কুসুম বাসনা এবং ফন্দিবাজ আলেমদের মিথ্যা প্রচারণা ও অসার আশ্বাস ছাড়া এর আর কোন ভিত্তি ছিলো না৷ একমাত্র সেইসব লোকেরাই এ ধরনের আশ্বাস নির্ভর করে যারা সঠিক আকীদা বিশ্বাস থেকে বিচ্যুত হয়েও দীর্ঘ আশা পোষণ করে এবং প্রকৃত ইসলামের সাথে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার ফলে তাদের কাছে ইসলামের সাথে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার ফলে তাদের কাছে ইসলামের শুদ্ধ নাম ও আকৃতিই অবশিষ্ট থাকে, তার প্রকৃত বিষয়বস্তু ও তত্ত্ব উপস্থিত থাকে না। আর তা সত্বেও তারা এটা ভাবে যে, এটুকুই তাদের আখেরাতে আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য যথেষ্ট । তারা যে নিজেদেরকে আল্লাহর দ্বীনের অনুসারী বলে মৌখিক দাবী করে থাকে, সে কারণেই তারা মুক্তি পাবে। এখানে আল্লাহ তায়ালা তার নবীকে যে অকাট্য যুক্তি শেখাচ্ছেন তা হলো, ‘তোমরা কি আল্লাহর কাছ থেকে কোন প্রতিশ্রুতি আদায় করেছো যে, তিনি কখনো নিজের প্রতিশ্রুতি ভংগ করবেন না? তাহলে দেখাও তো কোথায় সেই প্রতিশ্রুতি, নাকি তোমরা নিছক আন্দাযেই বলে দিচ্ছো যা জানোনা?' বস্তুত, সেটাই আসল ঘটনা ৷ প্রশ্বের মাধ্যমে এ কথা বলার উদ্দেশ্য হলো শ্রোতাদের উদ্দেশ্যে ধিঙ্কার ও ধমক প্রদান । এখানেই তাদের কাছে এই দাবীর চূড়ান্ত ও অকাট্য জবাব এসে যাচ্ছে এবং তা আসছে ইসলামের একটি অকাট্য ও চিরন্তন মূলনীতি ঘোষণার মাধ্যমে । এ মূলনীতি হলো জগত, জীবন ও মানুষ সম্পর্কে ইসলামের মৌলিক ও সামগ্রিক চিন্তাধারার ফসল । বস্তুত, কর্মফল আসলে কর্মের প্রকৃতি অনুসারেই নির্ধারিত হয়ে থাকে। ‘(ন্যায় ও ইনসাফের দাবী তো হচ্ছে) যে কোনো ব্যক্তিই অপরাধ করবে এবং যাকে তার পাপ ঘিরে রেখেছে এমন লোকেরা জাহার্নামের........ বেহেশতবাসী হবে, তারা সেখানে চিরদিন থাকবে ।' (আয়াত ৮১-৮২) ব্যক্তির পাপপুণ্যই৷ একমাঙ্ব বিচার্য এখানে ক্ষণেকের জন্যে আমাদের জানতে হবে এবং যে সুক্ষ্ম তাত্বিক অবস্থার শৈল্পিক চিত্র আঁকা হয়েছে তা পর্যবেক্ষণ করতে হবে। আল্লাহর যে অকাট্য ফায়সালা এখানে ঘোষিত হয়েছে তার কিছু কারণ ও রহস্য উদ্ঘাটন করতে হবে । বলা হয়েছে, হ্যা, যে ব্যক্তি কোন পাপ উপার্জন করেছে এবং তার পাপ তাকে ঘেরাও করে ফেলেছে ।' এখানে বিবেচ্য বিষয় এই যে, পাপ কি যথার্থই কোন উপার্জিত বা উপার্জনযোগ্য জিনিস? যে মনস্তাত্বিক অবস্থাটা এখানে বুঝানো হয়েছে তাহলো পাপ উপার্জন করা । কিন্তু যে ভাষা প্রয়োগ ! করা হয়েছে তা একটা সুবিদিত মানসিক অবস্থার প্রতি ইংগিত করছে। সেই অবস্থাটা এই যে, যে ব্যক্তি পাপ কাজ করে সে তা অভ্যাসের বশে আনন্দের সাথে করে। এ কারণেই তাকে সে একটা অর্জন বলে মনে করে। আর যদি পাপ কাজ তার অপছন্দ হতো, বিস্বাদ লাগতো, তাহলে তা করতো না। আর যদি সে অনুভব করতো যে, পাপ কাজ ক্ষতিকর তবে তা সে আবেগ ও আগ্রহের সাথে করতো না । আর পাপ কাজ তার সমগ্র দেহ মনকে আচ্ছন্ন করে ফেলুক এটাও সে হতে দিতো না। সে যদি পাপ কাজকে অপছন্দ করতো এবং তার ক্ষয়ক্ষতি উপলব্ধি করতো তাহলে পাপ কাজে লিপ্ত হওয়া তো দূরে থাকো, তার ছায়া দেখলেও ভয়ে সে পালাতো। এমনকি পরিস্থিতির চাপে বাধ্য হলেও সে পাপের কাছে নতি স্বীকার করতে চাইতো না । আর সর্বদা ক্ষমা www.icsbook.info
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।