তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

‘সে নির্যাতনে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে কঠিন পরীক্ষা নিহিত ছিলো ।' এবার নির্যাতন থেকে কিভাবে বনী ইসরাঈলকে পরিত্রাণ দেয়া হলো, তার বর্ণনা আসছে । স্মরণ করো, যখন আমি সমুদ্রকে বিদীর্ণ করেছিলাম এবং তোমাদের জন্যে রাস্তা বানিয়ে তোমাদেরকে নিরাপদে পার করিয়ে দিয়েছিলাম । সেখানেই তোমাদের সামনে ফেরাউনের লোক লঙ্করকে ডুবিয়ে মেরেছিলাম ৷' এই পরিত্রাণের কাহিনী ইতিপূর্বে নাযিল হওয়া মক্কী সূরাগুলোতে বিস্তারিতভাবে বিবৃত হয়েছে। বনী ইসরাঈলরা এ কাহিনী ভালো করেই জানতো । এখানে শুধুমাত্র স্বৃতিচারণ করে তাদেকে স্মরণ করিয়ে দেয়া হয়েছে। এখানে বর্ণনাভংগীর চমৎকারিত্ব লক্ষ্যনীয় । সমসাময়িক বনী ইসরাঈলকে কথাগুলো এমনভাবে বলা হয়েছে, যেন মনে হয়, তারা সমুদ্রের বিদীর্ণ হওয়াকে নিজেরাই স্বচক্ষে দেখছিলো। তারা' যেন হযরত মূসার নেতৃত্বে বনী ইসরাঈলের মুক্তি লাভ ও সমুদ্র অতিক্ৰমের দৃশ্যের এত নিকটে অবস্থান করছে যে, তা স্পষ্টই দেখা যাচ্ছে প্রাচীন স্মৃতিকে জীবন্ত ঘটনার আকারে তুলে ধরার এই বাকরীতি কোরআনের বর্ণনাশৈলীর এক বিস্ময়কর বৈশিষ্ট । মিসর থেকে বনী ইসরাঈলের মুক্তি লাভ করে বেরিয়ে যাওয়ার পর তাদের যাত্রা অব্যাহত থাকে সেই যাত্রার অগ্রগতি সম্পর্কে কোরআনের বর্ণনাও তাল মিলিয়ে এগিয়ে চলেছে, ‘(আরো স্মরণ করো) যখন মূসাকে আমি (বিশেষ দায়িত্ব প্রদানের উদ্দেশ্যে) ৪০ রাতের জন্যে আমার কাছে ডেকে পাঠিয়েছিলাম, তার (চলে যাওয়ার) পর তোমরা একটি....... আল্লাহর কাছ থেকে তোমাদের জন্যে কল্যাণ রয়েছে, অতপর আল্লাহ তায়ালা তোমাদের তওবা কবুল করলেন, (কারণ) তিনি বড়ই ক্ষমাশীল ও অনুগ্রহকারী । (আয়াত ৫১-৫৪) হযরত মূসা (আ.) যখন আল্লাহর আমন্ত্ৰণক্ৰমে বিশেষ কর্মসূচীতে পাহাড়ে গেলেন তখন তার অনুপস্থিতিতে বনী ইসরাঈল কিভাবে বাছুরকে পূজার যোগ্য মনে করলো এবং পূজা শুরু করলো, সে কাহিনী সূরা 'ত্বা হায়ে’ বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। সূরা ত্বা’হা মক্কী সূরা এবং তা আলোচ্য সূরার আগেই নাযিল হয়েছিলো । এখানে তাদের জানা কাহিনীকে শুধু মনে করিয়ে দেয়াই উদ্দেশ্য । তাদেরকে স্মরণ করিয়ে দেয়া হচ্ছে- যে নবী তাদেরকে ফেরাউনী নির্যাতন থেকে আল্লাহরই নামে ও অনুগ্রহে বাচিয়ে নিয়ে এলেন, সেই নবীর একটু সাময়িক অনুপস্থিতির সুযোগ নিয়েই তারা বাছুর পূজার দিকে ঝুঁকে পড়লো । এই বাছুর পূজাকে যুলুম বা বাড়াবাড়ি বলে অভিহিত করা হয়েছে। একথা বলার অপেক্ষা রাখে না যে, বাছুর পূজারীদের অত্যাচার-নির্যাতনের কবল থেকে যিনি রক্ষা করলেন, সেই আল্লাহর এবাদাত ত্যাগ করে ও নবীর নিষেধাজ্ঞা উপেক্ষা করে যারা বাছুর পূজায় লিপ্ত হয় তাদের মত যালেম জাতি আর কে হতে পারে? কিন্তু এতদসত্তববেও আল্লাহ তায়ালা তাদেরকে ক্ষমা করলেন এবং তাদের নবীকে তাওরাত দিলেন। এই তাওরাতে হক ও বাতিলের বাছ-বিচারের ব্যবস্থা দেয়া হয়েছিলো তাদেরকে ক্ষমা করা ও.তাওরাত দেয়ার উদ্দেশ্য ছিলো এই যে, হয়তো তারা এ গোমরাহীর পর নতুন করে সুপথে চলতে আরম্ভ করবে। বনী ইসরাঈলকে এই ক্ষমা লাভ করতে কঠিন প্রায়শ্চিত্ত করতে হয়েছিলো তা না করে তাদের উপায়ও ছিলো না । নিষ্ঠুর কাফফারা ও কঠোর শাস্তি ছাড়া তাদের পাপাসক্ত স্বভাব প্রকৃতিকে পবিত্র করার আর কোনো পথ ছিলো না । তাই নির্দেশ দেয়া হয়েছিলো, “নিজেদের লোকদেরকে তোমরা হত্যা করো।’ অর্থাৎ যারা অনুগত ও নিরপরাধ, তারা অপরাধী ও EE) www.icsbook.info

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।