‘রেজ্য' শব্দটার অর্থ হলো শাস্তি বা আযাব । আর 'ফুসুক’ অর্থ অবাধ্যতা ও বিদ্রোহ । এটা ছিল বনী ইসরাঈলের অনেকগুলো অপকর্মের একটি । মরুভূমিতে খাদ্য সরবরাহ করা ও যাত্রাপথে মেঘের ছায়াদানের মতো আল্লাহ তায়ালা তাদেরকে সেচের সুবিধাটাও দিয়েছিলেন অলৌকিক পন্থায় । আল্লাহ তায়ালা স্বীয় নবী হযরত মূসা (আ.)-এর মাধ্যমে যে বিপুলসংখ্যক মো‘জেযা দান করেছিলেন, এটি ছিলো তারই অন্যতম । তাদেরকে দেয়া এই নেয়ামত এবং এর প্রতিদানে তাদের আচরণ কেমন ছিলো, সে কথা কোরআন এখানে স্মরণ করিয়ে দিয়েছে, ‘(সে কথাও তোমরা স্মরণ করো) যখন মূসা তার লোকদের পানি সরবরাহের জন্যে আমার কাছে দোয়া করলো, আমি তাকে বললাম, তোমার হাতের লাঠি দিয়ে তুমি (এই) পাথরে আঘাত করো, ....... এরা ক্রমাগত আল্লাহর আয়াত (নিদর্শন সমূহকে) অস্বীকার করতে থাকলো এবং আল্লাহর নবীদের অন্যায়ভাবে হত্যা করতে শুরু করলো, আর এসব কিছুই ছিলো তাদের আল্লাহর সাথে না-ফরমানী ও সীমালংঘন করার পরিণতি!’ (আয়াত ৬০-৬১) হযরত মূসা (আ.) তার জাতির জন্য পানি চেয়েছিলেন আল্লাহ তায়ালা সে প্রার্থনা মনযুর করেছিলেন। তিনি তাকে একটা নির্দিষ্ট পাথরে নিজ লাঠি দিয়ে আঘাত করতে বলেছিলেন। আঘাতের সাথে সাথেই ১২টা ঝর্ণার সৃষ্টি হয়ে গেলো । হযরত ইয়াকুবের অপর নাম ছিল ইসরাঈল । তার ১২টি ছেলে ছিল এবং তাদের থেকে ১২টি গোত্রের সূত্রপাত হয়েছিল। কোরআনে তারা ‘আশারাত' নামে পরিচিত এবং তাদের কথা কোরআনে বারবার উল্লেখ করা হয়েছে বনী ইসরাইঈলে গোত্রীয় ব্যবস্থা চালু ছিলো এবং প্রত্যেক গোত্র তার প্রধান পূর্ব পুরুষের নামে পরিচিত ছিলো। এ জন্য আল্লাহ তায়ালা বলেন, প্রত্যেক গোত্র নিজ, নিজ পানির উৎস চিনে নিলো ৷ অর্থাৎ প্রত্যেক গোত্র একটা করে ঝর্ণা বেছে নিলো । অতপর তাদেরকে বলা হলো, ‘আল্লাহর দেয়া রেযেক থেকে পানাহার করো এবং পৃথিবীতে অরাজকতা বিস্তার করোনা ।' এ উক্তির মধ্য দিয়ে একদিকে যেমন তাদেরকে পানাহারের অনুমতি দেয়া হয়েছে, অপরদিকে তেমনি গোলযোগ ও অরাজকতা ছড়ানো ও সীমাতিক্রম করা থেকে সাবধানও করা হয়েছে । বনী ইসরাঈল তরুলতাশূন্য প্রান্তরময় মরুভূমির মধ্য দিয়ে চলছিলো । আকাশ থেকে যেন আগুন ঝরে পড়ছিল। আল্লাহ তায়ালা এহেন পরিস্থিতিতে পাথর থেকে পানি ও আকাশ থেকে মধূর মত মিষ্ট ‘মান' এবং ‘সালওয়া’ পাখী রূপে খাদ্য নাযিল করলেন কিন্তু তা সত্ত্বেও বনী ইসরাঈলের স্বভাবগত হীনমন্যতা ও অন্যান্য কু-খাসলাত কিছুমাত্র কমলোনা । এগুলো তাদেরকে সেই মহৎ উদ্দেশ্য পূরণ করার যোগ্য হতে দিলোনা যার জন্য তাদেরকে মিশর থেকে বের করে আনা হয়েছিলো এবং উষার মরু অতিক্রম করানো হচ্ছিল । আল্লাহ তায়ালা স্বীয় নবী হযরত মূসার নেতৃত্বে তাদেরকে ফেরাউনের গোলামী থেকে মুক্ত করিয়ে এনেছিলেন এই উদ্দেশ্যে যে, তারা পবিত্র ভূমি ফিলিস্তিন দখল করবে এবং লাঞ্চনাকর অবস্থা থেকে মুক্ত হয়ে সম্মানজনক অবস্থানে অধিষ্ঠিত হবে কিন্তু তারা এই উপলব্ধি করতে পারেনি যে, স্বাধীনতার জন্য কত মূল্য দিতে হয় এবং সম্মান ও প্রতিপত্তির জন্য কত দায়িত্ব বহন করতে হয় । আল্লাহ তায়ালা তাদের ওপর যে মহান আমানত অর্পণ করতে চেয়েছিলেন তার জন্য যথেষ্ট ত্যাগ ও কোরবানীর প্রয়োজন ছিল। কিন্তু তারা এই উচ্চ মূল্য দিতে এবং দায়িত্ ও ত্যাগ স্বীকারে প্রস্তুত ছিল না । তারা নিজেদের অভ্যাসগত খাদ্য পানীয়ের লালসা ত্যাগ করতে ও নতুন পরিস্থিতির সাথে নিজেদেরকে www.icsbook.info
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।