তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

গাভী যবাহত্র ঘটনা এ আলোচনার শেষ পর্যায়ে ‘আল বাকারা’ তথা গাভী যরাই করার ঘটনা বিস্তারিতভাবে উল্লেখিত হয়েছে। যেহেতু এ ঘটনা কোরআনের আর কোথাও বর্ণিত হয়নি তাই এখানে সংক্ষেপে বা ইশারা ইংগিতে নয় বরং খোলাখুলিভাবে ও বিশদভাবে বর্ণিত হয়েছে। এ ঘটনায় বনী ইসরাঈলের সত্য বিরোধিতা এবং সত্যের আহ্বানে সাড়া দিতে গড়িমসি ও তালবাহানা তুলে ধরা হয়েছে। এগুলো ছিল বনী ইসরাঈলের স্বভাব চরিত্রের মজ্জাগত বৈশিষ্ট । ‘(সেদিনের কথাও স্মরণ করো,) যখন মূসা তার জাতিকে বললো, অবশ্যই আল্লাহ তায়ালা (তার নামে) তোমাদের একটি গাভী কোরবাণী করার আদেশ ........ যা আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে আল্লাহ তায়ালা তোমাদের কার্যকলাপ সম্পর্কে মোটেই গাফেল নন । (আয়াত ৬৭-৭৪) কোরআনে বর্ণিত এই ক্ষুদ্র ঘটনার বিভিন্ন দিক দিয়ে অনেক চিন্তার বিষয় রয়েছে। এ থেকে তাদের সহজাত স্বভাব ও উত্তরাধিকার সূত্রে পাওয়া চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে অনেক কিছু জানা যায়। তাছাড়া সৃষ্টিকর্তা মহান আল্লাহর সীমাহীন ক্ষমতা, পরকালীন জীবনের নিগুঢ় তত্ত্ব এবং জীবন ও মৃত্যুর প্রকৃতি সেই সাথে এর চমকপ্রদ বর্ণনাভংগী, সূচনা ও সমাপ্তি এবং পূর্বাপর প্রেক্ষাপটের সাথে যে আলংকারিক সৌন্দর্য রয়েছে, তাও এখানে স্পষ্ট হয়ে ফুটে ওঠে । জাতি হিসেবে বনী ইসরাঈলের স্বভাবের মৌলিক বৈশিষ্ট্যগুলো এ ঘটনায় স্পষ্টভাবে ধরা পড়ে। তাদের হৃদয়ের সাথে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল । অথচ এই হৃদয় ছিল অদৃশ্যের প্রতি ঈমান, আল্লাহর প্রতি আস্থা ও নির্ভরশীলতা এবং নবী রসূলদের মাধ্যমে আগত আল্লাহর বিধানকে সত্য বলে গ্রহণ করার সৎ প্রবণতার উৎস । হৃদয়ের সাথে সম্পর্কচ্ছেদের পর তাদের অপর চারিত্রিক বৈশিষ্ট্য ছিল দায়িত্ব গ্রহণের দ্বিধাদ্বন্দ ও টালবাহানা, নানা রকম কু-যুক্তির আশ্রয় গ্রহণ, বেপরোয়া মানসিকতা ও অমার্জিত ভাষা জনিত বিদ্বূপ ও উপহাস । তাদের নবী তাদেরকে বলেছিলেন, ‘আল্লাহ তোমাদেরকে একটা গাভী যবাই করার আদেশ দিয়েছেন ।' কথাটি এভাবে বলাই তা বাস্তবায়নের জন্যে যথেষ্ট ছিল। কেননা তাদের নবী ছিলেন তাদেরকে অপমানজনক নিপীড়ন ও নির্যাতন থেকে মুক্তিদাতা । আল্লাহর পরম অনুগ্রহ ও দয়ায় তারই তত্বাবধানে ও শিক্ষায় তিনি এই বিরাট কাজ সমাধা করেছিলেন। আর তিনি তাদেরকে এ কথাও জানিয়ে দিয়েছিলেন যে, এটা তার আদেশ নয় এবং তার মতামতও নয়। বরং এটা স্বয়ং আল্লাহর আদেশ এবং তিনি তারই প্রদর্শিত পথে তাদেরকে পরিচালিত করছেন। কিন্তু তারা নবীর কথার কি জবাব দিলো? তাদের জবাব ছিল নির্বুদ্ধিতা বে-আদবী ও নবীর বিরুদ্ধে বিদ্বপ ও তামাশার অভিযোগে পরিপূর্ণ । রসূল তো দূরের কথা, আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখে এমন একজন সাধারণ মানুষও যে আল্লাহ তায়ালার আদেশকে তামাশার বস্তু হিসাবে গ্রহণ করতে পারে না এই স্থূল ও সাধারণ কান্ড জ্ঞানটুকুও যেন তারা হারিয়ে ফেলেছিল। ‘তারা বললো, মূসা, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো?’ এহেন চরম নির্বুদ্ধিতা ও ওদ্ধত্যপূর্ণ প্রশ্নের জবাবে হযরত মুসা (আ.) শুধুমাত্র আল্লাহর কাছে পানাহ চাইলেন, অত্যন্ত নমৃতা ও বিনয়ের সাথে এবং আভাস ইংগিতে আল্লাহ তায়ালার সাথে ড www.icsbook.info

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।