তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

তাদের জন্যে নিদিষ্ট গ্রামে ঢুকবার সময় যে কাজ করতে বলা হয়েছে তাও তারা বিকৃত করেছে। | শনিবার সংক্রান্ত বিধি তারা লংঘন করেছে। তুর পর্বতের অংগীকার ভংগ করেছে। একটা বিশেষ উদ্দেশ্যে গাভী যবাই করতে নির্দেশ দেয়া হলে তাতে নানা ছল চাতুরীর আশ্রয় নিয়েছে এবং বিতর্কে লিপ্ত হয়েছে । মজার ব্যাপার এই যে, এতসব অবাধ্যতা ও নাফরমানীতে লিপ্ত হয়েছে সেই বনী ইসরাঈল জাতি, যারা গালভরা বুলি আওড়াতো যে, তারাই একমাত্র সঠিক পথের অনুসারী | জাতি, তাদের ছাড়া আল্লাহ তায়ালা আর কাউকে পছন্দ করেন না। তারা ছাড়া সকল জাতি বিপথগামী এবং তাদের ধর্মছাড়া সকল ধর্ম বাতিল । কোরআন তাদের এই দাবীকে মিথ্যা ও অসার প্রতিপন্ন করেছে। কোরআন বলেছে, যে ব্যক্তিই আল্লাহ তায়ালা ও আখেরাতে বিশ্বাস স্থাপন করবে তা সে যে জাতির লোকই হোক না কেন-তার মুক্তি নিরাপত্তা ও পুরস্কার পাওয়া নিশ্চিত ৷ | অন্য যে কোনো বক্তব্য পেশ করার আগে এ সমালোচনা-অভিযানের প্রয়োজন ছিলো । ইহুদীদের লম্বা বুলি ও তাদের চক্রান্তের মুখোশ উন্মোচন এর স্বরূপ উদঘাটন এবং ইসলাম ও মুসলমানদের ভেতরে তাদের অনুপ্রবেশের দুরভিসন্ধি ফাস করে দেয়ার জন্যে এটা ছিলো অপরিহার্য । অনুরূপভাবে এসব কূটকৌশল ও ষড়যন্ত্র সম্পর্কে মুসলমানদের চোখ খুলে দিয়ে ও তাদের মনকে সজাগ করে দিয়ে তাদের সদ্য প্রতিষ্ঠিত ইসলামী সমাজ সেই সমাজের মৌল নীতিগুলোকে এবং তাদের সংগঠনকে বিভেদ বিশৃংখলা ও নৈরাজ্য থেকে রক্ষা করার জন্যে এর গুরুতৃ্‌ ছিলো অপরিসীম । এ জন্যে সূরার এই অংশ এবং এর পরবর্তী অংশ জুড়ে এই সমালোচনাকে বিস্তৃত করে রাখা হয়েছে। এ সমালোচনা মুসলমানদেরকে পূর্বতন উম্মতের সেই পদস্থলন থেকে হুশিয়ার করার জন্যে খুবই দরকারী ছিলো। এ কারণেই তারা খেলাফতের মহান আসন হারিয়েছে, আল্লাহর যমীনে তার আমানতের রক্ষণাবেক্ষণের মর্যাদা এবং মানব জাতির নেতৃত্বের গৌরব পদ থেকে বঞ্চিত হয়েছে। আলোচনার দ্বিতীয় পর্যায়ে সেই হুশিয়ারী প্রত্যক্ষ ও পরোক্ষ উভয়ভাবেই এই আলোচনায় স্থান পেয়েছে। কোরআনের এই হুশিয়ারী ও শিক্ষাগুলো গভীরভাবে অনুধাবন করা তৎকালীন মদিনার মুসলিম সংগঠন এবং সর্বকালের মুসলিম উন্মাতের জন্যে আরো বেশী প্রয়োজন ছিলো এই জন্যে যে, এতে করে তারা আল্লাহর সুমহান দিক- নির্দেশনাকে গ্রহণ করে তাদের চিরন্তন শত্রুদের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হতে পারবে। জানতে পারবে কিভাবে সেই শত্রুদের গোপন সুচতুর ও ন্যাক্কারজনক ষড়যন্ত্রের জাল ছিন্ন করা যায়। এ জন্যে এই শিক্ষা ও হুশিয়ারীকে উন্ুক্ত চোখ প্রাজ্ঞ মন মস্তিষ্ক নিয়ে উপলব্ধি করতে হবে । বস্তুত: যার মন ঈমানী আলোয় উদ্ভাসিত নয় এবং গোপন ও প্রকাশ্য সম্পর্কে পূর্ণ জ্ঞানের অধিকারী আল্লাহর নির্দেশ যে ব্যক্তি গ্রহণ করেনি, তার পক্ষে ইসলামের শত্রুদের এই বিভ্রান্তিকর ও ঘৃণ্য গোপন চক্রান্ত নস্যাৎ করা সম্ভব নয় । এখানে কোরআনের বর্ণনার মধ্যে এক অপূর্ব শৈল্পিক ও মনস্তাত্বিক সমন্বয় আমরা লক্ষ্য করছি । বনী ইসরাঈল সংক্রান্ত এই আলোচনা হযরত আদম আলাইহিস্‌ সালামের কাহিনী ও তার | কাছে আসা আল্লাহর ওহীর শিক্ষাসমূহের বর্ণনার পরপরই এসেছে। এভাবে কোরআনের বর্ণনার ধারায় যে কাহিনী ও প্রেক্ষিত আলোচিত হয় তা যে পরস্পরের পরিপূরক তা এখানে সুস্পষ্ট হয়ে উঠেছে। www.icsbook.info

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।