তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

নাফরমানদেরকে হত্যা করো । এতে করে হত্যাকারী নিজেকে ও অপরাধীকে পাপমুক্ত ও পবিত্র করতে সক্ষম হবে। বনী ইসরাঈলের সেই ভয়াবহ প্রায়শ্চিত্তের ঘটনা সম্পর্কে ইতিহাস থেকে এটুকুই জানা যায়। এটা সত্যিই অত্যন্ত কঠিন ও নিষ্ঠুর কাজ ছিলো । ভাই কর্তৃক ভাইকে হত্যা করতে হয়েছিলো । স্বেচ্ছায় নিজেকে হত্যা করার মতই তা যন্ত্রণাদায়ক হয়ে দাড়িয়েছিলো । কিন্তু মানুষের স্বভাব ও চরিত্র নষ্ট ও দুর্বল হতে হতে যখন এতটা ক্ষীণ হয়ে পড়ে যে, তা আর স্বেচ্ছায় অন্যায় ও অসততা থেকে বিরত থাকতে পারে না, তখন সেই নষ্ট স্বভাবকে শোধরানোর জন্যে এধরনের কঠোর ও নির্মম ব্যবস্থা নেয়া অপরিহার্য হয়ে দাড়ায় এবং বনী ইসরাঈলের ক্ষেত্রেও তাই হয়েছিলো তারা যদি অন্যায় থেকে সংযত থাকতো, তাহলে তাদের নবীর অনুপস্থিতিতে বাছুর | পূজায় লিপ্ত হতো না । কথায় যখন আর চরিত্র শোধরানো সম্ভব হয় না তখন তরবারি দিয়েই তা শোধরাতে হয় এবং এমন কঠোর শাস্তি দিতে হয় যা সংশোধনকে নিশ্চিত করে। এভাবে শাস্তি বিধানের পর আল্লাহর রহমত নাযিল হলো এবং তারা ক্ষমা পেলো । সে কথাই আল্লাহ তায়ালা স্মরণ করিয়ে দিয়েছেন এই বলে, ‘অতপর তিনি তোমাদেরকে ক্ষমা করলেন । তিনি ক্ষমাশীল ও দয়াশীল !' কিন্তু বনী ইসরাঈল বনী ইসরাঈলই । তারা তাদের চিরাচরিত ও স্বভাবসুলভ গোয়ার্তুমি, স্থূল অনুভূতি, বস্তুবাদী চিন্তা এবং গায়ব বা অদৃশ্য তত্ত্ব অস্বীকার করার প্রবণতা ত্যাগ করতে পারেনি । তাই আকস্মিকভাবে তারা দাবী করে বসলো যে, আল্লাহকে প্রকাশ্য দিবালোকে দেখবার সুযোগ দিতে হবে । সবচেয়ে বিস্ময়ের ব্যাপার এই যে, যারা এই দাবী জানালো, তারা ছিলো স্বয়ং হযরত মূসা (আ.) কর্তৃক বিশেষভাবে বাছাইকৃত বনী ইসরাঈলের ৭০ জন প্রতিনিধি । নির্ধারিত সময়ে তার সাথে সিনাই পর্বতে হাযির হয়ে আল্লাহর হুকুম মেনে চলার ব্যাপারে পুনরায় অংগীকারাবদ্ধ হওয়ার জন্যে তিনি তাদেরকে নির্বাচন করেছিলেন । সে ঘটনাও ইতিপূর্বে নাযিল হওয়া মক্কী সূরাগুলোতে সবিস্তারে বর্ণিত হয়েছে। তারা আল্লাহকে নিজেদের চোখে না দেখে মূসার ওপর ঈমান আনতে অস্বীকার করতে লাগলো। আর কোরআন এখানে মদীনার ইহুদীদের সামনে তাদের পূর্ব-পরুষদের সেই ধর্মদ্রোহিতার বিবরণ তুলে ধরছে, যাতে তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে, তারা রসূল (স.)-এর সাথে যে হঠকারিতা ও একণুঁয়েমির মনোভাব দেখাচ্ছে, তা তাদের পূর্ব-পুরুষদের একণগুঁয়েমির সাথে তুলনীয় ও সাদৃশ্যপূর্ণ । আজ যেমন তারা রসূল (স.)-এর কাছে অলৌকিক ঘটনাবলী দেখতে চাইছে এবং কিছুসংখ্যক মোমেনকে রসূলের সত্যবাদিতা পরখ পূর্বপুরুষরাও তা করেছিলো। ৫৫, ৫৬, ও ৫৭ নং আয়াতে এ বিষয়টিই তুলে ধরা হয়েছে এবং বলা হয়েছে যে, স্থূল বস্তুবাদী অনুভুতিই তাদের জ্ঞানার্জনের একমাত্র উপায় ৷ অন্য কথায়, গোয়ার্তুমি ও হঠকারিতাই তাদের একমাত্র বৈশিষ্ট । আল্লাহর নিদর্শনাবলী, সহায় সম্পদ ও ক্ষমা ইত্যাদি যতোই দেয়া হোক না কেন, তা ইন্দ্িয়ানুভূত জিনিস ছাড়া অন্য কিছু বিশ্বাস করে না- এমন স্থূল চেতনাসম্পন্ন লোকদের স্বভাবে কোনো পরিবর্তন আনে না । তারা আল্লাহর যাবতীয় নিদর্শনাবলী ও নেয়ামত ইত্যাদি সত্ত্বেও আল্লাহর রসূলের দাওয়াতে সাড়া দেয়া তো দূরের কথা, নানাভাবে তর্কে লিপ্ত হয়ে তা প্রতিরোধের চেষ্টা করে এবং আল্লাহর শাস্তি সংঘটিত না হওয়া পর্যন্ত তাতে সাড়া দেয় না। এ থেকে বুঝা যায় যে, ফেরাউনের গোলামীর কারণে বনী ইসরাঈলের স্বভাব-চরিত্র অত্যন্ত শোচনীয়ভাবে বিনষ্ট ও বিকৃত হয়ে গিয়েছিলো ৷ দীর্ঘস্থায়ী একনায়কত্বের অধীনে যে গোলামীর www.icsbook.info

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।