তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

চাইতো এবং যেখানে গেলে গুনাহ থেকে বাচা যাবে সেখানে চলে যেত । এ রকম পরিস্থিতিতে পাপে তার আপাদমস্তক আচ্ছন্ন করে ফেলতে পারতো না এবং তার তাওবা ও কাফফারার পথ রুদ্ধ হতো না । আয়াতে বলা হয়েছে- ‘এবং পাপ যাকে আচ্ছন্ন করে ফেলে ।' এ উক্তিটিতে আসলে উপরোক্ত অর্থ প্রতিফলিত করছে। এটা কোরআনের একটা বিশেষ বৰ্ণনাভংগী । এরূপ বর্ণনাভংগীতে মানুষের অনুভূতির ওপর যে গভীর প্রভাব প্রতিফলিত হয়, তা নিছক মনস্তাত্বিক প্রভাব থেকে ভিন্ন । মনস্তাত্বিক প্রভাবের কোনো স্থায়ী আবেদন থাকে না এবং কোনো গতিও থাকে না । বস্তুত পাপী যখন নিজেকে পাপাচারে নিমজ্জিত ও আচ্ছন্ন দেখতে পায়, তখন তার যে মানসিক অবস্থা হয়, তার চেয়ে সুন্দর চিত্র আকা যেতে পারে না যে, সে নিজের পাপের কারাগারে বন্দী । এই বন্দী দশায় সে জীবন যাপন করে, এই পরিবেশে সে শ্বাস-প্রশ্বাস এহণ করে এবং তার ভেতরেই সে বেচে থাকে । পাপী যখন পাপের কারাগারে বন্দী থাকে এবং তার তাওবার সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, তখন আল্লাহ তায়ালার চূড়ান্ত ও ইনসাফপূর্ণ সিদ্ধান্ত ঘোষিত হয়, ‘তারাই দোযখের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে ৷' এর সাথে সাথেই এর পরবর্তী বিপরীত সিদ্ধান্তটি এসে যায় । ‘আর যারা ঈমানদার এবং সৎ কাজ করে, তারা জান্নাতের অধিবাসী হবে এবং সেখানে তারা চিরকাল থাকবে ৷' বস্তুত, ঈমানের স্বাভাবিক দাবী এই যে, হৃদয়ে তার বীজ সুপ্ত হয়ে সৎ কাজের আকারে তার বৃক্ষ গজাবে ৷ যারা ঈমানের দাওয়াত দেয় তাদের এ সত্যটা ভালোভাবে উপলব্ধি করা কর্তব্য । আমরা যারা নিজেদেরকে মুসলমান বলে দাবী করি, তাদের এ বিষয়ে মজবুত বিশ্বাস রাখা উচিত যে ঈমান থেকে সৎ কাজ উৎসারিত হয় না, তা ঈমানই নয় । যারা নিজেদেরকে মুসলমান বলে দাবী করে, তারপর পৃথিবীতে দুর্নীতি ও নৈরাজ্য ছড়ায় এবং দৈনন্দিন জীবনে আল্লাহর জীবন ব্যবস্থাকে, আল্লাহর শরীয়তকে প্রতিষ্ঠা করা তথা-সমাজে ইসলামী নৈতিকতাকে প্রতিষ্ঠা করার সংস্কারমূলক আন্দোলনের বিরোধিতা ও শত্রুতা করে, তাদের ভেতরে ঈমান বলতে কিছু নেই এবং আল্লাহর কোনো শুভ প্রতিদান পাওয়ার তাদের কোনো অধিকারও নেই । ইহুদীদের মতো তারা যতই উচ্চাশা পোষণ করুক যে, তাদের কোন আযাব হবে না-তাদেরকে আযাব থেকে রেহাই দেবার কেউ নেই । এরপর আলোচনার ধারা পুনরায় ইহুদীদের চরিত্রের বিষয়ে কেন্দ্রীভূত হয়ে রয়েছে । কিভাবে তারা আল্লাহর না-ফরমানী, আল্লাহর কেতাবের বিকৃতি সাধন, বিপথগামিতা ও প্রতিশ্রুতি লংঘনে লিপ্ত হতো তা আল্লাহ মুসলমানদেরকে অবহিত করেছেন। এসব বিষয় ইহুদীদেরকে এমনভাবে স্মরণ করিয়েছেন যেন মুসলমানরাও তা জানতে পারে। ‘যখন আমি বনী ইসরাঈলীদের কাছ থেকে (এই মর্মে) প্রতিশ্রুতি নিয়েছিলাম যে, তোমরা আল্লাহ তায়ালা ছাড়া অন্য কারো এবাদাত করবে না, মাতা পিতার সাথে সদ্ব্যবহার মনোপুত না হলে (কিংবা তোমাদের ইচ্ছা ও প্রবণতার বিরোধী হলে) তোমরা অহংকারের বশবর্তী হয়ে তাদের অস্বীকার করেছো । এদের কাউকে তোমরা মিথ্যাবাদী বলেছো, আবার এদের একদলকে তোমরা (বিনা কারণে) হত্যাও করেছো ।' (আয়াত ৮৩-৮৭) [_তলুনাজ্ললব্দব্লল কে লন লক্ষিল ১ www.icsbook.info

— পৃষ্ঠা ১৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।