তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

‘অতপর তারা গাভীটিকে যবাই করলো । অথচ তারা তা করতে চাইছিল না ।' এই সময় আল্লাহর নির্দেশ বাস্তবায়িত হওয়ার পর এবং বনী ইসরাঈল স্বীয় কর্তব্য সম্পর্ করার পর আল্লাহ এই আদেশ দান ও দায়িত্‌ অর্পণের উদ্দেশ্য তুলে ধরছেন, স্মরণ কর, যখন গ্রহণ করো ৷’ (আয়াত-৭২) গাভীর ঘটনার দ্বিতীয় দিকটি এখানে আমাদের সামনে প্রতিভাত হয়। সৃষ্টিকর্তার অসীম ক্ষমতা, আখেরাতের পুনরুজ্জীবন এবং জীবন ও মৃত্যুর রহস্য সম্পর্কে ও ঘটনায় যে ইংগিত পাওয়া যায়, সেই সবই হচ্ছে এ দিকটার মূল কথা । এখানে এসে আলোচনার ধারা ভিন্ন খাতে প্রবাহিত হচ্ছে । ঘটনা বর্ণনা থেকে প্রত্যক্ষ সম্বোধনের দিকে ধাবিত হচ্ছে। গরু যবাই করার পেছনে কোন্‌ নিগৃঢ় তত্ত্ব লুকিয়েছিল তা আল্লাহ তায়ালা বনী ইসরাঈলের সামনে উদঘাটন করেছেন। তারা নিজেদের এক ব্যক্তিকে হত্যা করেছিল। তারপর প্রত্যেক গোত্র নিজেদেরকে নিরপরাধ দাবী করতে থাকে এবং অন্যদের ওপর দোষ চাপাতে থাকে । অথচ হত্যার কোনো চাক্ষুষ সাক্ষী ছিল না৷ এমতাবস্থায় আল্লাহ তায়ালা সিদ্ধান্ত নিলেন যে, খোদ্‌ নিহত ব্যক্তির মুখ দিয়েই আসল অপরাধীকে তা প্রকাশ করাবেন । এই নিহত ব্যক্তিকে জীবিত করার মাধ্যম হিসেবে এই গরু যবাই এর ব্যবস্থা করা হয়েছিল । যবাই করা গরুর অংশ বিশেষ দিয়ে নিহত ব্যক্তিকে আঘাত করলেই সে জ্যান্ত হবে বলে জানানো হয়েছিল । হয়েছিলও তাই । লোকটা পুনরুজ্জীবিত হয়েছিল। এভাবে সে নিজেই তার খুনী কে তা শুনিয়ে দেয়, তার হত্যা নিয়ে যে সন্দেহ সংশয় দানা বেঁধেছিল তা দূর হয়ে যায় এবং অকাট্য দলিল প্রমাণ দ্বারা কোন্টা সত্য, কোন্টা মিথ্যা তা স্পষ্ট হয়ে যায়। কিন্তু প্রশ্ন জাগা স্বাভাবিক যে, আল্লাহ তায়ালা তো এমনিতেই মৃতকে জীবিত করতে পারেন। তথাপি এরূপ উপায় অবলম্বনের কি দরকার ছিল? তাছাড়া পুনরুজ্জীবিত মৃত লোকটির সাথে যবাইকৃত গাভীর কি সম্পর্ক? এর জবাব এই যে, বনী ইসরাঈলী সমাজে গরু কোরবানী করার রেওয়াজ ছিল । একটি যবাই করা গরুর দেহের একটি অংশে কোনো জীবন ও পুনরুজ্জীবনী শক্তি না থাকা সত্তেও তা দ্বারা একজন মৃত ব্যক্তির জীবন ফিরে পাওয়া আল্লাহর সীমাহীন ক্ষমতার দির্শন। আল্লাহর এই সীমাহীন ক্ষমতা কিভাবে কার্যকর হয় তা মানুষ জানে না । মানুষ শুধু তার নিদর্শন দেখে কিন্তু তার নিগূঢ় রহস্য জানে না ও তা কিভাবে কার্যকর হয় তা জানে না । ‘এভাবেই আল্লাহ মৃতদেরকে জীবিত করে ৷' অর্থাৎ এই ঘটনায় তোমরা তা কার্যকর হতে দেখছো কিন্তু কিভাবে তা কার্যকর হয় তা তোমরা জাননা । ঠিক এভাবেই সব সময় মৃতকে জীবিত করার প্রক্রিয়া চলছে। এ কাজ আল্লাহর কাছে একেবারেই সহজ । www.icsbook.info

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।