তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

আদর্শের প্রবক্তা ও প্রচারক সর্বান্তকরণে বিশ্বাসী হয় না, সে আদর্শের প্রচার যত জাকজমকের সাথে ও সুরেলা গলায় করা হোক না কেন এবং যতো আবেগ উদ্দীপনা সহকারেই তা পেশ করা হোক না কেন, তা নির্জীব ও প্রাণহীন থেকে যেতে বাধ্য । আদর্শ প্রচারক তার প্রচারিত আদর্শে আন্তরিকভাবে বিশ্বাসী সাব্যস্ত হবে কেবল তখনই, যখন সে নিজে তার আদর্শের জীবন্ত প্রতীক হয়ে দাড়াতে পারবে, যখন তার কাজ ও চরিত্রে তার কথার পুরোপুরি প্রতিফলন ঘটবে ৷ এরূপ হলেই মানুষ তার প্রতি আস্থাশীল এবং তার আদর্শের প্রতি বিশ্বাসী হবে। এক্ষেত্রে আদর্শের প্রচারে যদি তেমন কোন লালিত্য ও চমক নাও থাকে, তাতেও কিছু আসে যায় না। আদর্শ তখন তার জীবন্ত বাস্তবতা থেকেই জীবনী শক্তি লাভ করবে এবং তার জ্বলন্ত সত্যতা তাকে সৌন্দর্য্য সুষমায় মন্ডিত করবে, সুরেলা কণ্ঠ ও জাকজমকের তার প্রয়োজন হবে না । সেটা তখন একটা জীবন্ত দৃষ্টান্ত হয়ে দাড়াবে । কেননা জীবস্ত ঈমান থেকেই তা উৎপন্ন ও উৎসারিত । এ কথা সত্য যে, কথা ও কাজের এবং আদর্শ ও চরিত্রের সাদৃশ্য ও সামঞ্জস্য অর্জিত হওয়া সহজ ব্যাপার নয় । এটা অর্জন করতে প্রচুর চেষ্টা সাধনা ও অধ্যবসায় প্রয়োজন । আর সেই সাথে প্রয়োজন আল্লাহর সাথে সুগভীর সংযোগ রক্ষা করা এবং তার কাছ থেকে সাহায্য ও হেদায়াত প্রার্থনা করা । কেননা মানুষের নিত্যকার কর্মব্যস্ততা, কর্মক্ষেত্রের নানারকম বাধ্যবাধকতা ও আদর্শ ও আকিদা বিশ্বাস থেকে দূরে ঠেলে নিয়ে যায়, যে নীতি ও বিধানের প্রতি সে অন্যদেরকে ডাকে, নিজের জীবনে তার প্রতিফলনে অসমর্থ হয়ে পড়ে । ধ্বংসশীল মানুষ ব্যক্তিগভাবে যতো ক্ষমতাশালীই হোক না কেন, মহাশক্তিধর চিরঞ্জীব সত্তার সাথে মিলিত ও সম্পৃক্ত না হওয়া পর্যন্ত সে দুর্বল ও অক্ষমই থেকে যাবে। কেননা অন্যায় অসত্যের আগ্রাসী শক্তিসমূহ তার চেয়ে অনেক বড় ও পরাক্রমশালী ৷ সে শক্তিগুলোকে সে কখনো কখনো পরাজিতও করতে পারে । কিন্তু সহসা একটি দুর্বল মুহূর্তের পদস্থলনে সে পর্যুদস্ত হয়ে যেতে পারে। ফলে তার অতীত বর্তমান ও ভবিষ্যৎ সবই সে এক নিমিষে হারিয়ে বসতে পারে। সুতরাং সে যদি সকল শক্তিমানের ওপর যিনি পরাক্রান্ত, সেই চির অজেয় ও চির দুর্বার মাবুদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করে এবং তার ওপর নির্ভরশীল হয়, তাহলে সে নিজের সকল দুর্বলতা, কামনা বাসনা, প্রয়োজন ও বাধ্যবাধকতা জয় করতে ও নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে, যেসব শক্তিধর পার্থিব সত্তা তাকে নিরন্তর চ্যালেঞ্জ দিচ্ছে তাদেরকেও সে বাগে আনতে সমর্থ হবে। ইসল্লামী সৎগঠনে কর্মীদের প্রস্তুতে বস্তুত এ উদ্দেশ্যেই কোরআন প্রথমে ইহুদীদেরকে এবং আনুষঙ্গিকভাবে সমগ্র মানব সমাজকে ধৈর্য্য ও নামায দ্বারা সাহায্য প্রার্থনা করতে বলে। কোরঅনের এ অংশ নাযিলের সময় ইহুদীরা তার মুখোমুখি ছিলো বলেই তাদের প্রতিই ছিলো তার এ নির্দেশ । মদীনাতে তারা যে কেন্দ্রীয় পদমর্যাদার অধিকারী ছিলো তার বিনিময়ে হলেও তাদেরকে তাদের চির পরিচিত সত্যকে গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে। অনুরূপভাবে তুচ্ছ পার্থিব স্বার্থ তথা ধর্মীয় অনুষ্ঠানাদি ও তৎপরতার বিনিময়ে প্রাপ্য পার্থিব সুবিধা অথবা সমগ্র দুনিয়ার আরাম আয়েশ ও ভোগ বিলাসকে জলাঞ্জলী দিয়ে হলেও হযরত মোহাম্মদ (স.)-এর সংগঠনে যোগ দিতে বলা হয়েছে, বিশেষত তারা নিজেরাই যখন অন্যদেরকে ঈমানের দাওয়াত দিয়ে থাকে । অবশ্য এই কাজ মোটেই সহজ নয়। এর জন্যে যথেষ্ট পরিমাণে সাহস, মনোবল ও একমূখী হওয়া প্রয়োজন । আর সে সাহস ও মনোবল নামায ও ধৈর্য্যের মাধ্যমে অর্জন করা সম্ভব । আল্লাহ তায়ালা তাই বলেন, www.icsbook.info

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।