তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

‘তোমরা কি আশা করছো যে তারা ঈমান আনবে, অথচ তাদের মধ্যে একটি দল আল্লাহর বাণী শ্রবণ করেছিল এবং জেনে বুঝে তা বিকৃত করেছিল ।' ‘অর্থাৎ এ ধরনের মানুষের ঈমান আনার ব্যাপারে কোনই আশা করা যায় না। ঈমান আনার জন্য কয়েকটি ভিন্ন ধরনের স্বভাব ও যোগ্যতার প্রয়োজন হয়ে থাকে৷ মোমেনের স্বভাব থাকে উদার ও কোমল । তার ভেতরে ঈমানের আলো প্রবেশের জন্য জানালা থাকে খোলা ৷ আল্লাহ তায়ালার শাশ্বত উৎসের সাথে তার সম্পর্ক সৃষ্টির যোগ্যতা থাকে । কারণ তার হৃদয় আর্দ্রতা, কোমলতা ও স্বচ্ছতার গুণে গুণাধ্বিত হয়। উপরস্তু তার মধ্যে তীব্র সংবেদনশীলতা, আল্লাহভীরুতা এবং সতর্কতা থাকে এই আল্লাহভীতি, তাকে আল্লাহর বাণী শোনার ও বুঝার পর তাকে সজ্ঞানে বিকৃত করা থেকে বিরত রাখে । সুতরাং মোমেনের স্বভাব থাকে সরল ও সোজা ৷ ওলটপালট করা ও বিকৃত করা থেকে তা হামেশাই বিরত থাকে । যে দলটির প্রতি এখানে ইংগিত করা হয়েছে তারা ছিল ইহুদী জাতির মধ্যে সবচেয়ে জ্ঞানীগুণী ও সচেতন গোষ্ঠী ৷ যে নিগূঢ় তত্ত্ব তাদের কেতাবে অবতীর্ণ হয়েছিল সে সম্পর্কে তারা ছিল সর্বাধিক পারদশী ৷ তারা হচ্ছে তাদের সমাজের যাজক ও ধর্মীয় পুরোহিত ৷ তাদের নবী হযরত মূসার কাছে নাযিল করা কেতাব তাওযরাতে যে বাণী তারা শুনতো, তাকে নির্দিষ্টস্থান থেকে সরিয়ে তার অর্থ এমনভাবে বিকৃত করতো যে, আসল অর্থের সাথে তার দৃূরতম সম্পর্কও থাকতো না । এসব কাজ তারা করতো জেনে শুনেই, অজ্ঞাতসারে নয়৷ নিছক প্রবৃত্তির তাড়নায় ও স্বার্থের লালসায়ই তারা এরূপ করতো । নিজেদের নবী হযরত মূসার কাছে আগত কেতাবের সাথে যারা এরূপ আচরণ করতো, তারা যে হযরত মোহাম্মাদের কাছে আগত কেতাবের সাথে অনুরূপ আচরণ অধিকতর উৎসাহ ও স্বচ্ছন্দে করতে পারবে এবং সম্পূর্ণ অন্যায় ও অবৈধ হবে জেনেও ইসলামের দাওয়াতের বিরুদ্ধাচরণ করবে এটাই তো স্বাভাবিক ৷ শুধু বিরোধিতা কেন, তার ওপর যত মিথ্যা অপবাদ আরোপ করা যায় তাও তারা করবে । যখন তারা মোমেনদের সাথে মিলিত হতো তখন বলতো, ‘আমরা ঈমান এনেছি......... তোমরা কি বুঝতে পারো না?’ অর্থাৎ তারা অংগীকার ভংগ, সত্য গোপন ও আল্লাহর কালাম বিকৃত করার পাশাপাশি লোক দেখানো কাজ, মোনাফেকী ও ধোকাবাজিতে লিপ্ত থাকা সত্ত্বেও তোমাদের কথায় ঈমান আনবে বলে কি তোমরা আশা করছ? অথচ তাদের কতেকের অবস্থা এই যে, তারা মোমেনদের সাথে দেখা হলে বলে যে, আমরা ঈমান এনেছি । অর্থাৎ মোহাম্মদ (সঃ) একজন রসূল একথা মেনে নিয়েছি। কেননা একে তো তাওরাতে তার সম্পর্কে ভবিষ্যদ্বাণী ছিল তদুপরি তারা তার । অপেক্ষায়ও ছিল । আর তার দ্বারা আল্লাহ তায়ালা তাদেরকে তাদের শক্রর ওপর বিজয়ী করুন এই মর্মে তারা দোয়াও করতো । এটাই এই উক্তির মর্ম যে, ‘ইতিপূর্বে তারা কাফেরদের ওপর বিজয় কামন করতো '' কিন্তু তারা পরস্পরে নিভৃতে মিলিত হলেই একে অপরকে এই বলে তিরস্কার করতো যে, মোহাম্মদের (সঃ) নবুওতের সত্যতার সপক্ষে তাদের কেতাব ও তাওরাতে যে তথ্য দেয়া হয়েছে, তা মুসলমানদের কাছে কেন ফাস করা হলো? তারা পরস্পরকে বলতো, ‘আল্লাহ যে সত্য তোমাদের কাছে উদঘাটন করেছেন, তা কি তোমরা মুসলমানদেরকে জানিয়ে দিচ্ছ? তাহলে তো তারা তোমাদের বিরুদ্ধে একটা যুক্তি পেয়ে যাবে এবং আল্লাহর কাছে তা তুলে ধরতে পারবে।' (আয়াত ৭৬) www.icsbook.info

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।