তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

ইলুদাদের প্রতিশ্রক্রতে ভৎপ পূর্ববর্তী আলোচনায় আল্লাহ তায়ালা বনী ইসরাঈলের প্রতিশ্রুতি ভংগের প্রতি কিছু ইংগিত দিয়েছেন। আর এখানে আল্লাহ তায়ালা সেই প্রতিশ্রুতির সুনিদিষ্ট কয়েকটি ধারা উল্লেখ করে কিভাবে তা লংঘন করা হয়েছে তার বিশদ বিবরণ দেয়া হয়েছে। প্রথম আয়াত (৮৪ নং) থেকে আমরা বুঝতে পারি যে, মাথার ওপর আস্ত পাহাড় উত্তোলন করে আল্লাহ তায়ালা বনী ইসরাঈলের কাছ থেকে যে অংগীকার গ্রহণ করেছিলেন, যে অংগীকারকে দৃঢ়ভাবে ধারণ করতে ও তার প্রতিটি কথা স্মরণ রাখতে বলেছিলেন। সে অংগীকারে আল্লাহর দ্বীনের শাশ্বত নীতি ও বিধিমালাসমূহ বিধৃত ছিলো, যা শেষ নবীর আনীত শরীয়তেরও অংগীভূত হয়েছে। কিন্তু তারা সেসব বিধি ও নীতিমালাকে শুধু অস্বীকার ও প্রত্যাখ্যানই করেনি, বরঞ্চ এমনভাব দেখিয়েছে যেন তা কখনো তারা জানতোই না। আল্লাহর এই অংগীকারনামায় এ কথা ছিলো যে, আল্লাহ তায়ালা ছাড়া আর কারো হুকুম ও আইনের আনুগত্য তারা করবে না এবং কারো এবাদাত উপাসনা করবে না। এটা হলো শাশ্বত তাওহীদের পয়লা মূলনীতি ৷ এরপর এসেছে পিতামাতা, আত্মীয় স্বজন, এতীম ও দরিদ্রদের প্রতি সদয় আচরণ । সাধারণ মানুষের সাথে ভালো ভালো কথা বলার আদেশও এর আওতাধীন । আর এই ভালো কথা বলার আবার প্রথম বিষয় হলো, সৎ কাজের আদেশ করা ও অসৎ কাজ থেকে নিষেধ করা ৷ অনুরূপভাবে নামায ও যাকাতের ন্যায় ফরয কাজের আদেশও এর অন্তর্ভুক্ত হয়েছে । আর সামগ্রিকভাবে এসবই হচ্ছে ইসলামের অত্যাবশ্যকীয় বিধি ও কর্তব্যের আওতাভুক্ত । এখান থেকে দু'টো বিষয় নির্দিষ্ট হয়ে যায়। একটি হলো, আল্লাহর বিধানের একত্ব এবং সর্বশেষে মোহাম্মদ (স.)-এর নিকট যে শরীয়ত এসেছে তার পক্ষ থেকে পূর্ববর্তী সকল নবীর শরীয়তের মৌলিক নীতিমালার প্রতি সমর্থন । দ্বিতীয়ত, ইহুদীরা ইতিপূর্বে আল্লাহর সাথে যে অংগীকারে আবদ্ধ ছিলো এই সর্বশেষ আসমানী দ্বীনে অবিকল তারই আহ্বান জানানো সত্ত্বেও তার বিরুদ্ধে ইহুদীরা চরম হঠকারিতা ও একগুঁয়েমির পরিচয় দিয়েছে। এখানে এই বিবরিতকর ও লজ্জাকর আচরণের পরিপ্রেক্ষিতে আয়াতে অতীতের ঘটনা বর্ণনায় সাময়িক বিরতি দিয়ে বনী ইসরাঈলের উপস্থিত প্রজন্মকে সম্বোধন করে কথা বলা হয়েছে। ইতিপূর্বে তাদেরকে বাদ দিয়ে মুসলমানদের সাথে কথা বলা হয়েছে। এখানে পুনরায় ইহুদীদের দিকে সম্বোধন করা হলেও এটা অধিকতর অবমাননাকর ও ভসনামূলক ৷ যথা, ‘অতপর মুষ্টিমেয় লোক ছাড়া তোমরা সবাই অমান্য করে মুখ ফিরিয়ে নিলে ৷' এই বিস্ময়কর মহাগ্রস্থে কাহিনী বর্ণনার ক্ষেত্রে সম্বোধনের ঘন ঘন পরিবর্তনের কিছু কিছু নিগূঢ় রহস্য এখানে উদ্ঘাটিত হয় । আলোচনার ধারায় বনী ইসরাঈলকে সম্বোধন করে কথা বলা অব্যাহত রয়েছে। তারা কিভাবে আল্লাহর সাথে সম্পাদিত অংগীকারের বিরুচদ্ধাচরণ করেছে, তার বিবরণ দেয়া হয়েছে। ‘এবং স্মরণ করো, যখন আমি তোমাদের কাছ থেকে দৃঢ় প্রতিশ্রুতি নিয়েছিলাম যে, তোমরা নিজেদের লোকদের রক্তপাত করবে না এবং তাদেরকে তাদের বসতি থেকে উচ্ছেদ করবে না, অতপর তোমরা যে তা স্বীকার করে নিলে তোমরা নিজেরাই তার সাক্ষী ৷' __তলুলালন্বক্লন্দ_ হণ নন্দ নলমিল ১} www.icsbook.info

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।