তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

এরপর আল্লাহ তায়ালা তাদেরকে সরাসরি আহ্বান জানিয়েছেন মোমেনদের কাফেলায় যোগ দিয়ে ও তাদের কাতারে শামিল হয়ে ফরয এবাদাতসমূহ আদায় করতে এবং ইসলামী সমাজ থেকে বিচ্ছিন্ন থাকার মনোভাব ত্যাগ করতে বলেছেন। বস্তুত, আল্লাহর এসব এবাদাতের অপরিহার্যতা ও ইসলামী সমাজ থেকে বিচ্ছিন্ন থাকার অবৈধতার বিষয় ইহুদীদের প্রাচীন কাল থেকেই জানা ছিলো। আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা নামায কায়েম করো, যাকাত দাও এবং অনুগত বান্দাদের কাতারে শামিল হয়ে যাও ৷' ইহুদীদের বিশেষত, তাদের যাজক সম্পুদায়ের একটি বদ অভ্যাস ছিলো, তারা অংশীবাদীদের পরিমণ্ডলে আল্লাহর কেতাবের অধিকারী হওয়া বলে লোকদেরকে ঈমান আনার আহ্বান জানাতো। অথচ একই সময় তারা নিজেদের জাতিকে আল্লাহর বিধানের প্রতি ঈমান আনতে বাধা দিতো যদিও সে বিধান তাদের নিজেদের পুরানো বিধানেরই সমর্থক । আল্লাহ তায়ালা তাদের এই বদ অভ্যাসের প্রতি ঘৃণা প্রকাশ করে বলেন, ‘তোমরা অন্যদেরকে সততার পথে চলতে বলে থাকো, অথচ নিজেদের কথা ভুলে যাও ৷ আবার তোমরা আল্লাহর কেতাব পড়ে থাকো । তোমাদের কি মোটেই বুদ্ধি বিবেচনা নেই?’ কোরআনের এ ভাষ্য প্রথমাবস্থায় বনী ইসরাঈলের বাস্তব চারিত্রিক বৈশিষ্ট্যের ওপরই আলোকপাত করেছিলো । কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে এবং বিশেষত ইসলামের দাওয়াত বা প্রচারকার্যে নিয়োজিত লোকদের ব্যাপারে এর আবেদন চিরন্তন, চিরস্থায়ী ও সার্বজনীন । কোনো বিশেষ জাতি বা বিশেষ বংশধরের ক্ষেত্রে এর প্রয়োগ সীমাবদ্ধ নয় । সুসন্পমানদের দু্দশা ও ভার কারণ ইসলাম প্রচারকদের একটা বড় বিপদ এই যে, ইসলাম যখন তাদের প্রেরণাদায়ক আদর্শ ও আকিদা না হয়ে নিছক পেশা হয়ে দাড়ায়, তখন তাদের কথা ও কাজে এবং কথা ও চিন্তায় আর সামঞ্জস্য থাকে না । তারা মুখে বলে ভালো কথা, কিন্তু কাজের বেলায় তা করে না। তারা মুখে বলে এক কথা, কিন্তু মনে ভাবে অন্য জিনিস । অন্য মানুষকে ভালো কাজ করার আহ্বান জানায় অথচ নিজেরা তা অবহেলা করে। (স্বার্থের টানে) আবার কখনো কখনো আল্লাহর বানীকে বিকৃতও করে এবং অকাট্য ও দ্ব্যার্থহীন বাক্যের ঘোরালো পেচালো অর্থ করে আপন মতলব উদ্ধার করতে চেষ্টা করে। কখনো কখনো এমন এমন আজগুবী ফতোয়া দেয়, যা হয়তো আল্লাহর ওহীর বানীর সাথে বাহ্যত ও শাব্দিকভাবে মিল খায় কিন্তু তা ইসলামী জীবন ব্যবস্থার সামগ্রিক প্রাণসত্তার তা হয় সম্পূর্ণ বিরোধী । এটা তাদের নিছক মতলববাজী ৷ সমাজে যারা সম্পদ ও ক্ষমতার অধিকারী, তাদের কাছ থেকে হীন স্বার্থ উদ্ধারের উদ্দেশ্যেই এরা এরূপ করে থাকে । ইহুদী ধর্ম যাজকরাও এই বদভ্যাসে লিপ্ত ছিলো। এখন প্রচারক যখন সৎ কাজ করার জন্যে মানুষকে দাওয়াত দেয় অথচ নিজে তার বিরুদ্ধাচরণ করে তখন এটা সাধারণ মানুষের জন্যে মারাত্মক বিভ্রান্তির কারণ হয়ে দাড়ায় । তারা শুধু যে প্রচারককেই সন্দেহের চোখে দেখতে আরম্ভ করে, তা নয় বরং সেই সাথে তার প্রচারিত আদর্শের প্রতিও তারা ঘোরতর দ্বিধাদ্বন্দে লিপ্ত হয়। এ বৈসাদৃশ্য তাদের মনে ও চিন্তাধারায় অস্থিরতা ও দ্বিধা সংশয়ের জন্ দেয়। কেননা তারা শোনে ভাল কথা অথচ দেখে মন্দ কারবার । কাজ ও কথার এই ব্যবধান তাদেরকে দিশাহারা করে ফেলে প্রচারিত আদর্শ তাদের আত্মায় প্রেরণার আগুন জ্বালে এবং অন্তরে ঈমানের জ্যোতি উদ্দীপিত করে। কিন্তু অচিরেই তা নিভে যায়। এর ফলে প্রচারকের ওপর তাদের আস্থা নষ্ট হয়ে যায় এবং সেই সাথে প্রচারিত আদর্শ বা ধর্মের ওপরও সে বীতশ্রদ্ধ হয়ে ওঠে । যে আদর্শের প্রতি www.icsbook.info

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।