তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

জন্যে আহ্বান জানিয়েছেন, যাতে তিনি ও তার প্রতিশ্রুতি পালন করতে পারেন। আল্লাহকে ভয় করা ও সাবধান হওয়ার ডাক দিয়েছেন। এসব ছিলো মূলত তাওরাতের সমর্থক কোরআনের প্রতি ঈমান আনার দাওয়াতেরই মুখবন্ধ । এর দ্বারা হযরত মোহাম্মদ (স.)-এর নবুওয়তকে অস্বীকার ও ' অগ্রাহ্য করায় ইহুদীদের অগ্রণী ভূমিকার সমালোচনা করা হয়েছে। তারা সত্যকে মিথ্যার সাথে মিলিয়ে জগাখিচুড়ি করতো এবং (মহানবীর রেসালত সম্পর্কিত) সত্য (ভবিষ্যদ্বাণী)-কে লুকাতো । সেটা তারা মুসলিম সমাজে বিশৃংখলা ও নৈরাজ্য এবং মানবিক অস্থিরতা ও উদ্বেগ সৃষ্টির জন্যেই । এভাবে তারা করতো ইসলাম সম্পর্কে সাধারণ মানুষ ও বিশেষত মুসলমানদেরকে বিভ্রান্তিতে ফেলা ও সদ্য ইসলামে দীক্ষিতদের মনে সন্দেহ সংশয় সৃষ্টির প্রয়াস পেত । এই ভূমিকার সমালোচনার পর আল্লাহ তায়ালা তাদেরকে কপটতা ও দোমুখোপনা বাদ দিয়ে একমুখো ও একনিষ্ঠভাবে ইসলামের কাতারে শামিল হতে বলেছেন। নামায, যাকাত ও আনুগত্যশীলতার কর্তব্য পালন করতে বলে নামায ও ধৈর্য্য অবলম্বনের মাধ্যমে আপন কুপ্রবৃত্তিকে দমন করে তাকে ইসলামের অনুগত করার ব্যাপারে আল্লাহ তায়ালা সহায়তা লাভ করতে বলেছেন। এরপর শুরু হয়েছে বনী ইসরাঈলের দীর্ঘ ইতিহাস জুড়ে নানাভাবে তাদের প্রতি আল্লাহর অনুগ্রহ বর্ষণের কাহিনী স্মরণ করিয়ে দেয়ার পালা । কোরআন নাযিলের সময় বনী ইসরাঈলের যে ংশধরটি জীবিত ছিলো তাদেরকে লক্ষ্য করে কথাগুলো এমনভাবে বলা হয়েছে, যেন স্বয়ং তারাই হযরত মূসার আমলে এসব নেয়ামত ভোগ করে এসেছে । তাদের উত্তর পুরুষেরা পূর্বপুরুষদের প্রতি এতবেশী অনুরক্ত একাত্ম এবং তাদের স্বভাব চরিত্রে এতবেশী মিল ও সাদৃশ্য পরিলক্ষিত হয়, যে এর জন্যে তাদেরকে যুগ-যুগাসন্তরের ব্যবধান সত্ত্বেও একই জাতি বলে ধরে নেয়া হয়েছে। সকল যুগেই তাদের একই রীতিনীতি ও চরিত্র বৈশিষ্ট্য বিদ্যমান বলে তাদেরকে এক জাতি ধরে নেয়া সম্মত ও যথার্থ হয়েছে। সেই দিনের ভয় দেখানো হয়েছে, যে দিন কেউ কারো উপকারে আসবে না, কারো সুপারিশ গৃহীত হবে না, কারো কাছ থেকে মুক্তিপণও নেয়া হবে না এবং আযাব থেকে তাদের রক্ষা করতে পারে-সাহায্য করতে পারে এমন কোন লোকও পাওয়া যাবে না। ' ফেরাউন ও তার লোকজনের কবল থেকে বনী ইসরাঈলের মুক্তির ঘটনাটা এমনভাবে ' ফুটিয়ে তোলা হয়েছে যে, তাকে চলতি ঘটনা বলেই মনে হয়। অনুরূপভাবে মেঘ দিয়ে ছায়া দেয়া, আকশ থেকে “মান ও সালওয়া‘ নামক খাদ্য নামিয়ে দেয়া এবং পাথর বিদীর্ণ করে পানি বের করা সহ সব অনুগ্রহের ধারাবাহিক ঘটনাবলীকে এক এক করে স্মরণ করিয়ে দেয়া হয়েছে । এত সব অনুগ্রহের পরও কিভাবে তারা ক্রমাগত বিভ্রান্তি ও ভ্রষ্টতার দিকে ধাবিত হয়েছে, এক বিভ্রান্তি থেকে পথে ফিরিয়ে আনার পর পুনরায় তারা আর এক বিভ্রান্তিতে লিপ্ত হয়েছে। এক গুনাহ মাফ করে দেয়ার পরক্ষণেই আর এক পাপে তারা জড়িয়ে পড়েছে। এক পদস্বথলন থেকে হয়েছে । নির্বুদ্ধিতা ও হঠকারিতার স্বভাব তাদের এখনো সে অপরিবর্তিতই বয়ে গেছে। আল্লাহ তায়ালা প্রদত্ত দায়িত্ব পালনে ব্যর্থতা ও আমানত রক্ষায় তাদের অপারগতা এবং আল্লাহ তায়ালা ও তার নবীদের সাথে সম্পাদিত অংগীকার ভংগ প্রভৃতি তাদের মধ্যে অব্যাহত রয়েছে। তারা নিজেদের নবীদেরকে পর্যন্ত হত্যা করার ধৃষ্টতা দেখিয়েছে। আল্লাহর নাযিল করা বাণী ও মোজেযাগুলোকে অস্বীকার করেছে । বাছুর পূজা করেছে এবং এ ব্যাপারে আল্লাহর সামনে এতদূর স্পর্ধা দেখিয়েছে যে, আল্লাহকে প্রকাশ্যে না দেখলে নবীর কথা মানবেনা বলেও হুংকার দিয়েছে। | যিলাল ১ম ১৫ www.icsbook.info

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।