তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

ব্যবহারের তাৎপর্য এই যে. কোরআন নাযিলের সময় যারা কুফরী ও নাফরমানীতে লিপ্ত ছিলো এবং পরেও যারা লিপ্ত হবে, তাদের সবাইকে এই বিধির আওতার্ভুক্ত করা হয়েছে। এরপর আল্লাহ তায়ালা এক এক করে বনী ইসরাঈলের প্রতি তার দেয়া অনুগ্রহসমূহের বিবরণ দিচ্ছেন। কিভাবে সেই অনুগ্রহ সমূহের না-শোকরী করে তারা বিপথগামী হয়েছে তাও এখানে বলা হয়েছে বনী ইসরাঈলের ওপর আল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুগ্রহ ছিলো তাদেরকে ফেরাউনের লোকদের দাসত্ব ও নিষ্ঠুর নির্যাতন থেকে রক্ষা করা । তিনি বলেন, ‘(তোমরা সেদিনের কথাও স্মরণ করো) যখন আমি তোমাদের ফেরাউনের লোকদের (গোলামী) থেকে মুক্তি দিয়েছিলাম, তারা তোমাদের........ আমি ফেরাউন ও তার দলবলকে সমুদ্রে ডুবিয়ে দিয়েছি, এসব কিছু তো তোমরা নিজেরা নিজেদের চোখেই দেখেছো!’ (আয়াত |* 8৯-৫০) এখানে আল্লাহ তায়ালা সমসাময়িক বনী ইসরাঈল বংশধরের মানসপটে তাদের পূর্ব-পুরুষদের ওপর পরিচালিত নিগ্ৰহ নির্যাতন ও তা থেকে মুক্তির দৃশ্যকে ছবির মত ফুটিয়ে তুলেছেন, যেন অনেক দূরবর্তী কালের অধস্তন পুরুষ হয়েও তারা তা হৃদয়ঙ্গম করতে পারে। আয়াতে উল্লিখিত শব্দটি সাধারণত গবাদি পশুর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে । আভিধানিকভাবে-এর ধাতুগত অর্থ দাড়ায় পশুকে (চরে বেড়িয়ে ঘাষ খেয়ে বাচার জন্যে) স্থায়ীভা বে চারণভূমিতে ছেড়ে দেয়া । এভাবে আয়াতের বক্তব্যটা এ রকম দাড়ায়, স্মরণ করো আমি ফেরাউনের দলবলের কবল থেকে তোমাদেরকে এমন অবস্থায় মুক্ত করেছিলাম যখন তারা তোমাদের ওপর নির্যাতনকে দীর্ঘস্থায়ী করে তুলছিলো এবং সেই নির্যাতনই যেন তোমাদের স্থায়ী খাদ্যে পরিণত হয়েছিলো অর্থাৎ তার৷ তোমাদেরকে নির্যাতন খেয়ে খেয়ে অনির্দিষ্ট কাল পর্যন্ত বেঁচে থাকতে বাধ্য করছিলো, যেমন পশুকে চারণ ভূমির ঘাস খেয়ে বেচে থাকতে বাধ্য করা হয়। সেই নির্যাতনের একটা মর্মান্তিক দিক ছিলো এই যে, তারা পুরুষদের যবাই করে খতম করছিলো আর নারীদেরকে বাচিয়ে রাখছিলো, যাতে বনী ইসরাঈলের জনবল ও বাহুবল খর্ব হয় এবং দায়-দায়িত্বের বোঝা ভারী হয় । এরপর মুক্তির দৃশ্য দেখানোর আগে মন্তব্য করা হয়েছে যে, সে নির্যাতনে আল্লাহর তরফ থেকে কঠিন পরীক্ষা নিহিত ছিলো। এ মন্তব্য করার উদ্দেশ্য তাদেরকে ও অন্যান্য মযলুম মানুষকে অনুধাবন করানো যে, বান্দাহ যে কোনো বিপদেই পতিত হোক, সেটা তার জন্যে পরীক্ষা । যে ব্যক্তি এ সত্য অনুধাবন করে, সে বিপদ দ্বারা উপকৃত হয় ও শিক্ষা গ্রহণ করে। বস্তুত, কোন দুঃখ-কষ্টই ক্ষতিকর হয় না-যদি বিপদগ্রন্থ ব্যক্তি বুঝতে পারে যে, সে একটা পরীক্ষার মুহূর্ত অতিক্রম করছে যার দ্বারা উপকৃত হতে পারলে পরিণামে কল্যাণ সাধিত হবে। এটা যে ব্যক্তি বুঝতে পারে, যে ব্যক্তি কষ্টদায়ক অভিজ্ঞতা থেকে জ্ঞান ধৈর্য্য ও সহিষ্ণুতার মত ইহলৌকিক পাথেয় সংগ্রহ করতে পারে এবং আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান লাভের আশা পোষণ, তার কাছ কাকুতি মিনতি করে অব্যাহত প্রার্থনা, তার পক্ষ থেকে পরিত্রাণের ব্যবস্থা আসার অপেক্ষা করা এবং তার রহমত থেকে নিরাশ না হওয়ার মাধ্যমে পারলৌকিক পাথেয় সঞ্চয় করতে পারে সে ব্যক্তি দুঃখ কষ্ট ও বিপদ মুসিবত হাসিমুখে বরণ করে নিতে পারে। এই পটভূমিতে আল্লাহর এ মন্তব্যের তাৎপর্য সহজেই বুঝা যায়, [লবন তল লাল ১ www.icsbook.info

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।