‘অবশ্যই যারা (রসূলের ওপর) ঈমান আনে-খৃস্টান হোক ইহুদী হোক.......... তাদের ' অবশ্যই পুরস্কৃত করবেন এবং এসব লোকের যেমন কোনো ভয় নেই, তেমনি তারা চিপ্তিতও হবে না৷’ (আয়াত ৬২) যে নৃশংসতা ও নির্মমতা নিয়ে বনী ইসরাঈল সত্যের পথে আহ্বানকারীদেরকে হত্যা করেছে তার কোনো নধযীর কোনো জাতির ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না। এই নরপশুরা একাধিক নবীকে যবাই করেছে এবং তরবারি দিয়ে দিখন্ডিত করেছে ইসলামের পথিকৃতদের সাথে যতোটা নির্মম আচরণ করা যায়, বনী ইসরাঈলী পাষণ্ডরা তার কিছুই বাদ রাখেনি । তারা জঘন্যতম কুফরি এবং আল্লাহর নির্ধারিত সীমা চরমভাবে লংঘন করেছে। পাপাচার ও আল্লাহদ্রোহিতায় তাদের মত ঘৃণ্য রেকর্ড কোনো জাতির ইতিহাসেই নেই । তথাপি তারা এত লক্বা লম্বা ও এত উদ্ভট বুলি আওড়াতো যে তার ইয়ত্তা নেই । তারা বড় গলায় দাবী করতো যে, একমাত্র তারাই সত্যের অনুসারী এবং আল্লাহর প্রিয়তম জাতি ৷ শুধু তারাই আল্লাহর পুরস্কার ও দয়া অনুগ্রহ লাভের একচ্ছত্র অধিকারী । পবিত্র কোরআন এখানে তাদের অসার গলাবাজীর প্রতিবাদ করেছে। সেই এই মৌলিক নীতি ঘোষণা করছে যে, ঈমান ও সৎকর্মশীলতা সর্বকালে একই বৈশিষ্ট্যের অধিকারী ৷ মানুষ যখন ঈমান এনে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করবে ও সৎকাজের মাধ্যমে তার স্কূরণ ঘটাবে, তখন আল্লাহর দয়া ও অনুগ্রহ সে লাভ করবেই, চাই সে যেই হোক এবং যে যুগেরই মানুষ হোক । আল্লাহর দয়া অনুগ্রহ কোনো জাতি বা প্রজন্মের জন্য সীমাবদ্ধ নয়, বরং তা সর্বকালের মোমেনদের জন্য উন্ক্ত । যারা নিজ নিজ যুগে আল্লাহর দ্বীনের অনুসারী ছিল এবং আল্লাহর একই অবিকৃত দ্বীন নিয়ে আগত পরবর্তী নবীর প্রতিও ঈমান এনেছে, এবং সর্বশেষ নবীর প্রতিও ঈমান এনেছে যার প্রতি ঈমান আনা সকলের জন্য অপরিহার্য, তাদের সকলে আল্লাহর পুরস্কার পাবে। ৬২ নং আয়াতের মর্ম এটাই । এ আয়াতে ‘যারা ঈমান এনেছে’ দ্বারা মুসলমানদেরকে বুঝানো হয়েছে। আর “যারা ইহুদী হয়েছে’ অর্থ যারা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করছে অথবা ইহুদীর বংশধর । আর 'নাসারা’ হলো হযরত ঈসার অনুসারী । আর সর্বাধিক অগ্রগণ্য মতানুসারে ‘সাবেঈন’ অর্থ হলো, আরব মোশরেকদের সেই গোষ্ঠী, যারা নবুওত পূর্বকালে আরবদের মূর্তি পুজা সম্পর্কে সন্দেহ পোষণ করতে থাকে । তারা তাদের পছন্দনীয় মতের সন্ধান করতে শুরু করে এবং শেষ পর্যন্ত আল্লাহর একত্বের সন্ধান পেয়ে যায়। তারা হযরত ইবরাহীমের আসল ধর্মের সন্ধান পেয়েছে বলে দাবী করতো এবং তদনুসারে আল্লাহর এবাদাত করতে থাকে । তারা আরবদের মূর্তিপূজা. ত্যাগ করেছিল। তবে নিজেদের মতের দিকে কাউকে আহ্বান করেনি। আরব পৌত্তলিকরা তাদেরকে ‘সাবী’ অর্থাৎ ধর্মত্যাগী বলে অভিহিত করতো । তারা পরে মুসলমানদেরকেও “সাবী’ বলে ডাকতে থাকে অন্যান্য তাফসীরে যদিও তারকাপুজারীদেরকে সাবী বলা হয়েছে । কিন্তু আমার মতে এই মতই অগ্রগণ্য । আয়াতের বক্তব্য এই যে, তাদের মধ্য থেকে যারা আল্লাহ তায়ালা ও আখেরাতের ওপর ঈমান আনে এবং সৎ কাজ করে । তাদের প্রতিদান তাদের প্রতিপালকের নিকট সংরক্ষিত আছে । তারা কোনো ভয়ভীতি ও দুশ্চিন্তার শিকার হবে না। কারণ আল্লাহর কাছে ঈমানই বিচার্য বিষয়-কোনো বংশ বা জাতির অন্তর্ভুক্ত হওয়া বা না হওয়ার কোনো গুরুত্ব আল্লাহর কাছে নেই । www.icsbook.info
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।