তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

‘তোমরা ধৈর্য্য ও নামায দ্বারা সাহায্য চাও । অবশ্য তা একটা কঠিন কাজ । তবে যারা আল্লাহর অনুগত এবং যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে ও তার কাছে ফিরে যেতে হবে একথা বিশ্বাস করে তাদের জন্যে কঠিন নয় ।' অর্থাৎ সত্যকে মেনে নেয়ার দাওয়াত বিরাজমান পরিস্থিতির আলোকে খুবই কঠিন ও আয়াস সাধ্য ব্যাপার । তবে যারা আল্লাহর প্রতি নিরংকুশ ও নির্ভেজাল আনুগত্য পোষণ করে, তাকে ভয় করে, তার সাথে সাক্ষাৎ ও তার কাছে ফিরে যাওয়ার অনিবার্যতায় অবিচল বিশ্বাস রাখে তাদের কাছে কঠিন নয়। ‘ধৈর্যের দ্বারা শক্তি অর্জন’ কথাটা কোরআনে বহুবার উচ্চারিত হয়েছে। কারণ ধৈর্যই হলো যে কোন কঠিন অভিযানে অবতীর্ণ হবার অপরিহার্য উপকরণ ও পাথেয় । আর নিছক সত্যের | মৰ্যাদা দান ও সত্যকে সর্বোচ্চ স্থান দিয়ে বরণ করে নেয়ার খাতিরে এবং বাস্তবতাকে স্বীকার করে তাকে অনুসরণ করার তাগিদে কায়েমী নেতৃত্ব ও কর্তৃত্ব বিসর্জন দেয়ার মত কঠিন ও আয়াস সাধ্য কাজ আর নেই । প্রশ্ন থেকে যাচ্ছে নামায দ্বারা সাহায্য চাওয়ার তাৎপর্য কি? এর জবাব এই যে, নামায হলো আল্লাহ তায়ালা ও তার বান্দার মধ্যে সংযোগ ও মিলন ঘটানোর অন্যতম মাধ্যম । এটা এমন একটা যোগসূত্র যা থেকে, মন শক্তি আহরণ করে, আত্মা ঘনিষ্ঠতর সম্পর্ক বন্ধন অর্জন করে এবং মানস সত্তাও সকল পার্থিব সম্পদ সরঞ্জামের চাইতে উৎকৃষ্ট ও মূল্যবান এক পাথেয় লাভ করে রসূলুল্লাহ (স.) যখনই কোনো সংকটের মুখোমুখী হতেন তখনই নামাযের আশ্রয় নিতেন । নামাযই হলো আল্লাহর সাথে বান্দাহর সবচেয়ে শক্ত ও অটুট যোগসূত্র । এটা মানুষের আত্মা ও বিবেককে ওহি ও প্রজ্ঞার সাথে ঘনিষ্ঠ বন্ধনে আবদ্ধ করে। মোমেন যখনই আল্লাহর পথের পাথেয় সন্ধানে প্রবৃত্ত হবে, মধ্যাহ্নের ঝলসানো খরতাপে তণ্ত পিপাসার্ত হয়ে যখনই পানির জন্যে ছটফট করবে, সকল সাহায্য থেকে রিক্ত ও বঞ্চিত হয়ে যখন আল্লাহর সাহায্যের জন্যে হা হুতাশ করবে এবং সকল সঞ্চিত সম্বল নিঃশেষ হয়ে গেলে যখন দেউলিয়া হয়ে সম্বলের প্রত্যাশী হবে, তখন এই নামাযই তার হতাশা দূর করে তার মনোবাঞ্চা পূরনের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের উৎস হয়ে দাড়াবে । এ উৎস থেকে মোমেন ব্যক্তি চিরদিনই উপকৃত হতে সক্ষম । আল্লাহর সাথে সাক্ষাৎ ও তার কাছে প্রত্যাবর্তনের অনিবার্যতায় বিশ্বাস রাখা এবং সকল ব্যাপারে এই বিশ্বাসে অবিচল থাকা ধৈর্য্য ও সহিষ্ণুতা এবং তাকওয়া ও আল্লাহ তায়ালাভীতির একমাত্র উৎস । দুনিয়া ও আখেরাতের যথাযর্থ মূল্যমান নিরূপরও এর ওপরই নির্ভরশীল । এই মূল্যমান নিরূপণের মানদন্ড যখন নির্ভুলভাবে কাজ করবে তখন যথার্থই দেখা যাবে গোটা দুনিয়া একটা নগণ্য তুচ্ছ বস্তু । তখন আখেরাত তার আসল রূপ নিয়ে দেখা দেবে। ফলে কোনো বুদ্ধি বিবেচনা সম্পন্ন মানুষ আখেরাতকে অগ্রগণ্য মনে করে বরণ করে নিতে বিন্দুমাত্রও কুণ্ঠিত হবে না। এখানে প্রাথমিকভাবে যদিও বনী ইসরাঈলকে লক্ষ্য করে নির্দেশ দেয়া হয়েছে, কিন্তু কোরআনকে সুম্ম্ভাবে অধ্যয়ন করলে বুঝা যায় যে, এ নির্দেশ মূলত সকল যুগের সকল মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য ৷ পরবর্তী অংশে পুনরায় বনী ইসরাঈলকে সম্বোধন করে তাদের প্রতি আল্লাহর অনুথুহধারার কথা স্মরণ করিয়ে দেয়া হয়েছে এবং তাদেরকে কেয়ামতের ভয়ংকর দিন সম্পর্কে হুশিয়ার করে দেয়া হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, ‘হে বনী ইসরাইলের লোকেরা, (পুনরায়) তোমরা আমার www.icsbook.info

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।