মার্জিত ও সম্মানজনক আচরণ করতে অনুপ্রাণিত করলেন, আর তাদেরকে একথা বুঝিয়ে দিলেন যে, তারা তার সম্পর্কে যে ধারণা পোষণ করছে, তা শুধুমাত্র এমন লোকের পক্ষেই শোভা পায় যে, আল্লাহর সত্যিকার মর্যাদা কি তা জানেনা এবং মার্জিত আচরণ কি তাও বোঝে না । তিনি বললেন, ‘আমি আল্লাহর কাছে পানাহ চাই যেন আমি মূর্খ লোকদের অন্তর্ভুক্ত হয়ে না যাই ৷' আল্লাহ তায়ালার নবীর এই সংক্ষিপ্ত উত্তরই তাদের আত্মসমালোচনায় প্রবৃত্ত হওয়ার জন্য যথেষ্ট ছিল। এরপর তাদের উচিত ছিল আপন প্রতিপালকের দিকে প্রত্যাবর্তন করা এবং তাদের নবীর আদেশ বাস্তবায়িত করা । কিন্তু তারা যে ছিল বনী ইসরাঈল! যে কোন একটা গাভী ধরে এনে যবাই করে দিলেই তাদের চলতো । তাতেই তারা আল্লাহ তায়ালা ও তার রসূলের আদেশ মান্যকারী বলে পরিগণিত হতে পারতো । কিন্তু তাদের স্বভাবসুলভ বক্তা ও বাহানাবাজী তাদেরকে বিপথে চালিত করলো । তারা জিজ্ঞাসা করলো, ‘তোমার প্রভুকে বল, গাভীটা কী তা ব্যাখ্যা করে আমাদের জানিয়ে দিক ।' প্রশ্নের এই ভংগীটা থেকেই মনে হয়, মুসা (আ.) তাদের কাছে যে আদেশটি পৌছিয়েছেন, তা আসলেই তার ঠাট্টা ছিল বলে এখনো তারা সংশয়াপন্ন ৷ প্রথমত, তারা বলছে ‘তোমার প্রভুকে বলো ৷’ ভাবখানা এই যে, আল্লাহ তায়ালা যেন কেবল হযরত মূসারই প্রভু, তাদের নয়। আর অনুরোধ কর যেন তিনি কী গাভী যবাই করা চান তা ব্যাখ্যা করে বুঝিয়ে দেন। এখানে যদিও তাদের আসল জানার বিষয় ছিল ‘কেমন গাভী’ যবাই করা চান তা ব্যাখ্যা করে যেন বুঝিয়ে দেন। এখানে যদিও তাদের আসল জানার বিষয় ছিল কেমন গাভী’, কিন্তু তারা জানতে চেয়েছে ‘কী গাভী?’ এধরনের প্রশ্ব করাটাই বিদ্বূপ ও অস্বীকৃতিবোধক ৷ অথচ তাদেরকে শুরুতেই বলে দেয়া হয়েছে যে, একটা গাভী যবাই করতে হবে । যে কোন একটা গাভী হওয়া চাই, ব্যাস! এখানেও হযরত মূসা (আ.) তাদেকে সঠিক পথে ফিরিয়ে নেয়ার চেষ্টা করেছেন। তারা যে ভংগীতে প্রশ্ব করছে, তার জবাবের ভংগীটা তা থেকে ভিন্ন । তাদের প্রশ্ের ভ্রান্ত পদ্ধতিতে তিনি বিরূপ প্রতিক্রিয়া দেখাননি, যাতে তাকে তাদের সাথে বিতর্কে জড়িয়ে পড়তে না হয়। তিনি বরঞ্চ এমনভাবে জবাব দেন, যেভাবে একজন দক্ষ শিক্ষকের পক্ষে বক্র স্বভাবের নির্বোধ ছাত্রকে প্রশ্নের জবাব দেয়া শোভন ও সংগত হয়। আসলে তাদের মাধ্যমে যে আল্লাহ তায়ালা তাদের পরীক্ষা দিচ্ছেন, সেটা যেন তিনি বুঝে নিয়েছেন। তাই তিনি গাভীর গুণ বর্ণনার মাধ্যমে জবাব দিলেন, ‘আল্লাহ তায়ালা বলেছেন যে, তা হবে এমন গাভী যা বৃদ্ধও নয় কুমারীও নয়; বরং মধ্যবয়সী ৷’ অর্থাৎ পুরোপুরি বৃদ্ধাও নয়, আবার খুব অল্প বয়স্কাও নয় বরং এই দুয়ের মধ্যবর্তী বয়সের । অতঃপর চূড়ান্ত নির্দেশ দিচ্ছেন যে, ‘তোমাদেরকে যেরূপ আদেশ করা হচ্ছে, সেরূপ কাজ করো ।' এটুকু গুণ বর্ণনায় যে সন্তুষ্ট হতে প্রস্তুত ছিল, তার জন্য এটুকুই যথেষ্ট ছিল। বনী ইসরাঈলের জন্যও এটুকু যথেষ্ট ছিল। তাদের নবী তাদেরকে দু'বার বক্র পথ থেকে সোজা পথে ফিরিয়ে এনেছেন। তাদেরকে একটা যে কোন মধ্যবয়সী গাভী যবাই করতে বলেছেন। তা করলে তাতেই তারা আপন দায়িত্ব থেকে অব্যাহতি পেতো । কোনো জটিলতা ও সংকীর্ণতার বেড়াজালে আটকা পড়তোনা । কিন্তু তারা তো বনী ইসরাঈল জাতি সুতরাং নিজেদের জন্মগত স্বভাব প্রকাশ না করে তারা থাকতে পারেনি । তাই তারা এর পরে প্রশ্ন করলো, www.icsbook.info
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।