ক্াফসীক্র আয়াত ৪০-৭৪ সূরার এই অংশ থেকেই বনী ইসরাঈলের প্রসঙ্গ শুরু হয়েছে৷ বনী ইসরাঈলরা মদিনায় ইসলামী আন্দোলন পরিচালনাকে মোটেই ভালো চোখে দেখেনি ৷ তারা বিরুদ্ধে গোপনে ও প্রকাশ্যে নানা প্রতিরোধ চালিয়েছে। এই আন্দোলনকে স্তব্ধ করার জন্যে বহুতরো ফন্দি এঁটেছে। মদিনার ইসলামী আন্দোলন শুরু হওয়ার পর থেকে তাদের ষড়যন্ত্র ও চক্রান্ত এক মুহূর্তের জন্যেও থামেনি । এই আন্দোলন যে অচিরেই সমগ্র মদিনাকে নিজের কর্তৃত্বের অধীনে এনে ফেলবে এটা তারা বুঝতে পেরেছিলো। তারা নিজেদের সাংস্কৃতিক ও অর্থনৈতিক নেতৃত্বের সুবাদে যে কায়েমী স্বার্থ ও সুবিধা ভোগ করে আসছিলো এই আন্দোলন যে তা থেকে তাদেরকে অপসারিত করবে, তার লক্ষণ তারা স্পষ্টই দেখতে পাচ্ছিলো। ইসলামী আন্দোলনের বদৌলতে যখন আওস ও খাযরাজ গোত্রের মধ্যে এক্য প্রতিষ্ঠিত হলো, যে শূন্যতার সুযোগ নিয়ে তাদের মধ্যে ইহুদীরা ঢুকতো তা যখন পূরণ করে সেখানে তাদের ঢোকার পথ বন্ধ করা হলো এবং তাদের জন্যে কোরআনের ভিত্তিতে আলাদা এক সমাজ ব্যবস্থার প্রবর্তন করা হলো, তখন ইহুদীরা বেশামাল হয়ে মুসলমানদের ও ইসলামের ওপর এক ভয়াবহ সংঘাত চাপিয়ে দিল । এ সংঘাত সেই দিন | থেকে যে শুরু হয়েছে তা আজও চালু রয়েছে, চালু রয়েছে একই উপায় উপকরণ নিয়ে এবং একই পন্থায় ও প্রক্রিয়ায় । যুগে যুগে সে সংঘাতের বাহ্যিক আকার আকৃতির পরিবর্তন হয়েছে বহুবার, কিন্তু তাতে প্রকৃতিগত কোন পরিবর্তন ঘটেনি । তার স্বভাব ও মেযাজ সব সময় একই রয়েছে। একথা সত্যি যে, ইহুদি জাতি শত শত বছর ধরে দেশ থেকে দেশে তাড়া খেয়ে বেড়িয়েছে ৷ গোটা দুনিয়াব্যাপী তাদের ওপর সীমাহীন লাঞ্চনা গঞ্জনা চলেছে । উদারচেতা মুসলিম বিশ্ব ছাড়া আর কোথাও তাদের ভাগ্যে এতটুকু নিরাপদ ও অনুকাশীল জায়গা জোটেনি । কেননা মুসলমানরা ধর্মীয় ও বর্ণগত বৈষম্য ও দমননীতি স্বীকার করে না । তারা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী এবং ইসলাম ও মুসলিম জাতির বিরুদ্ধে চক্রান্ত ও ক্ষতিকর কাজ করে না-এমন যে কোন মানুষের জন্যে তার দুয়ার চির উন্ক্ত ৷ কিন্তু এসব সত্ত্বেও ইহুদীদের আগ্রাসী চরিত্র আগে যেমন ছিলো এখনো ঠিক তেমনিই রয়েছে। হলুদীৌদের চক্রান্ত নবাগত রসূল (স.) ও তার রেসালাতের প্রতি মদিনার ইহুদীরা সর্বপ্রথম ঈমান আনবে এটাই | ছিলো স্বাভাবিক প্রত্যাশা । কেননা কোরআন সামগ্রিকভাবে তাওরাতকে স্বীকৃতি ও সমর্থন দিচ্ছিলো তাছাড়া তারা এই রসূলের আগমন প্রত্যাশাও করছিলো । তাদের কেতাবে এই রসূল ংক্রান্ত ভবিষ্যদ্বাণীগুলোতে তার গুণ বৈশিষ্ট্যের সুস্পষ্ট বর্ণনাও ছিলো, সেগুলোর কথা বলে আরব পৌত্তলিকদের ওপর বিজয়ী হবার আশায় দিন গুণতো। বনী ইসরাঈল সংক্রান্ত বিস্তীর্ণ আলোচনার প্রথম অংশটির এটাই প্রধানতম প্রতিপাদ্য । এতে তাদের চক্রান্ত নস্যাৎ করা এবং তাদের দুরভিসন্ধিমূলক ভূমিকার মুখোশ উন্মোচন করার অভিযান চালানো হয়েছে। ইসলামের প্রতি আনুগত্য স্বীকার করে নতুন ঈমানী কাফেলার সাথে যুক্ত হওয়ার প্রতি তাদের আগ্রহ জন্মানোর জন্যে যাবতীয় দাওয়াতী চেষ্টা ব্যর্থ হবার পর এই অভিযান চালানো তাদের জন্যে অপরিহার্য্য ছিলো । এ অংশের সৃূচনাতে বনী ইসরাঈলকে সম্বোধন করে আল্লাহ তায়ালা তাদেরকে প্রদত্ত অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়েছেন । আল্লাহ তায়ালার সাথে করা তাদের অঙ্গীকার পূর্ণ করার www.icsbook.info
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।