তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

খাপ খাইয়ে নিতে পারেনি। অথচ মান মর্যাদা , প্রভাব প্রতিপত্তি পরাক্রম ও স্বাধীনতা অর্জনে এ সবের প্রয়োজন ছিল তারা ডাল, পেঁয়াজ, রসূন, শসা ইত্যাদি, যা মিশরে পর্যাপ্তভাবে পাওয়া যেত, তার জন্য লালায়িত ছিল । কোরআন তাদের ইতিহাসের এই অধ্যায়টি স্মরণ করিয়ে দিচ্ছে । করতো । ৬১ নং আয়াতে কোরআন তাদের সেই গলাবাজীর জারিজুরি ফাস করে দিয়েছে। মূসা (আ.) তাদের দাবী শুনে হতবাক হয়ে বললেন, তোমরা কি উৎকৃষ্ট জিনিসের পরিবর্তে নিকৃষ্ট জিনিস গ্রহণ করতে চাও ।’ অর্থাৎ তোমরা নিজেদের অতীতের সেই নিম্নমানের জীবন আঁকড়ে থাকতে চাও? অথচ আল্লাহ তায়ালা তোমাদেরকে উচ্চতর মর্যাদায় আসীন করতে চান । তাহলে যে কোনো একটা জনপদে বসবাস করতে শুরু করো। সেখানে তোমাদের ঈপ্সিত জিনিস পাওয়া যাবে। উল্লেখিত বাক্যের দু'রকম অর্থ হতে পারে, প্রথমত, তোমরা যা চাও, তা যেমন সহজলত্য তেমনি তুচ্ছ। ওসব জিনিস পাওয়ার জন্য দোয়ার দরকার নেই ৷ যে কোনো জনপদে তা প্রচুর পরিমাণে পাওয়া যাবে। তোমরা যে কোনো'জনপদে বসবাস করতে আরম্ভ করো সেখানে তোমরা ওসব জিনিস পাবে । দ্বিতীয়ত যে মিশর থেকে তোমরা বহিষ্কৃত হয়ে এসেছ, সেখানে চলে যাও এবং পুনরায় সে গ্রীানিকর দাসত্বের জীবন গ্রহণ করো । সেখানে তোমাদের কাংখিত এসব মশুর পেঁয়াজ-রসূন, শসা ইত্যাদি প্রচুর পরিমাণে পাবে। আর এইসব নগন্য জিনিসের লোভে তোমরা সেই মহৎ উদ্দেশ্য উপেক্ষা করো, যার দিকে তোমাদেরকে আহ্বান জানানো হচ্ছে এবং প্রস্তুত করা হচ্ছে। বনী ইসরাঈলের জন্য এটা ছিল হযরত মূসার কঠোর তিরস্কার ও সতর্কবাণী । উক্ত দুই ধরনের অর্থের মধ্যে শেষোক্তটাই আমার মতে অগ্রগন্য, যদিও অন্যান্য তাফসীরকার ভিন্নমত পোষণ করেন। আমি শেষোক্ত অর্থকে অগ্রগন্য মনে করি এ জন্য যে, উপরোক্ত উক্তিটির পরেই বলা হয়েছে, ‘আর তাদের ওপর লাঞ্ছনা ও দুর্ভিক্ষ জেকে বসলো এবং আল্লাহর গযব তাদেরকে ঘিরে ফেললো !' বনী ইসরাঈলের ওপর লাঞ্ছনা ও দুর্ভিক্ষ চাপিয়ে দেয়া এবং আল্লাহর গযব অবতীর্ণ করা আর বনী ইসরাঈল কর্তৃক আল্লাহর কাছে পেঁয়াজ-রসুন, মশুর ইত্যাদি দাবী করা এতিহাসিক ঘটনা, এগুলো কোন সমকালীন বিষয় নয়। তাদের লাঞ্চনা ও দুর্ভিক্ষ অনেক পরের ঘটনা । এ ঘটনার সময় আয়াতের শেষাংশে উল্লেখিত কুফরী ও নবীদেরকে হত্যা করার মত ভয়ংকর অপরাধে তারা লিপ্ত হয়ে পড়েছিলো । আয়াতের শেষাংশে বলা হয়েছে, ‘এর কারণ, তারা আল্লাহর আয়াতসমূহের সাথে কুফরীর আচরণ করতো এবং নবীদেরকে |. অন্যায়ভাবে হত্যা করতো, অবাধ্যতা ও বাড়াবাড়ির জন্যই তাদের এই পরিণতি হয়েছিল ।' জানা কথা, মূসা (আ.)-এর যুগের কয়েক শতাব্দী পরে বনী ইসরাঈল এসব অপরাধে লিপ্ত হয়। তথাপি উল্লিখিত আয়াতে তাদের পেঁয়াজ-রসুন ডাল ইত্যাদি দাবীর অব্যবহিত পরই তাদের ওপর লাঞ্ছনা ও দুর্ভিক্ষ চাপিয়ে দেয়ার কথা উল্লেখ করা হয়েছে। কারণ এটা তাদের তৎকালীন আচরণের সাথে মানানসই ছিলো । তারা মিশরে অবমাননাকর জীবন যাপন করছিলো, তারপর ' আল্লাহ তায়ালা তা থেকে তাদেরকে মুক্তি দিলেন । অথচ অপমান ও নিপীড়নের দেশ মিশরে যে সুস্বাদু খাদ্য তারা খেত আজ আবার তারই লালসায় তারা অস্থির হয়ে উঠেছে। এই কথা স্বরণ করানোর জন্যই তিনি তাদেরকে বলেছেন যে, ‘তোমরা মিশরে চলে যাও ৷' যিলাল ১ম ১৯১৭ www.icsbook.info

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।