তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

এই ঘটনার মধ্য দিয়ে মানুষ ও শয়তানের মধ্যকার যে লড়াই এর ছবি ভেসে ওঠে, তা এই লড়াই এর প্রকৃতি ও চরিত্র কেমন, তা সবসময় স্মরণ করিয়ে দেয়। এটা শয়তানের প্ররোচণার সাথে আল্লাহর সাথে কৃত অংগীকারের লড়াই, কুফরীর সাথে ঈমানের লড়াই, বাতিলের সাথে হকের লড়াই, আর হেদায়াতের সাথে গোমরাহীর লড়াই । আর মানুষ হচ্ছে নিজেই যুদ্ধক্ষেত্র । সে নিজেই এ যুদ্ধের বিজয়ী অথবা পরাজিত পক্ষ । এর ভেতরে তাকে ঘুম থেকে জেগে ওঠার জন্যে ক্ৰমাগত সতৰ্ক সংকেত দেয়া হয়েছে। তাকে সর্বক্ষণ জানানো হয়েছে সে এ ময়দানে একজন লড়াকু সৈনিক । এখানে হয় সে জিতবে না হয় হারবে। গুনাহ ও ভওব্বা সর্বশেষ ‘গুনাহ’ ও ‘তাওবা’ সম্পর্কে ইসলামের চিন্তাধারা তুলে ধরা হয়েছে । গুনাহ তাওবা দু'টোই একান্ত ব্যক্তিগত দায়-দায়িত্বের ব্যাপার । এতে কোনো বক্রতা ও জটিলতা নেই । অত্যন্ত সহজ সরল ও সুস্পষ্ট ব্যাপার ৷ খৃস্টবাদের এ বক্তব্য মোটেই ঠিক নয় যে, মানুষের জন্মের আগে থেকেই তার ঘাড়ে ‘পাপ’ চেপে বসে আছে । খৃস্টবাদের এ কথাও সত্য নয় যে, হযরত ঈসা (আ.) হযরত আদমের পাপের প্রায়শ্চিত্ত করে নিজেই শূলে চড়েছেন এবং তার পাপ থেকে তার সন্তানদেরকে অব্যাহতি দিয়েছেন। সব একেবারেই বাজে কথা! আদম (আ.)-এর গুনাহ তার ব্যক্তিগত গুনাহ ছিলে! ৷ তিনি সরাসরি তাওবা করে নিজেই তা থেকে মুক্ত হয়েছেন একেবারেই সোজা ও সরল পথে চলে এসেছেন। আদম সন্তানদের ও প্রত্যেকের পাপ তার নিজস্ব পাপ । প্রত্যেকের জন্যে সহজ ও সরল উপায়ে তওবার পথ খোলা রয়েছে। এ একটা সুস্পষ্ট ও সরল সাস্তবনাদায়ক মতাদর্শ যে, প্রত্যেক মানুষ নিজের পাপের জন্যে নিজেই দায়ী, কিন্তু সে জন্যে তার হতাশ হবার কোনো কারণ নেই । চেষ্টা সাধনা দ্বারা সে তার পাপ থেকে অব্যাহতি পেতে পারে । কেননা, ‘আল্লাহ তায়ালা ক্ষমাশীল ও দয়ালু ৷' আদম (আ.)-এর ঘটনা এখানে যেভাবে বর্ণিত হয়েছে, তার কিছু শিক্ষা এখানে তুলে ধরা হলো । ‘ফী যিলালিল কোরআন’-এ এটুকু তুলে ধরাই আমি যথেষ্ট মনে করছি। ইসলামের চিরন্তন তত্ত্ব ও মতাদর্শের এ এক মূল্যবান সমাহার এবং এক অমূল্য সম্পদ । এখানে অতি উচুমানের | নিৰ্দেশনা ও আভাস ইংগিতের সমাবেশ ঘটেছে। এখানে একটি উচ্চাংগের সামাজিক আদর্শ ও মহৎ সামাজিক পরিবেশ সৃষ্টির ভিত্তি নির্দেশ করা হয়েছে। সে সমাজের চালিকা শক্তি হলো নির্মল চরিত্র, সততা, কল্যাণ ও মহত্ব । এ শিক্ষা পর্যালোচনা করলে আমরা বুঝতে পারি যে, ইসলামী আদর্শের ভিত্তি নির্মাণে কোরআনের কেসসা কাহিনীর গুরুত্ব কতখানি যে মূল্যবোধ ইসলামী আদর্শের প্রাণশক্তি সেই মূল্যবোধকে ও এই কেসসা-কাহিনী অতি সুন্দরভাবে ব্যাখ্যা করেছে। যে সমাজ আল্লাহর পরিকল্পনার আলোকে ও তার আদর্শে অনুপ্রাণিত হয়ে সৃষ্টি হয়েছে, যে সমাজ আল্লাহর দিকে আগুয়ান এবং আল্লাহর কাছেই যার শেষ প্রত্যাবর্তন, সেই সমাজের সাথেই এই মূল্যবোধ মানানসই । সেই সমাজে খেলাফতের দায়িত্ব আল্লাহর হেদায়াতের বাস্তব অনুসরণের ওপর নির্ভরশীল ৷ এখানে দুটি পথ সুস্পষ্টভাবে আলাদা হয়ে গেছে। একটা পথ হলো, আল্লাহর ফরমাবরদারীর পথ, অপরটি হলো শয়তানের অনুকরণের পথ । এখানে আর কোনো তৃতীয় পথ নেই । হয় আল্লাহ তায়ালা নচেৎ অভিশপ্ত শয়তান ৷ হয় গোমরাহী নচেৎ সঠিক পথের অনুসরণ । | হয় সত্য না হয় বাতিল । হয় কল্যাণ ও মুক্তি, না হয় ধ্বংস ও সর্বনাশ । সমগ্র কোরআন জুড়ে এই সত্যটিরই ব্যাখ্যা করা হয়েছে। এ সতাই হচ্ছে মানব সমাজের সকল চিন্তা ও মতামতের মূল তত্ত্ব। এটাই সকল পরিস্থিতি ও পরিবেশের গোড়ার কথা । www.icsbook.info

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।