তাফসীর আাযফয়াকত ৭৫-১৯০৪ সূরার পূর্ববর্তী অংশে বনী ইসরাঈলের প্রতি আল্লাহ তায়ালার অনুগ্রহ এবং সেই অব্যাহত অনুগ্রহের প্রতি তাদের অস্বীকৃতি ও না-শোকরীর বিবরণ দেয়া হয়েছে। এই অনুগ্রহ বিতরণ ও তার অস্বীকৃতির কিছু দৃশ্যও তুলে ধরা হয়েছে। সে সবের কোনটা ছিল সংক্ষিপ্ত, কোনটা বিস্তৃত । সবশেষে বলা হয়েছে যে, তাদের এই অপকর্মের দরুন তাদের মন নির্মমতা, নিষ্ঠুরতা ও অনুৰ্ববতায় পাথরকেও ছাড়িয়ে গেছে। এখন ৭৫-১০৩ নং আয়াত পর্যন্ত যে আলোচনা এসেছে, তাতে মুসলিম উম্মাহকে সম্বোধন করা হয়েছে। এ আয়াতগুলো মুসলমানদেরকে ইহুদীদের চরিত্র সম্পর্কে সতর্ক করেছে। ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র ও বিশৃংখলা সৃষ্টির ধরণ ও পন্থাসমূহ সম্পর্কে সচেতন করেছে এবং তাদের ইতিহাস এতিহ্য ও স্বভাবপ্রকৃতির আলোচনা তাদের ঘৃণ্য চক্রান্ত ও প্রতারণা থেকে সাবধান করছে, যাতে তারা ইহুদীদের লম্বা লম্বা বুলিতে ও শঠতাপূর্ণ আচরণে বিভ্রান্ত না হয় এই বিস্তীর্ণ আলোচনায় ইহুদীদের পক্ষ থেকে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে পরিচালিত ষড়যন্ত্রের বিবরণ দেয়া হয়েছে। আলোচনার ধারাবাহিকতায় কোথাও কোথাও ইহুদীদেরকেও সম্বোধন করা হয়েছে। মুসলমানদের গোচরীভূত করেই ইহুদীদেরকে স্মরণ করিয়ে দেয়া হচ্ছে যে, তারা আল্লাহ তায়ালার সাথে কি অংগীকারে আবদ্ধ হয়েছিল, কিরূপ ওদ্ধতের সাথে তা লংঘন করেছিল এবং তাদেরকে সুপথ প্রদর্শনের জন্য আগত নবীদের তারা কিভাবে শুধু প্রত্যাখ্যানই করেনি বরং হত্যাও করেছে। কেননা তারা এদের কুপ্রবৃত্তির সহযোগী হতে রাযী হননি । তারা আল্লাহ তায়ালা প্রদত্ত শরীয়তের বিরোধিতা করেছে । অন্যায় বিতর্কে লিপ্ত হয়েছে এবং আল্লাহর কেতাবের শাব্দিক ও আর্থিক বিকৃতি ঘটিয়েছে। ইহুদীরা মনে করতো যে, আল্লাহর কাছে তাদের একটা বিশেষ মর্যাদা রয়েছে এবং সেই সুবাদে তাদের দু'চার দিনের বেশী দোযখে থাকার প্রয়োজন হবে না । আল্লাহ তায়ালা রসূল (সঃ)কে শিখিয়ে দিয়েছেন যে, তিনি যেন এর জবাবে বলেন, ‘তোমরা কি আল্লাহর সাথে কোন চুক্তি সম্পাদন করেছো যে, তিনি সেই চুক্তি কিছুতেই লংঘন করবেন না? না কি তোমরা আল্লাহর সম্পর্কে যা জানোনা তাই বলছো?’ (আয়াত-৮০) ইহুদীদেরকে ইসলাম গ্রহণের আহ্বান জানানো হলে তারা বলতো, ‘আমাদের ওপর যে কেতাব নাযিল হয়েছে তার প্রতি আমরা ঈমান রাখি...... তার সমর্থক ।' (আয়াত ৯১) এর জবাবে আল্লাহ তায়ালা রসূল (সঃ) কে শেখাচ্ছেন যে, তারা যে তাদের কাছে নাযিল করা কেতাব মানে সে দাবীও যেন তিনি প্রত্যাখ্যান করেন এবং বলেন, ‘তোমরা যদি মোমেন হয়ে থাক তাহলে আল্লাহর পূর্বের নবীদেরকে কেন তোমরা হত্যা করতে!’ (আয়াত ৯১-৯৩) তারা দাবী করতো যে, বেহেশৃত অন্য কোন জাতির জন্য নয় এবং কেবলমাত্র তাদের জন্যই নির্ধারিত । আল্লাহ তায়ালা স্বীয় নবীকে শিখিয়ে দেন যে, তিনি যেন তাদেরকে ‘মোবাহালার' চ্যালেঞ্জ দেন। মোবাহালা হলো এই যে, ইহুদী ও মুসলমান উভয় জাতি একত্র হয়ে আল্লাহর কাছে দোয়া করবে যেন তিনি মিথ্যাবাদীর মৃত্যু ঘটান । www.icsbook.info
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।