অথবা, এটা কি উক্ত অংগীকারেরও আগে অর্থাৎ হযরত আদম আলাইহিস সালামের দুনিয়াতে আসার আগে তার কাছ থেকে নেয়া সৃষ্টির আদিমতম অংগীকার? মানুষের সৃষ্টির প্রাক্কালে প্রকৃতিগতভাবে তার কাছ থেকে সৃষ্টা এ অংগীকার আদায় করেছিলেন যে, সে স্বতক্ষুর্তভাবে স্রষ্টাকে চিনবে এবং একমাত্র তারই দাসত্ব করবে, অন্য কাউকে তার সাথে শরীক করবে না। এই অংগীকার কোনো যুক্তি প্রমাণের অপেক্ষা রাখে না। কেননা মানুষের সহজাত সত্তা স্বতস্কর্তভাবে আল্লাহ তায়ালা প্রদত্ত প্রেরণায় উজ্জীবিত হয়ে তার দিকে ধাবিত হয় । ভ্রষ্টতা ও বিকৃতি ছাড়া আর কোনোভাবেই এবং আর কোনো কারণেই সে এই লক্ষ্য থেকে দূরে সরতে পারেনা। অথবা এটা হযরত ইসরাঈলের পিতামহ হযরত ইবরাহীমের কাছ থেকে নেয়া সেই অংগীকার? যার বর্ণনা এই পারার শেষে দিকে রয়েছে যথা, স্বরণ কর, যখন ইবরাহীমকে তার প্রতিপালক কতকগুলো নির্দেশ দিয়ে পরীক্ষা করলেন ইবরাহীম তার সব কয়টিতে উত্তীর্ণ হলো । তখন আল্লাহ তায়ালা বললেন, আমি তোমাকে মানব জাতির নেতা বানাবো । ইবরাহীম বললো, হে আল্লাহ তায়ালা আমার বংশধরের মধ্য থেকেও কি কাউকে নেতা বানাবে? আল্লাহ তায়ালা বললেন, যালেমরা আমার প্রতিশ্রুতি ব্যাপারে প্রযোজ্য হবেনা । অথবা, এটা সেই বিশেষ অংগীকার যা আল্লাহ তায়ালা বনী ইসরাঈলের কাছ থেকে আদায় করেছিলেন তাদের মাথার ওপর তুর পাহাড় উচিয়ে তিনি তাদের বলেছিলেন, ‘আমার নাযিল করা বিধানকে তোমরা শক্ত করে ধরো ।' এ বিষয়টা বনী ইসরাঈল সংক্রান্ত বক্ষমান পর্যালোচনার ভেতরে অনতিবিলম্বেই আসছে। এ প্রশ্নের জবাব এই যে, উল্লেখিত অংগীকারগুলো মূলত সব কয়টিই। এগুলো একই অংগীকার ৷ এটা সৃষ্টিকর্তা ও তার সৃষ্ট বান্দাহদের মধ্যকার অংগীকার,যার মাধ্যমে বান্দাহদেরকে আল্লাহর দিকে একান্তভাবে মন রুজু করার নির্দেশ দেয়া হয়েছে এবং পরিপূর্ণরূপে তার কাছে আত্মসমপর্ণ করতে বলা হয়েছে। এটা হলো আল্লাহ তায়ালার সেই শাশ্বত ও কালজয়ী জীবন ব্যবস্থা । এটাই ইসলাম, যা সর্বকালের সকল নবী ও রসূলরা বহন করে এনেছেন। এটাই সেই চিরন্তন বিধান যার পতাকা বহন করে চলেছে সর্বকালের সকল ইসলামী কাফেলা । এই অংগীকার পূরণের তাগিদে তার! যেন একমাত্র আল্লাহকে ভয় করে এবং আল্লাহ তায়ালাছাড়া আর কাউকে যেন ভয় না করে। বলা হয়েছে ‘একমাত্র আমাকেই ভয় কর ৷’ এই একই অংগীকারের ভিত্তিতে আল্লাহ তায়ালা বনী ইসরাঈলকে আহ্বান জানিয়েছেন, তারা যেন হযরত মোহাম্মদ (স.)-এর প্রতি নাযিল করা কেতাব ও বিধানকে মেনে নেয় । কেননা ওটা তাদের নিজেদের কাছে যে আল্লাহর বিধান আছে তারই সমর্থক ৷ তিনি সাবধান করেছেন যে, যেখানে তাদের সবার আগে ঈমান আনার কথা, সেখানে তারা যেন সবার আগে কুফরী না করে, ‘আমি যে বিধান নাযিল করেছি তার প্রতি ঈমান আনো । এ বিধান তোমাদের কাছে যে বিধান রয়েছে তার সমর্থক । তোমরা সবার আগে সে বিধানের অগ্রাহ্যকারী হয়োনা ৷' এ থেকে দিবালোকের মত স্পষ্ট হয়ে যাচ্ছে যে, হযরত মোহাম্মদ যে বিধান নিয়ে এসেছেন সেটা আল্লাহর একই শাশ্বত বিধান । তিনি শুধু-এর শেষ সংস্করণের বাহক । ওটা মানব সৃষ্টির আদিকাল থেকে চালু আল্লাহর অংগীকার ও আল্লাহ তায়ালার মিশনের সম্পসারিত রূপ ৷ এ বিধান তার উভয় বাহু-ইহকাল ও পরকালকে, অতীতের সকল বিকৃতি উপেক্ষা করে একই অঙ্গনে কীভূত করে এবং মানব জাতিকে অনাগত কালের পৃথিবীর নেতৃত্বের পথ প্রদর্শন করে। এ www.icsbook.info
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।