তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

গযব নাযিল করলাম, (মূলত) এটা ছিলো তাদের নিজেদেরই গুনাহর ফল ।' (আয়াত ৫৮-৫৯) কোনো কোনো বর্ণনা অনুসারে ‘জনপদ’ দ্বারা এখানে বাইতুল মাকদেসকে বুঝানো হয়েছে। বনী ইসরাঈল মিশর থেকে হিজরত করার পর আল্লাহ তায়ালা তাদেরকে এখানে প্রবেশ করার আদেশ দেন। সেই সাথে সেখানে অবস্থানরত 'আমালেকাদের’ উচ্ছেদ করারও নির্দেশ দেন। কিন্তু বনী ইসরাঈল এ আদেশ মানতে অস্বীকার করে এবং বলে, ‘হে মূসা! আমরা কখনো ওখানে প্রবেশ করবো না, ওরা বেরিয়ে গেলেই আমরা ঢুকবো ৷' সেই জনপদ প্রসঙ্গে তারা তাদের নবী হযরত মূসা (আ.) কে আরো বললো, ‘ওরা যতক্ষণ ওখানে আছে ততক্ষণ আমরা কিছুতেই ঢুকবো না। কাজেই তুমি আর তোমার মাবুদ গিয়ে লড়াই করো। আমরা এখানেই বসে রইলাম ৷’ (সূরা আল মায়েদা-২৪) বনী ইসরাঈলের এই বিদ্রোহ ও গোয়ার্তুমির কারণে আল্লাহ তায়ালা তাদেরকে এই শাস্তি দিলেন যে, তারা মরুভূমিতে ৪০ বছরব্যাপী উদভ্রান্ত হয়ে ঘুরে বেড়াতে থাকলো । অবশেষে বনী ইসরাঈলের পরবর্তা বংশধররা হযরত ইউশা ইবনে নূরের নেতৃত্বে শহরটি জয় করে ও তাতে প্রবেশ করে । কিন্তু আল্লাহ তায়ালা যেরূপ সেজদাবনত হয়ে বিনয় ও নমতা প্রদর্শন করতে করতে ও গুনাহ মাফ চাইতে চাইতে শহরে প্রবেশ করার আদেশ দিয়েছিলেন, সেভাবে তারা প্রবেশ করেনি । বরঞ্চ কথাটাও তারা পাল্টে ফেলে । যে কথা বলার নির্দেশ দেয়া হয়েছিলো, তার পরিবর্তে অন্য কথা তারা বললো । বনী ইসরাঈলের ইতিহাসের যে যুগটি নিয়ে এখানে আলোচনা চলছে, তাহলো হযরত মূসার যুগ ৷ কিন্তু আলোচনার ধারাবাহিকতায় যে ঘটনা এখানে তুলে ধরা হয়েছে, তা হযরত মূসার পরের আমলের ঘটনা ৷ অথচ বর্ণনা এমনভাবে করা হয়েছে যে দু'টোকে একই যুগের ব্যাপার বলে মনে হয়। এ কারণ এই যে, কোরআন বনী ইসরাঈলের সমগ্র ইতিহাসকে একটি অখন্ড একক ঘটনা রূপে বিবেচনা করে। কি প্রাচীন যুগ, কি মধ্যযুগ কি বর্তমান (অর্থাৎ কোরআন নাযিল হওয়াকালীন) যুগ, তাদের প্রতিটি যুগই একইরকম আনল্লাহদ্রোহিতা, ভ্রষ্টতা ও বিশ্বাসঘাতকতায় পরিপূর্ণ ৷ ঘটনা যাই হোক, সেটা ছিলো মদীনার ইহুদীদের কাছে সুপরিচিত ছিলো এবং সে হিসাবেই কোরআন ইহুদীদেরকে তাদের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। আল্লাহ তায়ালা তাদেরকে সাহায্য করেছিলেন, আর সেই সাহায়্য পেয়েই তারা সেই জনপদে প্রবেশ করেছিলো ।। তিনি তাদেরকে বিনীতভাবে প্রবেশ করতে ও ক্ষমা প্রার্থনা করতে আদেশ দিয়েছিলেন, আর তা করলে তাদেরকে ক্ষমা করবেন এবং যারা বাড়তি সৎকর্ম করবে তাদেরকে অতিরিক্ত অনুগ্রহে সিক্ত করবেন বলে ওয়াদাও করেছিলেন । কিন্তু ইহুদীদের চিরাচরিত স্বভাব অনুসারে তারা এ সবই অগ্রাহ্য করে। ‘যারা যুলুম করেছিলো, তারা তাদেরকে যে কথা বলতে আদেশ করা হয়েছিলো তা পাল্টে ফেললো এবং অন্য কথা বললো ।' এখানে শুধুমাত্র ‘যুলুমকারীদের’ কথা বলা হয়েছে। এর দু'টো কারণ হতে পারে। প্রথমত, যারা কথা পাল্টে ফেলেছিল ও যুলুম তথা অনাচারে লিপ্ত হয়েছিল, তারা ছিলো তাদের মধ্যকার একটি দল মাত্র, সবাই নয়। দ্বিতীয়ত, এ অপরাধে সবাই লিপ্ত ছিলো এবং এ কাজটাকে যুলুম বলে চিহ্নিত করার জন্যই এ কথা বলা হয়েছে- ‘তাই আমি যালেমদের ওপর আকাশ থেকে শাস্তি নাযিল করেছিলাম তাদের অবাধ্যতার পরিণামে ৷’ www.icsbook.info

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।