___________ ভাফসীর ফী যিলালিল কোরআন মানসিকতার উৎপত্তি হয়, মানুষের স্বভাব চরিত্রকে ধ্বংস করার ব্যাপারে তার চেয়ে অধিক কার্যকর জিনিস আর হয় না। একনায়কত্ব মানুষের সকল সদগুণ বিনষ্ট করে দেয় এবং তার স্বভাব চরিত্রে দাসসুলভ বৈশিষ্ট্যের জন্ম দেয় । দাসসুলভ চরিত্রের বৈশিষ্ট্য হলো, বেত্রাঘাত পড়ার সাথে সাথে আত্মসমর্পণ করা, বেত ওঠাবার সাথে সাথে বিদ্রোহ ও অবাধ্যতা প্রদর্শন করা এবং কিছু সুখ সমৃদ্ধি ও শক্তি যোগানো হলেই অহংকারে মেতে ওঠা । এ সবই ছিলো বনী ইসরাঈল জাতির চিরাচরিত বৈশিষ্ট্য এবং তাদের চরিত্র ছিলো চিরকালই অনুরূপ । এ জন্যেই তাদের এই ধর্মদ্রোহিতা ও একগুঁয়েমি, বলা হয়েছে- ‘তোমরা যখন মূসাকে বলেছিলে, আমরা আল্লাহকে সরাসরি নিজেদের চোখে না দেখলে কখনো তার ওপর ঈমান আনবো না । তখন (এ ধৃষ্টতার শাস্তি হিসেবে) মুহূর্তের........ তারা আমার কোনোই ক্ষতি করেনি, (বরং আমার নির্দেশ অমান্য করে) তারা নিজেরাই নিজেদের ওপর যুলুম করেছে’ (আয়াত ৫৫-৫৭) একারণে আল্লাহ তায়ালা তাদেরকে সেই নিদিষ্ট সময়ে তুর পাহাড়ের ওপর থাকাকালেই তাদেরকে বিদ্রোহের শাস্তি দিলেন, ‘ফলে এক বিকট শব্দ তোমাদের ওপর আঘাত হানলো (এবং তাতে তোমাদের মৃত্যু ঘটলো ।) এটা তোমাদের চোখের সামনেই ঘটেছিলো ।' পুনরায় আল্লাহর রহমত তাদের ওপর বর্ষিত হয় এবং তাদেরকে বাচার সুযোগ দেয়া হয়, যাতে তারা তা মনে রাখে ও শোকর করে। এই নেয়ামতের কথা আল্লাহ তায়ালা এখানে স্মরণ শোকর কর ।' আল্লাহ তায়ালাতাদেরকে এটাও স্মরণ করিয়ে দিচ্ছেন যে, তিনি তাদেরকে সেই মরু ভূমিতে মজার মজার খাবার সরবরাহ করে বাচিয়ে রেখেছিলেন এবং মরুভূমির ভয়ঙ্কর উত্তাপ ও প্রচন্ড: রৌদ্র থেকে অত্যন্ত স্মেহ ও যত্নের সাথে তাদের রক্ষা করেছিলেন। সেখানে তাদের নিজেদের কোন চেষ্টা তৎপরতা চালানোর কোনো উপায়ই ছিলোনা । বিভিন্ন রেওয়ায়াত থেকে জানা যায় যে, আল্লাহ তায়ালা বনী ইসরাঈলকে যাত্রার শুরু থেকেই মেঘ দিয়ে ছায়া দিয়ে যাচ্ছিলেন। মেঘ বৃষ্টিহীন রৌদ্রতপ্ত মরুভূমি জ্বলন্ত নরকে পরিণত হয়। আবার সেই একোই মরুভূমি মেঘ ও বৃষ্টি পেয়ে আর্দ্ ও সরস হয়ে জীবন ধারনের উপযোগী হয়ে ওঠে ৷ রেওয়ায়েত থেকে আরো জানা যায় যে, আল্লাহ তায়ালা তাদের জন্যে ‘মান’ নামক মধুর মত মিষ্টি এক ধরনের তৈরী খাবার এবং ‘সালওয়া’' নামক এক ধরনের পাখির ব্যবস্থা করেন । ‘মান’ থাকতো গাছের ওপর রক্ষিত আর ‘সালওয়া' নামক একধরনের পাখি প্রচুর পরিমাণে নাগালের মধ্যেই পাওয়া যেতো । এভাবে তাদের জন্যে উপাদেয় খাদ্য ও আরামদায়ক বাসস্থানের ব্যবস্থা হয়ে গিয়েছিলো এবং এসব পবিত্র জিনিস তাদের জন্যে বৈধ করা হয়। কিন্তু বনী ইসরাঈল কি এ জন্যে কিছুমাত্র কৃতজ্ঞ হয়েছে এবং সৎপথ অবলম্বন করেছে? আয়াতের শেষাংশের মন্তব্য থেকে এ কথাই জানা যাচ্ছে যে, তারা অন্যায় ও অসদাচরণ এবং কুফরীর পথই অবলম্বন করেছে। তবে এর কুফল অন্য কাউকে নয়, স্বয়ং তাদেরকেই ভোগ করতে হয়েছে। তাদের যুলুম তাদের নিজেদের ওপরই পতিত হয়েছে। এ কথাই আল্লাহ তায়ালা এভাবে বলেছেন, ‘তারা আমার ওপর নয়, বরং নিজেরাই নিজেদের ওপরই যুলুম করেছে ৷’ বনী ইসরাঈল তথা ইহুদীদের ভ্রষ্টতা, পাপাচার ও অবাধ্যতার আরো বিবরণ নিয়ে আলোচনা এগিয়ে চলেছে,, ‘(সে কথাও স্মরণ করো,) আমি যখন তোমাদের বলেছিলাম, তোমরা এই www.icsbook.info
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।