এটা অবশ্য রসূল (স.)-এর নবুওতের পূর্বেকার ব্যাপার । নবুওতের পরে ঈমান ও ইসলামের চূড়ান্ত রূপ নিদিষ্ট করে দেয়া হয়েছে । অতপর ৬৬-৬৪ নং আয়াতে লক্ষ্য করুন । এখানে বনী ইসরাঈলের বিভিন্ন আচরণের বিবরণ এমনভাবে তুলে ধরা হয়েছে যেন, মুসলমানরাও তা শুনতে পায়। এখানে যে প্রতিশ্রুতির বিবরণ দেয়া হয়েছে তা সবিস্তারে অন্যান্য সুরাতেও দেয়া হয়েছে। এই সূরার পরবর্তা অংশেও কিছুটা বিবরণ এসেছে । এখানে একমাত্র উদ্দেশ্য হলো, ঘটনার দৃশ্যটা তুলে ধরা, আর প্রস্তরময় তুর পর্বতকে বনী ইসরাঈলের মাথার ওপর উত্তোলন করা এবং তাদের থেকে অংগীকার গ্রহণের কঠোরতা ও দৃঢ়তার মাঝে যে মনস্তাত্বিক ও ভাষাগত সমন্বয় বিরাজমান তা প্রকাশ করা, আর তাদের কেতাবে যে বিধান দেয়া আছে তা দৃঢ়ভাবে অনুসরণের নির্দেশ দানে এবং পূর্ণ দৃঢ়তা. সহকারে এই পথ অবলম্বনের শক্তির মধ্যে যে এক্য ও সাদৃশ্য বিরাজমান তাও তুলে ধরা । বস্তুত আকীদা বিশ্বাসের ব্যাপারে কোনোরূপ শিথিলতা ও দুর্বলতা প্রদর্শনের অবকাশ নেই । এটা মোমেনদের সাথে আল্লাহর চুক্তি ও প্রতিশ্রুতি । এটা অকাট্য সত্য । এতে বাতিলের কোনো দখল নেই । তবে তার সাথে অনেক গুরুদায়িত্ব জড়িত রয়েছে। তা দুনিয়ার সব কিছু থেকে মর্যাদাপূর্ণ ৷ আল্লাহর সাথে এই চুক্তিতে আবদ্ধ হওয়ার সময় মোমেনকে অত্যন্ত দৃঢ় সংকল্প গ্রহণ করতে হয় । এ চুক্তির দাবী ও দায়দায়িত্ব কি তা তাকে ভালোভাবে জানতে ও বুঝতে হয়। তাকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হয়। তাকে একথা উপলব্ধি করতে হয় যে, এই চুক্তিতে আবদ্ধ হওয়ার সাথে সাথে সে " আরাম-আয়েশ ও স্বচ্ছন্দের জীবনকে বিদায় জানাবে । যেমন রসূল (স.) নবুওয়তের দায়িত্ব লাভের পর বলেছিলেন, ‘খাদিজা! ঘুমানোর যুগ শেষ হয় গেছে’ আল্লাহ তায়ালা তাকে বলেছিলেন ‘আমি অচিরেই তোমার ওপর গুরুভার বানী অবতীর্ণ করবো ৷’ (মোষ্যাম্মেল-৫) অনুরূপভাবে আল্লাহ তায়ালা বনী ইসরাঈলকে বলেছিলেন, ‘আমি তোমাদেরকে যে বিধান দিয়েছি, তা মযবুতভাবে ধারণ কর এবং তাতে যা কিছু আছে সেগুলো স্মরণ রাখো, যাতে তোমরা আল্লাহর শাস্তি থেকে বাচতে পারো ৷’ একদিকে যেমন পূর্ণ শক্তি গান্তীর্য, সাহস ও দৃঢ় সংকল্প নিয়ে আল্লাহর সাথে অংগীকারাবদ্ধ হওয়া প্রয়োজন, অপরদিকে তেমনি অংগীকারাবদ্ধ ব্যক্তিকে সর্বদা স্মরণ রাখতে হবে এবং অংগীকারের দাবী ও চাহিদা কি এবং এর তাৎপর্য ও বৈশিষ্ট্য কি । সেই সাথে গোটা দেহ ও মনকে এ দাবী ও বৈশিষ্ট্য মোতাবেক গড়ে তুলতে হবে, যাতে আল্লাহর সাথে সম্পাদিত চুক্তি কেবলমাত্র দুঃসাহসিকতা, বীরত্ব ও গৌরবের বিষয় হয়ে থেকে না যায়। বরঞ্চ তা যেন সত্যিকার আল্লাহভীতি, আল্লাহর তদারকী সম্পর্কে যথার্থ সচেতনতা এবং আখেরাতের পরিণাম ভীতিতে পরিণত হয়। মনে রাখতে হবে, আল্লাহর সাথে সম্পাদিত চুক্তি স্বয়ং এমন একটা জীবন ব্যবস্থা, ' যার চিত্র হৃদয়ে জাগ্রত থাকে, জীবনে একটি সুসমধ্বিত ও সুশৃংখল বিধানরূপে প্রতিষ্ঠিত হয় এবং ব্যক্তির আল্লাহভীতি ও পরিণাম ভীতি জাগ্রত হয়। কিন্তু পরিতাপের বিষয় যে, বনী ইসরাঈলের ওপর তাদের সহজাত স্বভাবই জয়যুক্ত হয়েছিল এবং তারা প্রবৃত্তির গোলামে পরিণত হয়েছিলো। সে কথাই আয়াতের শেষাংশে বলা হয়েছে, ‘তারপরও তোমরা মুখ ফিরিয়ে নিলে।' এরপর পুনরায় তারা আল্লাহর অনুগ্রহ লাভ করে এবং তারা চরম বিপর্যয় থেকে রক্ষা পায়, ‘তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ না হলে তোমরা নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হতে ।' [[্লললনন্লল_ টে ত লামল ১ www.icsbook.info
— পৃষ্ঠা ১৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।