদীনার ইহুদীরা তিনটি গোত্রে বিভক্ত ছিলো এবং তারা এই দুই পৌত্তলিক গোত্রের কোনো না কোনোটার সাথে নানা রকমের চুক্তিতে আবদ্ধ ছিলো । বনু কাইনুকা ও বনু নযীর ছিলো খাযরাজের এবং বনু কোরাইযা ছিলো আওসের মিত্র । যখনই তাদের মধ্যে যুদ্ধ বাধতো, প্রত্যেক ইহুদী গোত্র তার মিত্র পৌত্তলিক গোত্রের পক্ষে যুদ্ধ করতো । ইহুদী তার মিত্রের শত্রুকে হত্যা করতো । ফলে কখনো কখনো এক পক্ষের ইহুদী অপর পক্ষের ইহুদীকেও হত্যা করতো । অথচ আল্লাহর সাথে কৃত অংগীকার অনুসারে এটা তাদের জন্যে হারাম ছিলো । একইভাবে মিত্র পক্ষ বিজয়ী হলে শত্ৰুপক্ষীয় ইহুদীদেরকে তারা বসতভিটা থেকে উচ্ছেদ করতো তাদের ধন-সম্পদ লুণ্ঠন করতো এবং তাদেরকে যুদ্ধবন্দী হিসাবে আটক করতো । এসব কাজও আল্লাহর সাথে কৃত অংগীকার অনুসারে তাদের ওপর হারাম ও অবৈধ ছিলো। তারপর যুদ্ধ শেষ হয়ে গেলে বন্দীদের মুক্তি দিতো । যে সব ইহুদী বন্দী হয়ে তাদের নিকট তাদের মিত্র পক্ষের নিকট অথবা মিত্রপক্ষের শত্রুদের নিকট আসতো তাদেরকে মুক্ত করে নিতো কারণ তাদের ব্যাপারে তাওরাতের নির্দেশ ছিলো, ‘তোমরা বনী ইসরাঈলের কোনো ব্যক্তিকে গোলাম অবস্থায় পেলে তাকে মুক্ত করবে ।' পবিত্র কোরআন তাদের এই পরস্পর বিরোধী কর্মকান্ডের দিকে তাদের দৃষ্টি আকর্ষণ করছে এবং বিস্ময় প্রকাশ করছে যে, ‘তোমরা কি কেতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ মানোনা?' এটা ছিলো আল্লাহর সাথে করা অংগীকারের বিরুদ্ধাচরণ । এই অংগীকার লংঘনের পরিণাম যে দুনিয়ার জীবনে অবমাননা ও লাঞ্ছনা, আর আখেরাতে আরো ভয়ংকর শাস্তি, সে কথাও এখানে জানিয়ে দেয়া হয়েছে। সেই সাথে এই সতর্কবাণীও উচ্চারিত হয়েছে যে, আল্লাহ তায়ালা তাদের কর্মকাণ্ড সম্পর্কে অজ্ঞ নন এবং তা তার চোখ এড়িয়েও যায় না । এই আয়াতে মুসলমান ও সমগ্র মানব জাতির প্রতি সম্বোধন করা হয়েছে। তাদের সে সব ইহুদীর পরিণাম ও তাদের কর্মকান্ডের স্বরূপ জানানো হচ্ছে । ‘তারাই সেই সব লোক যারা আখেরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে খরিদ করে নিয়েছে। ফলে তাদের আযাব কিছুমাত্র কমানো হবে না এবং তাদেরকে সাহায্যও করা হবে না ৷' এ থেকে প্রমাণিত হয়ে গেলো যে, তাদের এ দাবী সম্পূর্ণ মিথ্যা যে, ‘দোযখের আগুন তাদেরকে কয়েক দিনের জন্যে ছাড়া স্পর্শই করবে না ।' কেননা কোরআন জানাচ্ছে যে, তারা দোযখে যাবে এবং সেখানকার আযাব তাদের জন্যে মোটেই কমানো হবে না বা তাদের কোনোরকম সাহায্যও করা হবে না। আর তারা যে আখেরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে কিনে নিয়েছে, এর মর্মার্থ এই যে, তারা মোশরেকদের দ্বীন ও কেতাবের বিরুদ্ধাচরণ এবং আল্লাহর সাথে কৃত অংগীকার লংঘন না করে গত্যন্তর থাকে না। তাদের দুই দলে ভিবক্ত হওয়া এবং দুই মৈত্রী শিবিরের সাথে যুক্ত হওয়াটাই হলো ইসরাঈলীদের এতিহ্যগত স্বভাব । তারা লাঠির মাঝখানে ধরতো, যাতে যখন যে দিক ইচ্ছা আঘাত করা যায়। বিবাদমান পক্ষগুলোর প্রত্যেকের সাথে গোপন যোগাযোগ রেখে [= ললআল বাব্লল ক) লনা ১ সলিল ১ www.icsbook.info

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।