তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

বিধান তাওরাত ও ইঞ্জিলকে সমন্বিত ও সুবিন্যস্ত করে এবং সুদীর্ঘ ভবিষ্যতকালের জন্যে মানব জাতির হিত ও কল্যাণার্থে আল্লাহ্‌ তায়ালা যা পছন্দ করেন, তার সংযোগ ঘটায় । এভাবে সমগ্র মানব জাতিকে তিনি একই প্লাটফর্মে ভাই ভাই হিসেবে সমবেত করেন । আল্লাহর অংগীকার ও তীর বিধানের ভিত্তিতে তাদেরকে এক্যবদ্ধ করেন। দলে দলে, জাতিতে জাতিতে ও গোষ্ঠীতে গোষ্ঠীতে বিভক্ত হওয়াকে প্রতিরোধ করেন। মানব সৃষ্টির সূচনা লগ্ন থেকেই অপরিবর্তনীয় আল্লাহর এই অংগীকার ও চুক্তির অটল আনুগত্যের ভিত্তিতে তাদেরকে শুধুমাত্র আল্লাহর আত্মনিবেদিত বান্দা হিসেবে সংঘবদ্ধ করেন। এরপর আল্লাহ তায়ালা বনী ইসরাঈলকে হুশিয়ার করে দিয়েছেন যে, তাদের কাছে আল্লাহর যে বিধান রয়েছে তার সমর্থক ও সত্যায়নকারী হিসেবে নাযিল করা বিধানকে স্বীকার করে নিছক তাদের কায়েমী স্বার্থকে অগ্রাধিকার দান এবং পরকালকে বিসর্জন দিয়ে ইহ্‌কালকে বেছে নেয়ার জড়বাদী ও ভোগবাদী মানসিকতাকে যেন প্রশ্রয় না দেয়৷ বিশেষত তাদের ধর্মযাজক সম্প্রদায়কে লক্ষ্য করে হুশিয়ারী উচ্চারণ করেছেন এবং তাদেরকে আল্লাহর ভয় পোষণ করে সংযত আচরণ অবলম্বনের আহবান জানিয়েছেন। কেননা তারা আশংকা করতো যে, ঈমান আনলে হয়তো তাদের কর্তৃত্ব আর চলবে না এবং সে কর্তৃত্বের সুবাদে যে বিপুল সুযোগ-সুবিধা তারা ভোগ করতো ও উপঢৌকনাদি লাভ করতো তা হয়তো হাত ছাড়া হয়ে যাবে । ‘আমার আয়াতগুলোকে নগণ্য মূল্যে বেচে দিওনা এবং আমার ব্যাপারে সাবধান থাকো !' পার্থিব স্বার্থ, ধন সম্পদ ও বস্তুগত লাভের আকাংখা ইহুদী জাতির প্রাচীনতম চরিত্র । এখানে এ কথার লক্ষ্য তাদের সমাজপতিদের কার্যকলাপও হতে পারে। যাজক সম্পৃদায়ের দ্বারা ধর্মীয় কার্যকলাপ সম্পাদন, মিথ্যা ফতোয়া আদায় ও তাওরাতের বিধানগুলো বিকৃত করার মাধ্যমে ধনী ও বড় লোকদেরকে ধর্মীয় শাস্তি থেকে রক্ষা করে তারা যে অর্থ উপার্জন করতো, তার সমালোচনাও এর উদ্দেশ্য হতে পারে। এ বক্তব্য কোরআনের অন্যান্য স্থানেও একাধিকবার উল্লেখিত হয়েছে। ইহুদী সমাজপতিরা তাদের সমগ্র জাতিকে ইসলাম গ্রহণ থেকে ঠেকিয়ে রাখার জন্যে এইসব ধৰ্মীয় কার্যকলাপগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতো । কেননা জাতি ইসলাম এ্রহণ করলে তাদের নেতৃত্ব ও কর্তৃত্ব হাতছাড়া হওয়া অনিবার্য হয়ে পড়তো বস্তুত সাহাবী ও তাবেয়ীনদের কারো কারো মতে, আল্লাহর আয়াতের প্রতি ঈমান আনা এবং আখেরাতে আল্লাহর কাছে সেই ঈমানের যে মহা প্রতিদান নির্ধারিত রয়েছে, তার অনুপাতে গোটা দুনিয়াই অতি নগন্য বস্তু । এরপর তাদেরকে তাদের আরো একটা দুদ্ধর্ম থেকে বিরত থাকতে বলা হয়েছে, সেটা হলো সত্যকে মিথ্যা দিয়ে মিশ্রিত করা এবং জানা শোনা সত্যকে চাপা দেয়া ও লুকানো ৷ ইহুদীরা মুসলিম সমাজে চিন্তার নৈরাজ্য, অস্থিরতা ও সন্দেহ সংশয় ছড়ানোর উদ্দেশ্যে এই জাতীয় বিভ্রান্তিকর কার্যকলাপ চালাতো, সে জন্যে আল্লাহ তায়ালা বলছেন, ‘তোমরা সত্যকে মিথ্যার পোশাক পরিওনা এবং জেনে শুনে সত্যকে চাপা দিও না ।' ইহুদীরা যে কোনো উপলক্ষে সুযোগ বুঝে সত্য-মিথ্যার জগাখিচুড়ি করে ও সত্যকে ধামা-চাপা দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাতো । কোরআন বহু জায়গায় তাদের এ জাতীয় তৎপরতার বিবরণ দিয়েছে। তারা সবসময় মুসলিম সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা ছড়ানো এবং বিশৃংখলা ও নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতায় লিপ্ত থাকতো । তাদের এ জাতীয় অপতৎপরতার বহু দৃষ্টান্ত সামনে আসছে। [ক্শলবব্ল্দ কে ললে www.icsbook.info

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।