ইহুদীদের হুঠকাবরীতা | কিছু দিন পর পুনরায় আল্লাহ তায়ালা তাদের ওয়াদাভংগ প্রতিশ্রুতি পালনে শৈথিল্য ও তার দায়দায়িত্ব পালনে ব্যর্থতার ইতিহাস স্মরণ করিয়ে দিচ্ছেন যে, কিভাবে তারা আপন প্রবৃত্তির ফাদে ও নিকটতম স্বার্থের কাছে দুর্বলতা প্রদর্শন করেছিল । ‘তোমরা তো ভালো করেই তাদের জানো, যারা তোমাদের মধ্যে শনিবারের (ধর্মীয় গুরুত্বকে) লঘংন করেছে। (তাদের এ অপমানকর পরিণামও তোমরা দেখেছো) আমি tsa যারা আল্লাহকে ভয় করে এমন লোকদের জন্যেও এ ঘটনাটা ছিলো একটি উপদেশ!’ (আয়াত ৬৫-৫৬) কোরআন অন্য একটি জায়গায় তাদের শনিবারের বিধানলংঘনের ঘটনা বিশদভাবে বর্ণনা “করেছে। সূরা আল আরাফের-১৬৩ নং আয়াত থেকে এ বিবরণ এভাবে শুরু হয়েছে, সীমালংঘন করতো । শনিবারে মাছ পানিতে ভেসে তাদের কাছে আসতো, কিন্তু অন্যান্য দিন তাদের কাছে আসতো না ।' বনী ইসরাঈল আল্লাহ তায়ালার কাছে এমন একটা দিন চেয়েছিলো যা হবে খুবই পবিত্র অথচ অবকাশের দিন। আল্লাহ তায়ালা তাদের দোয়া কবুল করেন এবং শনিবারকে তাদের জন্যে পবিত্র ও অবকাশের দিন হিসেবে ধার্য করেন। তিনি এই দিন তাদের জীবিকা উপার্জন নিষিদ্ধ করে দিলেন। এরপর তাদের পরীক্ষার ব্যবস্থা করলেন। শনিবারে প্রচুর মাছ ভেসে উঠতো । কিন্তু অন্যান্য দিন উধাও হয়ে থাকতো । এ পরীক্ষায় ইহুদীরা টিকে থাকতে পারলোনা । কেমন করে টিকে থাকবে? এত সহজলভ্য মাছ হাত ছাড়া হয়ে যাওয়াকে তারা কিভাবে বরদাশত করবে? আল্লাহর সাথে কৃত অঙ্গীকার রক্ষার জন্য এত সহজলভ্য শিকার হাত ছাড়া করা ইহুদীদের স্বভাবের বহির্ভুত ব্যাপার ছিলো। তাই শনিবারের বিধান তারা কূট কৌশলের মাধ্যমে লংঘন করলো । তারা শনিবারে ঘেরাও দিয়ে মাছ আটকে রাখতো এবং সমুদ্রে যেতে দিত না। সে দিন তারা ঠিকই মাছ ধরতো না। আটকে থাকা এই মাছ পরের দিন ধরে আনতো। ‘তাই আমি তাদেরকে বললাম, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও ৷' আল্লাহর সাথে করা অংগীকার ভংগের শাস্তি তারা তাৎক্ষণিকভাবে পেয়ে গেল । যেহেতু তারা স্বাধীন ইচ্ছা ও কর্তৃত্বের অধিকারী মানুষের স্তর থেকে নিচে পশুত্বের স্তরে নেমে গিয়েছিল, তাই তাদেরকে পশু বানিয়ে দেয়া হলো। পশুর স্বাধীন ইচ্ছা বলতে কিছু থাকে না । পেটের চাহিদার উর্ধ্বে সে উঠতে পারে না। যে স্বাধীন ইচ্ছাশক্তি মানুষকে মানুষ বানায় এবং যার সাহায্যে মানুষ আল্লাহর অংগীকারে অবিচল থাকে। তা থেকে বনী ইসরাইল সম্পূর্ণ বঞ্চিত হয়ে গিয়েছিলো। দৈহিকভাবে বানর হয়ে যাওয়া জরুরী নয়। তারা তাদের অন্তরাত্রা ও চিন্তা-চেতনার দিক দিয়ে যথার্থই বানরে পরিণত হয়েছিল । মানুষের আচার ব্যবহার, স্বভাব চরিত্র ও চেহারার ওপর তার চিন্তাধারা গভীর প্রভাব বিস্তার করে থাকে। মানুষের বানর হয়ে যাওয়ার এই ঘটনা সমসাময়িক ও পরবর্তী কালের ইসলাম বিরোধীদের জন্য হুশিয়ারী এবং মোমেনদের জন্য সর্বকালেই শিক্ষামূলক ঘটনা হিসাবে বিরাজমান । সে কথাই আল্লাহ বলেছেন। ‘আমি এ ঘটনাকে সমসাময়িক লোকদের জন্য ও পরবর্তীঁদের জন্য শিক্ষামূলক এবং মোত্তাকীদের জন্য উপদেশমূলক বানিয়েছি ।' www.icsbook.info
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।