সেই নেয়ামতের কথা স্মরণ করো, যা আমি তোমাদের দান করেছি (আমার সেই নেয়ামতের ........... কাউকে ছেড়েও দেয়া হবে না, না তাদের (সেদিন) কোনো রকম সাহায্য করা হবে!’ (আয়াত ৪৭-৪৮) কৃতম হইলহুদী জাতি বনী ইসরাঈলকে সারা দুনিয়ার শ্রেষ্ঠ জাতিতে পরিণত করা তাদের খেলাফত কালীন সময়ের মধ্যে সীমিত ৷ পরে তারা যখন আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহে লিপ্ত হয়ে তার নবীদের বিকরুদ্ধাচরণ করে, তাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও নেয়ামতের অকৃতজ্ঞতা প্রদর্শন করে এবং তাদের দায়িত্ব কর্তব্য ও অঙ্গীকার বিস্মৃত হয়, তখন আল্লাহ তায়ালা তাদের ব্যাপারে তার সিদ্ধান্ত ঘোষণা করেন যে, তারা আল্লাহর অভিশাপ ও গযবের পাত্র এবং লাঞ্চনা-গঞ্জনা ও অপমানের শিকার হয় । তাদেরকে ছিন্ন ভিন্ন করে দেয়া হয় এবং তাদের জন্যে আল্লাহর আযাব ও ধিক্কার পাঠানো হয়৷ বিশ্বের শ্রেষ্ঠ জাতির মর্যাদা দানের কথা মদীনার ইহাীদের স্মরণ করিয়ে দেয়ার অর্থ এই যে, তৎকালে আল্লাহ্ তায়ালা তাদের প্রতি যে বিশেষ অনুগ্রহ বিতরণ করেছিলেন এবং তাদেরকে যে বিশেষ দায়িত্ব দিয়েছিলেন তার কথাই স্মরণ করিয়ে দেয়া হয়েছে। এর দ্বারা আল্লাহ তায়ালা তাদেরকে মহানবীর নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন ও ইসলামী সংগঠনে যোগ দিতেও উৎসাহিত করেছেন। কেননা এভাবে তারা পুনরায় সেই সম্মানিত আসনে অধিষ্ঠিত হবার এবং আল্লাহর অর্পিত সেই দায়িত্ব পুনরায় গ্রহণ করতে পারে, যা গ্রহণ করতে যাচ্ছে। এতে করে তারা তাদের পূর্ব পুরুষদের প্রতি আল্লাহর অনুগ্রহ বর্ষণের কৃতজ্ঞতা প্রকাশেরও সুযোগ পাবে। কিন্তু আল্লাহর অনুখহ ও নেয়ামতের প্রতি উৎসাহিত করার সাথে সাথে কেয়ামতের সেই ভয়াবহ দিন সম্পর্কেও হুশিয়ারী উচ্চারণ করা হচ্ছে, যেদিনের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে, ‘কেউ কারো কাজে আসবে না ৷' বস্তুত, আল্লাহর আইনে সব কিছুরই পরিণাম ব্যক্তিগতভাবে প্রতিফলিত হয়ে থাকে। হিসাব নিকাশও ব্যক্তিগত । প্রত্যেক মানুষ শুধু তার নিজের ব্যাপারেই জবাবদিহী করবে, অন্য কারো কোনো সাহায্য করতে পারবে না। এটা ইসলামের এক সুমহান মূলনীতি । মানুষের ইচ্ছার স্বাধীনতা, ভালো-মন্দ বাছ-বিচারের অবাধ ক্ষমতা এবং আল্লাহর পূর্ণ ন্যায়বিচার নীতি থেকেই ব্যক্তিগত জবাবদিহী ও পরিণাম ফল সংক্রান্ত এই মূলনীতির উৎপত্তি । মানুষকে তার শ্রেষ্ঠত্ব মহত্বের ব্যাপারে সচেতন করে তোলা এবং মর্যাদা সচেতন রাখা আর তার বিবেককে সার্বক্ষণিক সতর্কতা ও জাগরণ সৃষ্টি করে রাখার ব্যাপারে এ মূলনীতির নিখুঁত ও সুষ্ঠু ভূমিকা রয়েছে। বস্তুত, মানুষের আত্মমর্যাদা সচেতনতা আত্ম সম্মানবোধ এবং তার বিবেকের সদা জাগ্রতাবস্থা এই দুটো জিনিস সম্মিলিতভাবে মানুষের নৈতিক শিক্ষার অন্যতম উপাদান । তাছাড়া যেসব মানবিক মূল্যবোধ ও গুণবৈশিষ্টের বলে ইসলাম মানুষকে অন্যান্য সৃষ্টির চেয়ে সম্মানিত বলে গণ্য করে, এটা তারও অন্যতম । ‘কারো সুপারিশ গ্রাহ্য হবে না এবং কাউকে মুক্তিপণ নিয়েও ছাড়া হবে না ।' অর্থাৎ যে ব্যক্তি ঈমান ও পুণ্য কর্ম নিয়ে হাযির হবে না, তার পক্ষে কোন সুপারিশ কার্যকরী ও লাভজনক হবে না। অনুরূপভাবে কুফরী ও নাফরমানীর শাস্তি মাফ করার জন্যে কোন জরিমানা বা মুক্তিপণও গৃহীত হবে না । ‘এবং অপরাধীদের জন্যে কোথাও থেকে কোনো সাহায্যও আসবে না ৷' অর্থাৎ আল্লাহর আযাব থেকে কেউ তাদেরকে রেহাই দিতে পারবে না । এখানে তাদের জন্যে বহুবচন শব্দ ব্যবহৃত হয়েছে। কেননা অপরাধী হয়ে যারা উপস্থিত হবে তাদের সবার ক্ষেত্রেই কথাটা প্রজোয্য । আয়াতের শুরুতে একবচন ব্যবহার করার পর আয়াতের শেষভাগে বহুবচন www.icsbook.info
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।