তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

‘বলো আখেরাতে বেহেশৃত যদি আল্লাহর কাছে কেবল তোমাদের জন্য নির্ধারিত থাকে অন্য কারো তাতে কোন অধিকার না থাকে, তাহলে তোমরা সত্যবাদী হয়ে থাকলে মৃত্যু কামনা করো ।'’ (আয়াত ৯৪) এর পরবর্তী! আয়াতেই আবার বলা হয় যে, তারা কখনো মৃত্যু কামনা করবে না।' বাস্তবেও তাই ঘটলো । তারা মোবাহালার জন্য প্রস্তুত হলো না । কারণ তারা জানতো যে, তারা নিরেট মিথ্যা দাবী করেছে। এভাবেই আলোচনা এগিয়ে চলেছে। এতে বনী ইসরাঈলের সাথে আলাপ বিনিময় তাদের মনে লুকানো দুরভিসন্ধির উদঘাটন এবং প্রয়োজনীয় পথনির্দেশ উল্লেখিত হয়েছে । মুসলমানদের বিরুদ্ধে ইহুদীদের চক্রান্ত নস্যাৎ করা বা দুর্বল করা, তাদের ধোকাবাজি ও নাশকতামূলক তৎপরতা উন্মোচন করা এবং ইহুদীদের প্রাচীন ইতিহাসের আলোকে তাদের ধরডড়িবাজি ও গলাবাজি বুঝতে মুসলমানদের সাহায্য করাই এ সবের উদ্দেশ্য । মুসলিম উম্মাহ সর্বকালেই ইহুদী চক্রান্তের শিকার হয়ে আসছে । তাদের পূর্বসূরীরাও অনুরূপ ইহুদী দুরভিসন্ধীর শিকার হতো । তবে পরিতাপের বিষয় এই যে, পূর্বসূরীরা যেরূপ কোরআনের নির্দেশাবলী ও আল্লাহর হেদায়াত দ্বারা উপকৃত হয়েছিলেন এবং মদীনার সেই প্রথম মুসলিম সংগঠন ইসলামের সেই প্রাথমিক যুগেই ইহুদী চক্রান্তের মোকাবেলা করে তাদেরকে পরাভূত মোকাবেলা করছে না। ইহুদীরা আজও তাদের কৃটিল চক্রান্ত দ্বারা মুসলিম উম্মাহকে তার দ্বীন থেকে বিভ্রান্ত ও কোরআন থেকে বিপথগামী করে চলেছে । মুসলমানরা যাতে কোরআন থেকে তাদের অব্যর্থ অস্ত্র ও সাজসরকঞ্জাম আর হস্তগত করতে না পারে সে জন্য তাদের চেষ্টার অস্ত নেই । মুসলিম উম্মাহ যতদিন তাদের প্রকৃত শক্তি নির্ভুল ও নির্ভেজাল জ্ঞানের উৎস থেকে দূরে থাকবে, ততদিন ইহুদীরা নিরাপদে থাকবে । যে ব্যক্তিই মুসলমানদেরকে তাদের দ্বীন থেকে ও কোরআন থেকে বিচ্ছিন রাখবে, জেনে হোক বা না জেনে হোক, ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, সে নিশ্চিতভাবে ইহুদীদের ক্রীড়নক । মুসলিম উম্মাহ তার অস্তিত্ব, শক্তি ও বিজয় একটিমাত্র জিনিস থেকে অর্জন করেছে । সেটি হলো তার ঈমান, তার দ্বীন ও তার শরীয়ত । এই জিনিসটাই তার টিকে থাকা ও বিজয়ী হওয়ার একমাত্র উপায় । এই দ্বীন ও ঈমান থেকে যতদিন তাকে বিচ্ছিন্ন রাখা যাবে ততদিনই ইহুদী শক্তি তার দিক থেকে নিরাপদ থাকবে । ৭৫-১০৩ আয়াতের বক্তব্য নিয়ে এই সামখিক আলোচনার পর এবার একে একে আমি এর তাফসীরে মনোনিবেশ করছি। তৎকালীন মোনমেনদের অবস্থা এভাবে তুলে ধরেছেন যে, তা জমাট পাথরের মত যা থেকে এক ফোটা পানিও বের হয় না, যা ধরার কোন কোমলতা অনুভূত হয় না এবং যাতে কিছুমাত্র জীবনের স্পন্দন নেই । এই তুলনা দ্বারা একথাই বুঝাতে চাওয়া হয়েছে যে, এমন কঠিন, ফাপা ও জমাট স্বভাবের কাছে কোন পরিবর্তনই আশা করা যায় না। এই চিত্র ও এই শিক্ষার প্রেক্ষাপটে আলোচনার দ্বারা মোমেনদের দিকে পরিচালিত হয়েছে, যারা বনী ইসরাঈল তথা ইহুদীদের হেদায়াতের ব্যাপারে খুবই উদগ্রীব ছিল। তাদের কাছে হতাশাব্যঞ্জক সুরে প্রশ্ন করা হয়েছে, যিলাল ১ম ১৯ www.icsbook.info

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।