কোরআনের এই অংশে ও মক্কী অংশে যেসব জায়গায় বনী ইসরাঈলের ঘটনাবলী বর্ণিত হয়েছে, তা গভীরভাবে অধ্যয়ন করলে বোঝা যায় যে, এ কাহিনী তার প্রসঙ্গ বা প্রেক্ষিতের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং তা সে প্রেক্ষিতভুক্ত লক্ষ্য ও নির্দেশাবলীর পরিপূরক । এখানেও সে কাহিনী পূর্ববর্তী প্রসঙ্গের সাথে সুসমন্বিত । পূর্ববর্তী প্রসঙ্গে রয়েছে মানুষের শ্রেষ্ঠ সম্মানে ভূষিত হবার কথা, তার অংগীকার ও তা ভুলে যাবার কথা, সর্বকালের মানবজাতির এক্যের কথা, সর্বকালে আল্লাহর দ্বীনের প্রকৃতিগত অভিন্নৃতার কথা, এবং সর্বকালের রসূলদের মিশনের এক্যের কথা । সেই সাথে মানুষের মানবীয সত্তা তার মনমানসিকতা ও অপরিহার্য গুণ বৈশিষ্ট্যেরও বর্ণনা দেয়া হয়েছে, যার মজুদ থাকার ওপর পৃথিবীতে তার খেলাফতের আসনে অধিষ্ঠিত হওয়া ও থাকা নির্ভরশীল । এসব অপরিহার্য মৌলিক মানবীয় চরিত্র-বৈশিষ্ট্যকে যে ব্যক্তি অস্বীকার করবে, সে তার মানবীয় সত্তাকেই হারাবে এবং খেলাফতের জন্যে নিজের সার্বিক অযোগ্যতা প্রমাণ করবে । এভাবে সে কার্যত: মনুমত্বের স্তর থেকে বহিষ্কৃত হয়ে পশুত্বের স্তরে নেমে যেতে বাধ্য হবে। এখানে একটা কথা বলা দরকার । মহাগ্রন্থ কোরআনে যত কেচ্ছা-কাহিনী বর্ণিত হয়েছে তার মধ্যে বনী ইসরাঈলের কাহিনীর উল্লেখই সর্বাধিক । এই গোষ্ঠীটার উত্থান-পতন ও তার শিক্ষার প্রতি এতটা মনোনিবেশ করার উদ্দেশ্য ব্যাখ্যার অপেক্ষা রাখে না । তবু এটুকু বলা দরকার যে, এ কাহিনী বর্ণনা করে আল্লাহ তায়ালা সর্বশেষ মুসলিম উম্মাতের সাথে আচরণে কি নীতি-কৌশল অবলম্বন করবেন তা আগে-ভাগেই তাদের জানিয়ে দিতে চান এবং বৃহত্তম খেলাফতের দায়িত্ব পালনের জন্যে তাকে ট্রেনিং দিয়ে গড়ে তুলতে চান। উদ্ধৃত আয়াতগুলোর এই সংক্ষিপ্তসার আলোচনা করার পর এবার আয়াতগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে চাই । ‘হে বনী ইসরাইলের লোকেরা, তোমাদের ওপর আমি যেসব নেয়ামত দিয়েছি তোমরা সেগুলোকে স্মরণ করো, আমার (আনুগত্যের) প্রতিশ্রুতি তোমরা পূর্ণ করো, আমিও (এর বিনিময়ে) তোমাদের.......... যারা জানে একদিন তাদের সবাইকে তাদের মালিকের সামনাসামনি হতে হবে এবং একদিন (সবাইকে) তীর কাছে ফিরে যেতে হবে, (তাদের জন্যেও নামায প্রতিষ্ঠা তেমন কঠিন কিছু নয়) ৷’ (সূরা আল বাকারা- ৪০-৪৬) সলুদীদের হুতিছাস বস্তুত বনী ইসরাঈলের ইতিহাস অধ্যয়নকারী মাত্রেই তাদের প্রতি আল্লাহর অনুগ্রহের সয়লাব দেখে এবং সে সয়লাবের মোকাবেলায় তাদের ক্রমাগত অকৃতজ্ঞতা ও অস্বীকৃতি দেখে বিস্ময়ে হতবাক না হয়ে পারে না । এখানে আল্লাহ তায়ালা সংক্ষেপে সেসব অনুগ্রহের কথা তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। পরবর্তী অংশে তিনি সেসব অনুগ্রহের কিছুটা বিস্তারিত বিবরণ দেবেন। এই সংক্ষিপ্ত স্মরণিকা দেয়ার উদ্দেশ্য হলো, তাদের কৃত অংগীকার পূরণে তাদেরকে আহ্বান করা এবং তাদের প্রতি আরো বেশী অনুগ্রহ বিতরণ করে তার পূর্ণতা দানের পথ খোলাসা করা । ‘আমাকে দেয়া অংগীকার পূরণ করো, তাহলে আমিও তোমাদেরকে দেয়া প্রতিশ্রুতি পূর্ণ করবো ।' প্রশ্ব জাগে যে, এখানে কোন অংগীকারের প্রতি ইংগিত করা হচ্ছে? এটা কি হযরত আদমের দেয়া সেই অংগীকার? এ অংগীকারের ব্যাপারে আল্লাহ তায়ালা বলেছেন, ‘অতপর তোমাদের কাছে যদি আমার পক্ষ থেকে পথ- নির্দেশ আসে, তাহলে যে ব্যক্তি আমার পথ- নির্দেশ অনুসরণ করবেন তার কোনো ভয় নেই, তাকে চিন্তিতও হতে হবেনা’ www.icsbook.info
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।