এখানেই তারা তাদের স্বভাবের হাতে ধরা পড়ে যায়। আল্লাহ তায়ালা যে গুণাবলী এবং প্রকাশ্য অপ্রকাশ্য উভয় রকমের জ্ঞানের অধিকারী সে পরিচয় থেকে তারা বঞ্চিত ছিল। তারা ধারণা করতো যে, মুসলমানদেরকে তারা যদি তাওরাতের তথ্য জানায় তাহলেই কেবল তারা আল্লাহর কাছে ধরা পড়ে যাবে, আর যদি গোপন করে রাখে ও চুপচাপ থাকে, তাহলে আর আল্লাহ তাদেরকে পাকড়াও করার মত কোন দোষ খুঁজে পাবেন না । সবচেয়ে বিস্ময়ের ব্যাপার এই যে, তারা পরস্পরকে বলতো!- ‘তোমরা কি বুঝতে পারোনা?’ তাদের এসব বাক্যালাপ আসলে বিবেক ও বোধশক্তির প্রতি এক নির্মম পরিহাস ছাড়া আর .. কিছু নয়। এজন্যই তাদের কথাবার্তা ও কার্যকলাপ নিয়ে আলোচনা করার আগে পরবর্তী আয়াতেই তাদের এই চিন্তাধারায় বিস্ময় প্রকাশ করা হয়েছে এই বলে, ‘তারা কি জানে না যে, আল্লাহ তাদের গোপন ও প্রকাশ্য সব কিছুই জানেন?’ হহুদী প্রসৎপ এরপর কোরআন পুনরায় বনী ইসরাঈলের ইতিবৃত্ত আলোচনা রেখেছে। তারা ছিলো দুটি শ্ৰেণীতে বিভক্ত, একটি হলো নিরক্ষর ও নিরেট মূর্খ । তাদের ওপর যে কেতাব নাযিল হয়েছে, তাতে কি আছে না আছে তার তারা কিছুই জানতো না। এ কেতাব সম্পর্কে কিছু কাল্পনিক ধ্যান-ধারণা ছাড়া আর কিছুই তাদের ছিল না । বড়জোর এতটুকু জনশ্রুতি তাদের মধ্যে ছিল যে, তারা নাকি আল্লাহর প্রিয় জাতি, তারা যত গুনাহ ও পাপের কাজ করুক সবই মাফ হয়ে যাবে এবং সকল আযাব থেকে মুক্তি তাদের সুনিশ্চিত। আরেকটি শ্রেণী ছিল, যারা এই অজ্ঞতা ও মূরৰ্খতাকে পুঁজি করে আল্লাহর কেতাবকে বিকৃত করতো । উদ্দেশ্যপ্রণোদিত ব্যাখ্যা দ্বারা আল্লাহর কেতাবের শব্দগুলোকে স্থানচ্যুত করা, ইচ্ছামত কিছু কিছু বক্তব্যকে লুকিয়ে ফেলা, কিছু কিছু কথা প্রকাশ করা অথবা নিজের পক্ষ থেকে কিছু মনগড়া কথা রচনা করে তাকে আল্লাহর কেতাবের ংশ বলে জনসমক্ষে প্রচার করা এসবই ছিল এই শ্রেণীটির নিত্যকার অভ্যাস । এ সবের উদ্দেশ্য ছিল আর্থিকভাবে লাভবান হওয়া এবং ক্ষমতা ও নেতৃত্ব কবজা করা। একথাই ৭৮ ও ৭৯ নং আয়াতে বিস্তারিত বলা হয়েছে, এমতাবস্থায় উক্ত দুই শ্রেণীর লোকেরা সত্যকে গ্রহণ করবে, হেদায়াতের পথে অবিচল থাকবে, আর তাদের অপকর্মের পথে অন্তরায় সৃষ্টিকারী তাওরাতের উক্তিগুলোকে বিকৃত করার কাজ থেকে বিরত থাকবে এমন আশা কি করে করা যায়? বস্তুত, মুসলমানদের কথা শুনে তারা ঈমান আনবে সে আশা আর নেই । আল্লাহর কেতাবকে বিকৃত করা, জাল করা ও মনগড়া কথা রচনা করে তাকে আল্লাহর কেতাবের অংশ বলে চালানোর চেষ্টার কারণে তাদের জন্যে যা অপেক্ষা করছে তা ধ্বংস ও বিনাশ ছাড়া আর কিছু নয় । আল্লাহর ন্যায়বিচারের নীতি তার বিশ্ব ব্যবস্থাপনার রীতি ও নিয়ম এবং কর্ম ও কর্মফলের ব্যাপারে তার প্রবর্তিত ও অনুসৃত সঠিক ও নির্ভুল পন্থার একেবারেই বিপরীত ও বেখাপ্লা যেসব আশা ভরসা ও আকাংখা তারা পোষণ করতো, তার মধ্যে একটি ছিল এই যে, তারা মনে করতো, তাদের কাজকর্ম চালচলন ও স্বভাব চরিত্র যেমনই হোক না কেন, আযাব থেকে তারা মুক্তি পাবেই | এবং নিদেনপক্ষে দোযখের আগুন তাদেরকে স্পর্শ করলে মাত্র কয়েক দিনের জন্যই করবে। সেখান থেকে বেরিয়ে তারা বেহেশতে প্রবেশের অধিকার পাবে। কিসের ভিত্তিতে তাদের এই আশা আকাংখা? কিসের ওপর নির্ভর করে তারা তাদের দোযখ বাসের সময়টাকে এভাবে নিদিষ্ট করে ফেলতো, যেন তা একটা সুনির্দিষ্ট মেয়াদভিত্তিক চুক্তির ফল? একমাত্র অজ্ঞ জনগণের আকাশ [[স্লব্ক্লনদ কেন লন লক ১ www.icsbook.info
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।