সাইয়েদ কুতুব শহীদ একটি মহা জীবন বিশ্বের সর্বাধিক মানুষের পঠিত-বিশ্বের সর্বাধিক সংখ্যক ভাষায় অনুদিত তাফসীর ‘ফী যিলালিল কোরআন’ শহীদ সাইয়েদ কুতুবের সুদীর্ঘ সাধনা ও গবেষণার এক অমর সৃষ্টি । আধুনিক জাহেলিয়াতে নিমজ্জিত আরব আজমের প্রতিটি মানুষের হৃদয়তন্ত্রীতে কোরআনের বাণী পৌছে দেয়ার এক প্রচন্ড তাগিদ রয়েছে এই তাফসীরের পাতায় পাতায় । শহীদ সাইয়েদ কুতুব বিংশ শতকের একজন কালজয়ী প্রতিভা । তার প্রতিভাদীপ্ত জ্ঞানকোষ থেকে ‘ফী যিলালিল কোরআন’-এর পাশাপাশি তিনি আরো অনেক কয়টি ইসলামী সাহিত্য রচনা করেছেন। তার প্রতিটি বই যেমনি ইসলামী জ্ঞান গরিমায় মহীয়ান তেমনি তা জেহাদের উদ্দীপনায়ও বলীয়ান । তার সাহিত্য যেমনি ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলে তেমনি জেগে থাকা মানুষকে জেহাদের ময়দানে ঝাপিয়ে পড়তে উদুদ্ধ করে। আমাদের সমাজে প্রচলিত ও প্রকাশিত হাজার হাজার ইসলামী সাহিত্যের সাথে শহীদ কুতুবের গ্রন্থমালার এখানেই তফাৎ । তাফসীর শান্তের শুরু থেকে আজ পর্যন্ত বিভিন্ন ভাষায় কোরআনের শত শত তাফসীর গ্রন্থ লেখা হয়েছে সেখানে সেই বিশাল ভান্ডারে আরেকটি সংখ্যা যোগ করার জন্যে যে এই মহাপুরুষ তীর কলম ধরেননি, কিছুদূর এগুলে আমি জানি, আপনি নিজেই তা বুঝতে পারবেন । আমি শুধু আমার নিজস্ব অভিজ্ঞতাটুকু আপনাকে বলতে পারি যে, ‘ফী যিলালিল কোরআন’ সত্যিই আমাদের সময়ের এক বিশ্ময়কর তাফসীর । দুনিয়ার সব কয়টি সেরা তাফসীর গন্থের পাশাপাশি এটি নিসন্দেহে আমাদের সাহিত্যে এক মহা মূল্যবান সংযোজন । যে মহান চিন্তানায়কের কলম থেকে এই তাফসীর গ্রন্থটি নিসৃত হয়েছে, সেই গ্রন্থের প্রথম বাংলা অনুবাদ প্রকাশের এ পবিত্র মুহূর্তে তার জীবন ও সাধনা সম্পর্কে দু'টো কথা না বললে মনে হয় তার রূহের প্রতি সুবিচার করা হবেনা । সাইয়েদ কুতুব্বের শাহাদাতের পটভূমিক্কা ১৯৬৬ সালের ২৯শে আগস্ট সকাল বেলায় মিসরের যালেম শাসক জামাল নাসের-সাইয়েদ কুতুব এবং তার দু'জন সাথী মোহাম্মদ ইউসুফ হাওয়াশ ও মোহাম্মদ আবদুল ফাত্তাহ ইসমাইলকে নির্মমভাবে ফাসি কাষ্ঠে ঝুলিয়ে দেয় । তিনজন মর্দে মোজাহেদ একত্রে শাহাদাতের পেয়ালা পান করেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন) ১৯৫৪ সালে সাইয়েদ কুতুবকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জেলে তার ওপর অমানুষিক অত্যাচার চালানো হয়, ফলে তিনি দারুণভাবে অসুস্থ হয়ে পড়েন। ১৯৫৫ সালের মে মাসে তাকে হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। একই বছরের ১৩ই জুলাই তারিখে যখন তাকে ১৫ www.icsbook.info
— পৃষ্ঠা ১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।