তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

‘তোমার মালিককে ডেকে আহ্বান কর যেন গাভীর রং কি রকম হওয়া চাই, তা তিনি আমাদেরকে বলে দেন’ এবারও তারা এভাবে ‘তোমার মালিককে আহ্বান কর’ বললো । আর এভাবে তারা নিজেরাই যখন বিষয়টাকে জটিল করে তুললো, তখন জবাবে আরো বিস্তারিত বিবরণ দেয়া ছাড়া গত্যন্তর রইল না । তাই মূসা (আ.) বললেন, ‘আল্লাহ তায়ালা বলছেন, এটা হলুদ রং-এর গাভী হবে, এর রং এত গাঢ় ও উজ্জ্বল হবে যেন তা দৰ্শকদেরকে ৷’ ইতিপূর্বে কাজটা তাদের জন্য সহজসাধ্য ছিল। এবার তারা নিজেদের জন্য স্বাধীন ইচ্ছা ও ক্ষমতার সীমা সংকীর্ণ করে তুললো । এখন আর যে কোনো গাভী যবাই করলেই দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার সুযোগ থাকলো না। এখন মধ্যবয়সী এবং দর্শকদের পছন্দনীয় হলুদ গাভী যবাই করা অপরিহার্য হয়ে গেলো । শুধু তাই নয়, সেই সাথে গাভীকে হতে হবে হষ্টপুষ্ট ও সুদর্শন । কেননা দর্শকদের পুলকিত ও উল্লসিত হবার মত গাভী হষ্টপুষ্ট, তরতাজা, চটপটে হয়ে থাকে । মানুষের স্বভাবই এই যে চটপট হষ্টপুষ্ট ও সুঠামদেহী গরু দেখলেই খুশী হয়, আর হাড় জিরজিরে দুর্বল প্রাণী দেখে নাক সিটকায় ও অপছন্দ করে। এ পর্যন্ত যতখানি জটিল ও পেচালো করে থাকনা কেন তাই যথেষ্ট ছিল। কিন্তু তারা এখানেও থেমে থাকলোনা । ব্যাপারটাকে জটিল থেকে জটিলতর এবং নিজেদের জন্য কঠিন থেকে কঠিনতর করতেই থাকলো ৷ আল্লাহ তায়ালাও তাদের ইচ্ছামত কঠিন থেকে কঠিনতর করে দিতে থাকলেন ৷ তারা পুনরায় প্রশ্ করলো, ‘তারা বললো, হে মূসা, তোমার প্রভুর কাছে প্রার্থনা কর, কী গাভী যবাই করতে হবে তা যেন আমাদের ব্যাখ্যা করে দেন ।' এই সাথে তাদের টালবাহানার পক্ষে যুক্তি দেখালো এই বলে যে, ব্যাপারটা আমাদের কাছে দুর্বোধ্য হয়ে যাচ্ছে। কারণ, ‘গরু আমাদের কাছে সব একই রকম মনে হয় ৷' সম্ভবত, এবার তারা বুঝতে পারলো যে, তর্ক বাহাসে তারা অনেক বাড়াবাড়ি করে ফেলেছে। তাই তারা বললো, আল্লাহ তায়ালা চাহে তো আমরা সুপথ প্রাপ্ত হব!” আগের মত এবারও আল্লাহর আদেশ তাদের ওপর আরো কঠিন হয়ে এলো এবং গাভীর গুণাগুণ আরো বাড়িয়ে দিয়ে তাদের স্বাধীনতার গণ্ডীকে আরো সংকীর্ণ করে দেয়া হলো । ইতিপূর্বে তাদের এ ব্যাপারে স্বাধীনতা ও প্রশস্ততা ছিল। কিন্তু তাদের প্রশ্নের দরুন এবং সংকীর্ণতা ও সীমাবদ্ধতা অনিবার্য হয়ে উঠলো ৷ মুসা (আ.) বললেন, আল্লাহ তায়ালা বলছেন, তা এমন গরু হবে, যা চাষাবাদে বা ফসলে পানি সেচের কাজে ব্যবহৃত হয়নি এবং সুস্থ সবল ও নিখুঁত ৷' এভাবে সর্বশেষ নির্দেশ অনুসারে গাভীটি শুধু মধ্যবয়সী, সুঠামদেহী, আকর্ষণীয়, নিখুঁত ও সুবর্ণা হলেই চলবে না, বরং সেই সাথে চাষাবাদ ও সেচ কাজে অব্যবহৃত এবং নিষ্কলুষ রং -এরও হতে হবে। এভাবে জটিলতার চূড়ান্ত পর্যায়ে উপনীত হওয়ার পর এবং স্বাধীনতার গন্ডীর চরমভাবে সংকুচিত হয়ে যাওয়ার পর তারা বললো, হা এবার তুমি সঠিক তথ্য হাযির করেছ । ভাবখানা এই যে, ইতিপূর্বে তাদেরকে যা কিছু বলা হয়েছে তা সঠিক ছিল না, অথবা এ যাবত মূসার কথিত কোনো ব্যাপারেই তাদের বিশ্বাস আসেনি, এখনই কেবল বিশ্বাস হলো । www.icsbook.info

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।