তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

ইতিপূর্বে বলা হয়েছে যে, আল্লাহ তায়ালা পৃথিবীর সবকিছুকে মানুষের জন্যে সৃষ্টি করেছেন। এরপর পৃথিবীতে আল্লাহর সুস্পষ্ট ও সুনির্দিষ্ট অংগীকার সহকারে হযরত আদমের খেলাফত লাভ এবং ফেরেশতাদের ওপর তার শ্রেষ্ঠত্ব অর্জনের বিষয়টি বর্ণনা করা হয়েছে। এরপর তাকে কি নসীহত করা হলো এবং কিভাবে তিনি তা ভুলে গেলেন, তারপর অনুতপ্ত হয়ে তওবা করলেন, ফলে সুপথ ফিরে পেলেন ও ক্ষমা লাভ করলেন-তারও উল্লেখ করা হয়েছে। আরো বলা হয়েছে, অন্যায় অসত্য ও অকল্যাণমূলক ও ধ্বংসাত্মক শক্তি যা ইবলিসের মধ্য দিয়ে মূর্ত হয়ে উঠেছে ং সত্য, ন্যায়, কল্যাণ ও গঠনমূলক শক্তি যার প্রতিনিধি ঈমানদার মানুষ-এই উভয় শক্তির মধ্যে পৃথিবীতে যে দীর্ঘস্থায়ী সংগ্রাম ও দ্বন্ব সংঘাত চলবে তার প্রাথমিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেয়া হয়েছিলো । সূরার প্রথমাংশে এই সমুদয় বিষয় আলোচিত হবার পর বনী ইসরাঈলের ব্যাপারে পর্যালোচনা করা হয়েছে। এ প্রসঙ্গে আল্লাহর কাছে তাদের অংগীকারাবদ্ধ হওয়া এবং তাদের পক্ষ থেকে তা ভংগ করা, আল্লাহর অনুগ্রহ দান এবং সে অনুগ্রহের অকৃতজ্ঞতা ও অস্বীকৃতির বর্ণনা দেয়া হয়েছে। আর এর পরিণাম স্বরূপ তাদের খেলাফত থেকে পদচ্যুত হওয়া, লাঞ্চনা-গঞ্জনা লাভের অনিবার্যতার কথা উল্লেখ করে মোমেনদেরকে তাদের চক্রান্ত ও নিজেদের সম্ভাব্য পদস্থলন থেকে হুশিয়ার করে দেয়া হয়েছে সুতরাং আদমের খেলাফত লাভের ঘটনা ও বনী ইসরাঈলের খেলাফত লাভের ঘটনার মধ্যে সুস্পষ্ট সংযোগ ও সাদৃশ্য লক্ষণীয় । উভয় ঘটনার ধারাবর্ণনায় এবং উপস্থাপনার ভংগীতে সমন্বয়ও এখানে সুস্পষ্ট । অবশ্য কোরআন এখানে নিছক কাহিনী শোনানোর গরজেই বনী ইসরাইঈলের প্রসঙ্গ তোলেনি । বরং সংক্ষেপে অথবা ঈষৎ বিস্তৃতভাবে, তাদের জীবন ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনার পর্যালোচনা করেছে। এর আগে মক্কী যুগে নাযিল হওয়া সূরাগুলোতে এ ঘটনাসমূহ বর্ণিত হয়েছে। সেখানে এই ঘটনার উল্লেখ অন্যান্য আনুষঙ্গিক আলোচ্য বিষয়ের সাথে মিলিত হয়ে মঙ্কার মুষ্টিমেয় মোমেনের দলের সান্তনা ও মনোবল বৃদ্ধির সহায়ক হয়েছে। এতে তাদেরকে দেখানো হয়েছে যে, সৃষ্টির আদিকাল থেকেই ঈমানী কাফেলা দাওয়াতের নির্ভুল পথে চলতে গিয়ে একই ধরনের অভিজ্ঞতা লাভ করেছে এবং একই ধরনের চড়াই-উৎরাই অতিক্রম করেেছে। অতপর মক্কার মুসলিম জামায়াতকে সেখানকার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী পথ-নির্দেশ প্রদান করা হয়েছে । কিন্তু এখানে (সূরা বাকারার এই জায়গায়) কি উদ্দেশ্যে এ এতিহাসিক পর্যালোচনার অবতারণা, তা আমি ইতিপূর্বেই বলেছি। এখানকার উদ্দেশ্যটা হলো, ইহুদীদের ঘৃণ্য অভিপ্রায় ও হীন মানসিকতার মুখোশ উন্মোচন এবং তাদের দুরভিসন্ধিমূলক উপায়-উপকরণ ও আয়োজনের স্বরূপ উদঘাটন ৷ এভাবে আল্লাহ তায়ালা মুসলমানদেরকে তাদের চক্রান্তের ফাদে পড়া থেকে এবং তাদের মত অপকর্মে লিপ্ত হওয়া থেকে সাবধান করে দিতে চান । তবে কোরআনের যে অংশ মন্কায় নাযিল হয়েছে এবং যে অংশ মদিনায় নাযিল হয়েছে, উভয়ের লক্ষ্য ও গস্তব্য আলাদা আলাদা । তাই উভয়ের উপস্থাপনা ও বাচনভংগীও আলাদা ধরনের । কিন্তু বাচনভংগী ও উপস্থাপনা কৌশল আলাদা হলেও উভয় ক্ষেত্রে বনী ইসরাঈলের বিপথগামিতা ও না-ফরমানী সম্পর্কে যেসব তথ্য ও ঘটনাবলী তুলে ধরা হয়েছে, তা মূলত এক ও অভিন্ন । আগামীতে যখন মক্কী সূরাগুলোর বিষয়ে আলোচনা করা হবে-যার নাযিলের সময় সূরা বাকারা ও অন্যান্য মাদানী সূরার চেয়েও আগে, তখন এ বক্তব্য আরো স্পষ্ট হয়ে উঠবে । www.icsbook.info

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।